রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ২:২৪ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়ব্রেকিং

ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নাহিদ ইসলাম

ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নাহিদ ইসলাম
ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নাহিদ ইসলাম

‘ক্যাম্পাস সাংবাদিক এবং আমরা সহযোদ্ধা, জুলাইয়ের সহযোদ্ধা।’ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চি...

‘ক্যাম্পাস সাংবাদিক এবং আমরা সহযোদ্ধা, জুলাইয়ের সহযোদ্ধা। ’ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নোবিপ্রবি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন নাহিদ ইসলামসহ এনসিপি ও ছাত্রশক্তির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের সাহসিকতা ও ঐতিহাসিক অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে সমিতির সদস্যদের ধন্যবাদ জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকেই মূলত জুলাই আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং সেই কঠিন দিনগুলোতে ক্যাম্পাস সাংবাদিকরা আমাদের সবচেয়ে বেশি সাহায্য ও সহযোগিতা করেছেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ও সংগ্রামের স্বতন্ত্র ইতিহাস ও স্মৃতি রয়েছে, যা যথাযথ ডকুমেন্টেশন বা সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রাখা অত্যন্ত জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনের অত্যন্ত অস্থির ও সংকটময় সময়েও সংবাদকর্মীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার করেছেন, তা জুলাই বিপ্লবের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ফ্যাসিবাদী ও কঠিন সময়েও শিক্ষার্থীদের যেকোনো ন্যায়সংগত দাবির পক্ষে সংবাদমাধ্যমের এই সাহসী ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় ও সাক্ষাৎ শেষে নোবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি নাহিদুল ইসলাম অতিথিদের হাতে সংগঠনের নিয়মিত বাৎসরিক ম্যাগাজিন ‘ফাউন্টেনপেন’ তুলে দেন।

এ সময় এনসিপি ও ছাত্রশক্তির অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নাহিদ ইসলাম—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
জাতীয়

জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ...

24TV.Live ব্যানার
জাতীয়

প্রযুক্তির অগ্রগতির চেয়ে সেবার মানোন্নয়ন জরুরি: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

শুধু সেবা অনলাইনে নেওয়াই পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর নয়, নাগরিকের জন্য সেবা কতটা সহজ, দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য হয়েছে, তার ভিত্তিতেই ...

24TV.Live ব্যানার
জাতীয়

খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের

পুরোনো ক্ষত শুকিয়ে গিয়েছিল। অন্তত ড্যারেন লেম্যানের কাছে তা-ই মনে হচ্ছিল। ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি পেছনে...

24TV.Live ব্যানার
জাতীয়

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে আতাউল মালিথা (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবা...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV