রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ২:১৩ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলা

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের
আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরও উত্তেজনা থামেনি। মাঠের ফুটবল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আর্জেন্টিনা–স্পেনের খেলোয়াড়দের মধ্যে শুরু হয়েছিল হাতাহাতি। সেই ঘটনার রেশ এখনো টানতে হচ্ছে আর্জেন্টিনার দুই ফুটবলার নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রো পারেদেসকে।তবে শাস্তির বোঝা কিছুটা কমে...

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরও উত্তেজনা থামেনি। মাঠের ফুটবল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আর্জেন্টিনা–স্পেনের খেলোয়াড়দের মধ্যে শুরু হয়েছিল হাতাহাতি। সেই ঘটনার রেশ এখনো টানতে হচ্ছে আর্জেন্টিনার দুই ফুটবলার নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রো পারেদেসকে।

তবে শাস্তির বোঝা কিছুটা কমেছে মলিনার। ফিফার আপিল চেম্বার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আপিল গ্রহণ করে এই রোমা রাইটব্যাকের নিষেধাজ্ঞা সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচ করেছে। একই সঙ্গে জরিমানাও কমানো হয়েছে।

তবে পারেদেসের শাস্তি কমেনি। শুক্রবার রাতে এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, মলিনার শাস্তি কমানোর আবেদন গ্রহণ করেছে ফিফার আপিল চেম্বার। তবে পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা বহাল রাখা হয়েছে।

.২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে আর্জেন্টিনার পারেদেস ঘুষি মারেন স্পেনের গাভিকে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দুই দলের খেলোয়াড়েরা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। .ঘটনাটি তদন্ত করে গত আগস্টে শাস্তি ঘোষণা করে ফিফার শৃঙ্খলা কমিটি। পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়।

মলিনাকে দেওয়া হয়েছিল সাত ম্যাচের নিষেধাজ্ঞা। জরিমানা ছিল ৯০ হাজার ডলার। আর্জেন্টিনার আরেক ফুটবলার থিয়াগো আলমাদাকে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়।

দলের সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচ নিষিদ্ধ এবং ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। .সুয়ারেজের কামড়ের চেয়েও বেশি শাস্তি, ফিফার রায় নিয়ে প্রশ্ন তুলল আর্জেন্টিনা.এএফএর আপিলের পর শুধু মলিনার শাস্তিই পুনর্বিবেচনা করেছে ফিফা। তাঁর নিষেধাজ্ঞা কমিয়ে চার ম্যাচ করা হয়েছে।

জরিমানাও ৯০ হাজার ডলার থেকে কমিয়ে ৬০ হাজার ডলার করা হয়েছে। বাকি শাস্তিগুলো অপরিবর্তিত রয়েছে। বৈষম্যমূলক স্লোগানের কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে দেওয়া শাস্তিও বহাল রয়েছে।

.অবশ্য নিষেধাজ্ঞার তিন ম্যাচ ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন মলিনা। বিশ্বকাপ ফাইনালের পর গত অক্টোবরে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এই তিন ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি।

ফলে নিষেধাজ্ঞার আর মাত্র একটি ম্যাচ বাকি। নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ সপ্তাহের শুরুতে ঘোষিত সেই দুই ম্যাচের দলে রাখা হয়নি মলিনাকে।

উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুটি আর্জেন্টিনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের পর এ দুই ম্যাচ দিয়েই নতুন অধ্যায় শুরু করবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
খেলাধুলা

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়

বিশ্বকাপের ফাইনালে হারের পর মাঠের বাইরের সংঘাতের রেশ এখনো কাটেনি আর্জেন্টিনার। স্পেনের বিপক্ষে ফাইনালের পরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় লি...

24TV.Live ব্যানার
খেলাধুলা

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে বড় হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারি...

24TV.Live ব্যানার
খেলাধুলা

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের দখলে। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV