রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ২:১৪ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলাব্রেকিং

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়
পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়

বিশ্বকাপের ফাইনালে হারের পর মাঠের বাইরের সংঘাতের রেশ এখনো কাটেনি আর্জেন্টিনার। স্পেনের বিপক্ষে ফাইনালের পরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় লিওনেল পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফিফার আপিল কমিটি। তবে আর্জেন্টিনার আরেক ফুটবলার নাহুয়েল মোলিনার শাস্তি সাত ম্যাচ থেকে কমিয়ে...

বিশ্বকাপের ফাইনালে হারের পর মাঠের বাইরের সংঘাতের রেশ এখনো কাটেনি আর্জেন্টিনার। স্পেনের বিপক্ষে ফাইনালের পরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় লিওনেল পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফিফার আপিল কমিটি। তবে আর্জেন্টিনার আরেক ফুটবলার নাহুয়েল মোলিনার শাস্তি সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচ করা হয়েছে।

গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দুদলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় পারেদেসের বিরুদ্ধে স্পেনের এরিক গার্সিয়াকে ধাক্কা দেওয়া এবং গাভির সঙ্গে সংঘাতে জড়ানোর অভিযোগ ওঠে।

অন্যদিকে স্পেনের খেলোয়াড়দের উদযাপনের সময় রদ্রিকে ঘুষি মারার ঘটনায় শাস্তি পান মোলিনা। গত আগস্টে ফিফার শৃঙ্খলা কমিটি পারেদেসকে ১০ ম্যাচ এবং মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করে। দুজনকেই ৯০ হাজার ডলার করে জরিমানাও করা হয়েছিল।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। তবে আপিল কমিটি পারেদেসের শাস্তি অপরিবর্তিত রেখেছে। তার ৯০ হাজার ডলার জরিমানাও বহাল রয়েছে।

মোলিনার নিষেধাজ্ঞা কমানোর পাশাপাশি তার জরিমানা ৯০ হাজার থেকে কমিয়ে ৬০ হাজার ডলার করা হয়েছে। এএফএ জানিয়েছে, পারেদেসের শাস্তি এবং বৈষম্যমূলক সমর্থক-আচরণের ঘটনায় আরোপিত জরিমানার বিরুদ্ধে তারা ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফিফার পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেবে সংস্থাটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
খেলাধুলা

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে বড় হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারি...

24TV.Live ব্যানার
খেলাধুলা

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরও উত্তেজনা থামেনি। মাঠের ফুটবল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আর্জেন্টিনা–স্পেনের খেলোয়াড়দের মধ্যে শু...

24TV.Live ব্যানার
খেলাধুলা

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের দখলে। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV