বরগুনা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর, বিচারের দাবিতে মানববন্ধন

বরগুনা সদর হাসপাতালের এক্স-রে কক্ষে হামলা, ভাঙচুর ও কর্মচারীকে মারধরের বিচারের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হাসপাতা

বরগুনা সদর হাসপাতালের এক্স-রে কক্ষে হামলা, ভাঙচুর ও কর্মচারীকে মারধরের বিচারের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে একদল লোক হাসপাতালের এক্স-রে কক্ষে হামলা চালায়।

এ সময় মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেনকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা এক্স-রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করে। আহত মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তাঁর অনুসারীরা মব সন্ত্রাস করেছে।

তাদের হামলায় এক্স-রে মেশিনটি সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে। এ ঘটনার পর থেকে বন্ধ রয়েছে হাসপাতালের এক্স-রে বিভাগের কার্যক্রম। এতে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

দূর-দূরান্ত থেকে আসা রোগীরা এক্স-রে করাতে না পেরে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗