রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ১:৫২ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলা

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ
ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের দখলে। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালিদ হাসান। অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে সিলেটের বড় সংগ্রহের ভিত গড়েছেন আশরাফুল হাসান ও অধিনায়ক জাকির হাসান।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের দখলে। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালিদ হাসান। অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে সিলেটের বড় সংগ্রহের ভিত গড়েছেন আশরাফুল হাসান ও অধিনায়ক জাকির হাসান।

টস জিতে ব্যাটিংয়ে নামা ময়মনসিংহ শুরুতেই চাপে পড়ে। ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। তবে এক প্রান্তে অবিচল থেকে ১৭৪ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৭৪ রান করেন খালিদ।

আবদুল মাজিদের ৩৭ রানের পর আল আমিন জুনিয়রের ৫৪ ও মোসাদ্দেক হোসেনের ৪৭ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় দলটি। শেষদিকে ফাহিমের অপরাজিত ২৫ রানে ৮২.৩ ওভারে ছয় উইকেটে ২৪৭ রান নিয়ে দিন শেষ করে ময়মনসিংহ। বরিশালের তানভীর ইসলাম ৫৫ রানে নেন তিন উইকেট।

রাজশাহীর বিপক্ষে সিলেটের ইনিংস আরো সমৃদ্ধ। মজহারুল হক মাজেদের ৫০ রানের পর জাকির ১০৬ বলে করেন ৬৫। তবে দিনের সবচেয়ে উজ্জ্বল ইনিংসটি আশরাফুলের, ১২৩ বলে ৯ চার ও এক ছক্কায় করেন ৮৩।

তোফায়েল আহমেদের ৪২ ও নাসুম আহমেদের অপরাজিত ২৪ রানও অবদান রেখেছে। দিন শেষে ৭৯ ওভারে আট উইকেটে ৩২৯ রান তুলেছে সিলেট। রাজশাহীর নিহাদ উজ জামান ৫১ রানে তিন উইকেট নিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
খেলাধুলা

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে বড় হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারি...

24TV.Live ব্যানার
খেলাধুলা

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরও উত্তেজনা থামেনি। মাঠের ফুটবল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আর্জেন্টিনা–স্পেনের খেলোয়াড়দের মধ্যে শু...

24TV.Live ব্যানার
খেলাধুলা

মহাসমাবেশে যোগ দিতে এসে ফটকেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দফাদার

প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জামশেদ আলী (৪৮) নামের...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV