রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ১:৫২ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলা

সেনাসদস্য তিতাসের মৃত্যুতে জাতীয় মানবাধিকার পরিষদের শোক

সেনাসদস্য তিতাসের মৃত্যুতে জাতীয় মানবাধিকার পরিষদের শোক
সেনাসদস্য তিতাসের মৃত্যুতে জাতীয় মানবাধিকার পরিষদের শোক

কক্সবাজারের টেকনাফের রঙ্গিখালী পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখের (২৭) নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ।

কক্সবাজারের টেকনাফের রঙ্গিখালী পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখের (২৭) নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ। এক যৌথ শোকবার্তায় সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক এ এস এম মোস্তফা কামাল এবং মহাসচিব অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া বলেন, ‘দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবপাচারের মতো জঘন্য সংঘবদ্ধ অপরাধ দমনে দায়িত্ব পালনকালে একজন সেনাসদস্যের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশ ও জাতির জন্য তাঁর এই আত্মত্যাগ জাতি সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তাঁরা মরহুম সৈনিক মো. তিতাস শেখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় মানবাধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, ‘মানবপাচার একটি গুরুতর মানবাধিকারবিরোধী অপরাধ। এ ধরনের অপরাধ চিরতরে নির্মূল করতে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং অপরাধ দমনে অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

নিহত সেনাসদস্যের পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়ে তাঁরা আরও বলেন, ‘শহীদ সেনাসদস্যের পরিবারের যথাযথ আর্থিক সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শেষে তাঁরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানের প্রার্থনা জানান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সেনাসদস্য তিতাসের মৃত্যুতে জাতীয় মানবাধিকার পরিষদের শোক—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
খেলাধুলা

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে বড় হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারি...

24TV.Live ব্যানার
খেলাধুলা

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরও উত্তেজনা থামেনি। মাঠের ফুটবল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আর্জেন্টিনা–স্পেনের খেলোয়াড়দের মধ্যে শু...

24TV.Live ব্যানার
খেলাধুলা

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের দখলে। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV