ভ্রূণের চিকিৎসার জন্য গর্ভাবস্থাতেই যেসব অস্ত্রোপচার করা হয়
শিশুর জন্মের পর অনেক সময়ে জরুরি কারণে অস্ত্রোপচার করা হয়ে থাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গর্ভাবস্থায় শিশুর কিছু সমস্যা দেখা দিলে, শিশুর জন্মের জন্য অপেক্ষা না করেই মাতৃগর্ভেই তার সমাধান করা সম্ভব। যেমন ভ্রূণের হৃদপিণ্ড, ফুসফুস, কিডনি এবং মেরুদণ্ড সহ বিভিন্ন অঙ্গের ক্ষতি রুখতে চিকিৎসকরা অনেক সময়ে অস্ত্রোপচার করে থাকেন।
কিছু চিকিৎসায় লেজার ব্যবহার করা হয় এবং বিরল ক্ষেত্রে, চিকিৎসকরা মায়ের জরায়ু উন্মোচন করে ভ্রূণের অস্ত্রোপচার করেন। এখন প্রশ্ন হলো কোন কোন সার্জারি গর্ভাবস্থাতে করা হয় এবং অস্ত্রোপচারের জন্য কী পদ্ধতি অবলম্বন করা হয়? বিশেষজ্ঞদের মতে ভ্রূণকে প্রভাবিত করে এমন সব রোগের ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা সম্ভব নয়।
নির্দিষ্ট রোগ, গর্ভাবস্থার কোন পর্যায় চলছে, মা ও ভ্রূণের স্বাস্থ্য ইত্যাদির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। ভারতেও অনেক নারীরই গর্ভাবস্থাতে ভ্রূণের চিকিৎসা হয়েছে। স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা.
ইন্দিরা নেদুমারান বলেছেন, "কিছু ক্ষেত্রে মায়ের পেটে একটা ছোট ছিদ্র করে তার ভিতর দিয়ে আণুবীক্ষণিক যন্ত্র প্রবেশ করিয়ে চিকিৎসা হয়। কোনো কোনো ক্ষেত্রে লেজার ব্যবহার করা হয়। কিছু বিরল ক্ষেত্রে মায়ের জরায়ু উন্মোচন করে সরাসরি ভ্রূণের অস্ত্রোপচার করা হয়।" অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন আইফোন এবং আইপ্যাড থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
মতামত দিন