রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ২:১৫ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়ব্রেকিং

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পরীমণি

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পরীমণি
সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পরীমণি

আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে ঘটিত অপ্রীতিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিপাকে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শেষ পর্যন্ত তাঁকে বাদ দেওয়া হয়েছে।

আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে ঘটিত অপ্রীতিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিপাকে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শেষ পর্যন্ত তাঁকে বাদ দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই আয়োজনে অতিথি হিসেবে পরীমণির উপস্থিত থাকার কথা ছিল। গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম। ’ তবে সেই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়।

পরীমণির পোস্টার প্রকাশের পরপরই আপত্তি তোলেন গণমাধ্যমকর্মীরা। জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদক সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের উদ্দেশে লেখেন, ‘আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন। এই পোস্টের পর চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যেও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরীমণিকে অনুষ্ঠান থেকে বয়কট করার দাবি জোরালো হতে থাকে।

শেষ পর্যন্ত গণমাধ্যমকর্মীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অভিনেত্রীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে আয়োজক কমিটি। তাঁদের ভাষ্য অনুযায়ী, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার ১৭ দিন আগেই পরীমণির সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার চুক্তি হয়েছিল।

কিন্তু গণমাধ্যমকর্মীদের অসম্মান করার অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন তাঁরা। আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, সাংবাদিকদের দাবির প্রতি সম্মান জানিয়েই পরীমণিকে অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁকে ছাড়াই নতুন প্রচার পোস্টার প্রকাশ করেছে আয়োজক কমিটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পড়লেন পরীমণি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
জাতীয়

যুদ্ধ বন্ধে কোনো ছাড় নয়, যুক্তরাষ্ট্রকে আরও চাপে রাখতে চায় ইরান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের বড় পরাজয়কে নিজেদের কৌশলের সাফল্য হিসেবে দেখছে ইরা...

24TV.Live ব্যানার
জাতীয়

‘যেকোনো সময় আমার প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করা হতে পারে’

নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী...

24TV.Live ব্যানার
জাতীয়

নিউজিল্যান্ডে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, নজর এখন বিশেষ ভোটে

নিউজিল্যান্ডের নির্বাচনে ন্যাশনাল ও লেবার পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রায় তিন লাখ বিশেষ ভোটের গণনার ওপর নির্ভর করছে প...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV