পিসিওএস শুধু মাসিকের সমস্যাই নয়
পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) মানেই শুধু মাসিকের অনিয়ম বা সন্তান ধারণে সমস্যা নয়। এটি নারীর হরমোন, বিপাকীয় কার্যক্রম এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। ব্রণ, অতিরিক্ত লোম, চুল পড়া, ওজন বৃদ্ধি কিংবা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার পেছনেও থাকতে পারে পিসিওএস। অনেক নারীই এসব উপসর্গের প্রকৃত কারণ না জেনে দীর্ঘদিন ভোগেন। অথচ সময়মতো রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা ও জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে এ সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পিসিওএসের লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে লিখেছেন ডা. নুসরাত শোয়েব বিশ্বজুড়ে প্রজননক্ষম বয়সের প্রায় ১০-১৩ শতাংশ নারী পলিসিস্টিক ওভারি সিনড্রোমে (PCOS) আক্রান্ত। অর্থাৎ প্রতি আটজন নারীর মধ্যে প্রায় একজনের এই সমস্যা থাকতে পারে। অথচ অনেক নারীই জানেন না যে তাদের দৈনন্দিন শারীরিক ও মানসিক সমস্যাগুলোর পেছনে PCOS ভূমিকা রাখতে পারে।
একজন ২২ বছর বয়সি তরুণীর কথা ভাবুন। বাইরে থেকে তাকে সম্পূর্ণ সুস্থ মনে হয়। কিন্তু তার মাসিক কখনো ৪০ দিন পর, কখনো ৫০ দিন পর, আবার কখনো টানা তিন মাস বন্ধ থাকে। প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। ভেবেছেন, বয়সের সঙ্গে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সঙ্গে দেখা দিল আরো কিছু সমস্যা- ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে গেল। সামাজিক অনুষ্ঠানে যেতে অস্বস্তি, ছবি তুলতে অনীহা, এমনকি নিজের চেহারা নিয়েও তৈরি হলো এক ধরনের হীনম্মন্যতা। চিকিৎসকের কাছে গেলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হলো।
কখনো বলা হলো ডিম্বাশয়ে সিস্ট আছে, কখনো শুধু ওজন কমানোর পরামর্শ দেওয়া হলো। কিন্তু তিনি বুঝতে পারলেন না, আসলে তার সমস্যাটা কী। অবশেষে একজন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শে জানা গেল, তার PCOS রয়েছে। প্রথমবারের মতো তিনি বুঝতে পারলেন, এটি তার কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। এটি একটি হরমোন ও বিপাকীয় সমস্যা, যার যথাযথ মূল্যায়ন এবং চিকিৎসা সম্ভব। এটি নারীদের একটি জটিল হরমোনজনিত ও মেটাবলিক সমস্যা। এর প্রভাবে ডিম্বাশয়ের স্বাভাবিক কার্যক্রম, ডিম্বপাত, মাসিক চক্র এবং শরীরের ইনসুলিন ব্যবহারের প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। অনেকের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়। অর্থাৎ শরীরের কোষ ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া দেয় না।
ফলে রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যেতে পারে। এর প্রভাবে ডিম্বাশয়ে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনের উৎপাদন বেড়ে যেতে পারে। ফলাফল হিসেবে দেখা দিতে পারে— মনে রাখতে হবে, সব নারীর ক্ষেত্রে সব লক্ষণ দেখা যায় না। এমনকি স্বাভাবিক ওজনের নারীদেরও PCOS হতে পারে। প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে সাধারণত নিচের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে অন্তত দুটি থাকলে PCOS নির্ণয় বিবেচনা করা হয়— ২. অ্যান্ড্রোজেন হরমোন বেশি থাকার লক্ষণ, যেমন অতিরিক্ত লোম, ব্রণ, চুল পাতলা হওয়া; অথবা রক্ত পরীক্ষায় অ্যান্ড্রোজেনের মাত্রা বৃদ্ধি। ৩. আলট্রাসনোগ্রামে ডিম্বাশয়ে পলিসিস্টিক গঠন অথবা উপযুক্ত ক্ষেত্রে AMH পরীক্ষায় নির্দিষ্ট বৈশিষ্ট্য। তবে PCOS নির্ণয়ের আগে থাইরয়েডের সমস্যা, প্রোল্যাক্টিন বৃদ্ধি এবং অন্যান্য সম্ভাব্য কারণ বাদ দিতে হয়।
মতামত দিন