রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ১:৫৯ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলা

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে বড় হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার আশা জিইয়ে রেখেছে ফরিদ হাসানের দল। আজ ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের ২৪৬ রানের জবাবে ২০০ রানেই অলআউট হয়েছ...

আফগানিস্তানের কাছে বড় হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার আশা জিইয়ে রেখেছে ফরিদ হাসানের দল। আজ ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের ২৪৬ রানের জবাবে ২০০ রানেই অলআউট হয়েছে লঙ্কান যুবারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন আবদুল্লাহ আল মুহি। ২৫ বলে ৩০ রান করে ফিরলেও দলকে চাপে পড়তে দেননি আহসান আল মুমিন ও এসকে জারিফ সিয়াম। তৃতীয় উইকেটে দুজনের ৬৮ রানের জুটি বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত দেয়।

৮৩ বলে ৫৯ রান করেন সিয়াম। মুমিন খেলেন ৯৮ বলে ৮২ রানের ইনিংস। তাঁর ব্যাট থেকে আসে ৪টি ছক্কা ও ২টি চার।

সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থামতে হয় তাঁকে। শ্রীলঙ্কার হয়ে ৫২ রানে ৪ উইকেট নেন সেথমিকা সেনেভিরত্নে। গিমহান মেন্ডিসের শিকার ৩ উইকেট।

জবাবে বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। একপ্রান্তে লড়াই চালিয়ে যান সেনুজা ওয়েকুনাগোদা। ৯৫ বলে ৮৫ রান করেন তিনি, ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা।

৩৭তম ওভারে তাঁর বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। বাংলাদেশের হয়ে তাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক ২টি করে উইকেট নেন। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

একই দিনে শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
খেলাধুলা

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরও উত্তেজনা থামেনি। মাঠের ফুটবল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আর্জেন্টিনা–স্পেনের খেলোয়াড়দের মধ্যে শু...

24TV.Live ব্যানার
খেলাধুলা

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের দখলে। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে ...

24TV.Live ব্যানার
খেলাধুলা

মহাসমাবেশে যোগ দিতে এসে ফটকেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দফাদার

প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জামশেদ আলী (৪৮) নামের...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV