রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ২:০০ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
আন্তর্জাতিকব্রেকিং

৪০ বছরে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ৪৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি

৪০ বছরে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ৪৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি
৪০ বছরে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ৪৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি

দেশের বেসরকারি নন-লাইফ বিমা কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ৪০ বছর পূর্ণ করেছে। ১৯৮৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৪৫৩ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে। একই সময়ে শেয়ারধারীদের ১৮৩ কোটি টাকা লভ্যাংশ এবং সরকারকে ৮৮ কোটি টাকা কর দিয়েছে।.এক সংবাদ বিজ্ঞপ্ত...

দেশের বেসরকারি নন-লাইফ বিমা কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ৪০ বছর পূর্ণ করেছে। ১৯৮৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৪৫৩ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে। একই সময়ে শেয়ারধারীদের ১৮৩ কোটি টাকা লভ্যাংশ এবং সরকারকে ৮৮ কোটি টাকা কর দিয়েছে।

.এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রধান অতিথি এবং সংসদ সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

তিনি দেশের অর্থনীতিতে বিমা খাতের অবদান বাড়ানোর ওপর গুরুত্ব দেন। .মাহবুবুর রহমান বলেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিমা খাতের অবদান মাত্র শূন্য দশমিক ৩৫ শতাংশ। অথচ উদীয়মান বাজারগুলোতে এ খাতের গড় অবদান ২ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে মোটর বিমা বাধ্যতামূলক নয়। এ পরিস্থিতির পরিবর্তনে ‘সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪’ পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। .মাহবুবুর রহমান বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জুলাই গণ–অভ্যুত্থান, ইসরায়েল-ইরান যুদ্ধ এবং শিল্পাঞ্চলের বিভিন্ন সংকটের সময় বেসরকারি খাতকে সুরক্ষা দিতে বিমাশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দেশের রপ্তানিমুখী শিল্প খাতের ক্ষয়ক্ষতি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের আর্থিক অর্জন তুলে ধরেন মাহবুবুর রহমান। জানান, চার দশকে এ কোম্পানি শেয়ারধারীদের ১৮৩ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে।

একই সময়ে ৪৫৩ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি এবং সরকারকে ৮৮ কোটি টাকা কর দিয়েছে প্রতিষ্ঠানটি।

৪০ বছরে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ৪৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, আন্তর্জাতিক অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
আন্তর্জাতিক

সীরাতের বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রে শান্তি আসতে পারে না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আল্লাহ তায়ালা মানবতার মুক্তির দূত হিসেবে মহা...

24TV.Live ব্যানার
আন্তর্জাতিক

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ছবি: আলজাজিরা।ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলো প্লাবিত হয়েছে। এতে বন্যাপ্রবণ এলাকায় ও ক্...

24TV.Live ব্যানার
আন্তর্জাতিক

প্রথমবারের মতো সিনেমায় রিচি

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় ও এক সময়ের শীর্ষ অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে অভি...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV