রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ২:১৪ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির
শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমিরের শপথ গ্রহণ উপলক্ষে শনিবার সকাল ১০টায় জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ হলর...

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমিরের শপথ গ্রহণ উপলক্ষে শনিবার সকাল ১০টায় জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ হলরুমে এক বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি নবনির্বাচিত জেলা আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদারকে শপথবাক্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আজাদ বলেন, দায়িত্ব কোনো সামাজিক স্ট্যাটাস কিংবা ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত।

প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একজন দায়িত্বশীলকে কৃত্রিম বা আনুষ্ঠানিক সহযোগিতা নয়, বরং আন্তরিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে সহযোগিতা করতে হবে। সভাপতির বক্তব্যে জেলা আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, আমিরের দায়িত্ব কোনো ব্যক্তিগত পদমর্যাদা কিংবা সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুদায়িত্ব ও আমানত।

এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য মহান আল্লাহর সাহায্য এবং সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, গত ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরদের নাম ঘোষণা করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
জাতীয়

যুদ্ধ বন্ধে কোনো ছাড় নয়, যুক্তরাষ্ট্রকে আরও চাপে রাখতে চায় ইরান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের বড় পরাজয়কে নিজেদের কৌশলের সাফল্য হিসেবে দেখছে ইরা...

24TV.Live ব্যানার
জাতীয়

‘যেকোনো সময় আমার প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করা হতে পারে’

নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী...

24TV.Live ব্যানার
জাতীয়

নিউজিল্যান্ডে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, নজর এখন বিশেষ ভোটে

নিউজিল্যান্ডের নির্বাচনে ন্যাশনাল ও লেবার পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রায় তিন লাখ বিশেষ ভোটের গণনার ওপর নির্ভর করছে প...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV