রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ২:৩৩ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলা

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন
সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

একটি ইনিংস, ২৪২ রান। আর তাতেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানের বইয়ে নতুন করে লিখতে হলো অনেকগুলো পাতা। সিলেটের উইকেটে তাওহীদ হৃদয় যেন ব্যাট হাতে ভেঙেছেন একের পর এক সীমারেখা। সব মিলিয়ে ২৪২ রানের ইনিংসটি হয়ে উঠেছে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়। এটি...

একটি ইনিংস, ২৪২ রান। আর তাতেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানের বইয়ে নতুন করে লিখতে হলো অনেকগুলো পাতা। সিলেটের উইকেটে তাওহীদ হৃদয় যেন ব্যাট হাতে ভেঙেছেন একের পর এক সীমারেখা।

সব মিলিয়ে ২৪২ রানের ইনিংসটি হয়ে উঠেছে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়। এটি কেবলই ডাবল সেঞ্চুরি নয়, একসঙ্গে অনেকগুলো রেকর্ডের গল্প। ১. বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

২৪২ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের করে নিয়েছেন হৃদয়। এর আগে রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করেছিলেন তিনি।

২. প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন হৃদয়। এর আগে বাংলাদেশের হয়ে অভিষেক সেঞ্চুরিতে সর্বোচ্চ ইনিংস ছিল মুমিনুল হকের ১৮১ রান।

৩. ডাবল সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি। হৃদয়ের আগে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তাদের মধ্যে মুশফিকের ডাবল সেঞ্চুরি তিনটি, তামিম ও সাকিবের একটি করে।

হৃদয় এই তালিকার চতুর্থ সদস্য। ৪. বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা। হৃদয়ের ১১টি ছক্কা বাংলাদেশের কোনো ব্যাটারের টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ।

এর আগে সর্বোচ্চ ছিল তামিম ইকবালের ৭টি। বিশ্ব ক্রিকেটে এক ইনিংসে ১১ ছক্কা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ; টেস্টে সর্বোচ্চ ১২টি ছক্কার রেকর্ড ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সওয়ালের। ২২টি চার ও ১১টি ছক্কায় বাউন্ডারি থেকেই ১৫৪ রান করেছেন হৃদয়।

বাংলাদেশের কোনো ব্যাটারের টেস্টের এক ইনিংসে বাউন্ডারি থেকে এটাই সর্বোচ্চ রান। আগের রেকর্ড ছিল সাকিব আল হাসানের। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসে বাউন্ডারি থেকে ১২৪ রান।

৬. দলের ইনিংসে এক ব্যাটারের সর্বোচ্চ অবদান। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৮৬ রানের মধ্যে হৃদয়ের একার অবদান ২৪২ রান, অর্থাৎ দলের মোট রানের প্রায় ৬২.৬৯ শতাংশ। পূর্ণাঙ্গ টেস্ট ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই সর্বোচ্চ অবদান।

আগের রেকর্ড ছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হওয়া ইনিংসে লিটন দাসের ২৫ রান, যা ৫৮.১৩ শতাংশ। ৭. সিলেটের মাঠে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন হৃদয়ের।

এর আগে এই মাঠে সর্বোচ্চ ছিল মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান, ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। ৮. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও এখন হৃদয়ের অপরাজিত ২৪২।

আগের রেকর্ডটি ছিল মাহমুদউল্লাহর। ৯. অষ্টম উইকেটে গুরুত্বপূর্ণ ১১৭ রানের জুটি। তাইজুল ইসলামের সঙ্গে অষ্টম উইকেটে ১১৭ রান যোগ করেন হৃদয়।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে অষ্টম উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এই জুটিতেই বিপর্যয় সামলে বড় সংগ্রহের পথে এগোয় বাংলাদেশ। ১০. শেষ তিন উইকেটে সর্বোচ্চ রান।

বাংলাদেশের সপ্তম উইকেট পড়েছিল ১৮৪ রানে, এরপর যোগ করেছে আরো ২০২ রান। শেষ তিন উইকেটে এটিই তাদের সর্বোচ্চ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন উইকেটে ১৯৮ রান করেছিল বাংলাদেশ।

১১. টেস্টে এক দিনের সর্বোচ্চ রান। ২৯ রান নিয়ে দিন শুরু করে আরো ২১৩ রান যোগ করেছেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের হয়ে এক দিনের সর্বোচ্চ রানের রেকর্ড এটি।

২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলার পথে এক দিনে ২১২ রান করেছিলেন সাকিব আল হাসান। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
খেলাধুলা

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়

বিশ্বকাপের ফাইনালে হারের পর মাঠের বাইরের সংঘাতের রেশ এখনো কাটেনি আর্জেন্টিনার। স্পেনের বিপক্ষে ফাইনালের পরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় লি...

24TV.Live ব্যানার
খেলাধুলা

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে বড় হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারি...

24TV.Live ব্যানার
খেলাধুলা

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরও উত্তেজনা থামেনি। মাঠের ফুটবল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আর্জেন্টিনা–স্পেনের খেলোয়াড়দের মধ্যে শু...

24TV.Live ব্যানার
খেলাধুলা

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের দখলে। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV