জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার থানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়। এতে প্রাথমিকভাবে দুইজন ...
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার থানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়।
এতে প্রাথমিকভাবে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। অপরদিকে, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের নেতৃত্বে হাসপাতাল পয়েন্ট থেকে আরেকটি মিছিল বের হয়।
পরে উভয় পক্ষের মিছিল থানার সামনে মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ উপজেলা পরিষদের সামনে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের নেতৃত্বে অপর পক্ষ থানার দক্ষিণ পাশে অবস্থান করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলীর নেতৃত্বে থানা-পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।






মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।