রাজনীতি

সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার হারালেন জেনসেন হুয়াং

সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার হারালেন জেনসেন হুয়াং
সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার হারালেন জেনসেন হুয়াং
সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার হারালেন জেনসেন হুয়াং ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
ফরিদপুরে গভীর রাতে বাসে আগুনে প্রাণ গেল চালকের
সম্পাদকের পছন্দ

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুনে প্রাণ গেল চালকের

ফরিদপুরে বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় চালক মারা গেছেন। গত সোমবার মধ্যরাতে নতুন বাসস্ট্যান্ড এলাকা...

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই নারীর বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগ আছে। এ খবর প্রকাশের পর দরপতন হয়েছে এনভিডিয়ার শেয়ারের। এক দিনেই ৬৮০ কোটি ডলারের সম্পদ কমে যায় হুয়া...

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই নারীর বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগ আছে। এ খবর প্রকাশের পর দরপতন হয়েছে এনভিডিয়ার শেয়ারের।

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২৩৩৩ আক্রান্ত, মৃত্যু ৩ জনের
সম্পাদকের পছন্দ

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২৩৩৩ আক্রান্ত, মৃত্যু ৩ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল...

এক দিনেই ৬৮০ কোটি ডলারের সম্পদ কমে যায় হুয়াংয়ের। সোমবার দিনের প্রথম ৩০ মিনিটে ৭৪০ কোটি ডলার পর্যন্ত কমে যায় হুয়াংয়ের সম্পদ। পরে শেয়ারের দাম কিছুটা বাড়লে তাঁর সম্পদমূল্য কিছুটা বৃদ্ধি পায়।

সোমবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের্ লেনদেন শেষে তাঁর সম্পদমূল্য দাঁড়ায় ১৫ হাজার ৫৪০ কোটি ডলার। এই পরিস্থিতিতে ফোর্বসের ধনীদের রিয়েল-টাইম তালিকায় হুয়াং অষ্টম থেকে নেমে দশম স্থানে নেমে গেছেন। তাঁর অবস্থান এখন বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফেট ও ওরাকলের ল্যারি এলিসনের নিচে।

.নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কমে যায়। এর আগে বাজার খোলার আগে দরপতনের পরিমাণ ৭ শতাংশ ছাড়িয়েছিল। হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দেওয়ার পর এটাই ছিল এনভিডিয়ার প্রথম দিনের লেনদেন।

রোববার কর্মীদের কাছে পাঠানো বিবৃতিতে হুয়াং ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি স্বীকার করে নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ বিষয়ে প্রতিষ্ঠানের তদন্তে সহযোগিতা করার কথা জানান। শেয়ারের দরপতনে এনভিডিয়ার বাজারমূল্যও কমেছে।

গত শুক্রবার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ৪ লাখ ৫০ হাজার কোটি ডলার। সোমবার তা কমে দাঁড়ায় ৪ লাখ ২৪ হাজার কোটি ডলার। বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানির অবস্থান নিয়ে এনভিডিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে অ্যাপল।

.এনভিডিয়ার পরিচালনা পর্ষদ রোববার জানায়, বিষয়টি তদন্তে স্বাধীন পরিচালকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বাইরের আইনজীবীদেরও নিয়োগ দেওয়া হচ্ছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন প্রযুক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে।

গত মাসের শেষ দিকে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে তথ্য সংগ্রহ করেন বলে মার্কিন গোয়েন্দাদের সন্দেহ। .পত্রিকাটির পরবর্তী প্রতিবেদনে বলা হয়, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের জন্য তথ্য সংগ্রহ করতে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা অ্যালিস হুয়াংকে নিয়োগ দিয়েছিল বলে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ স্মারকে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা প্রায় এক বছর আগে এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছিলেন। তবে সে সময় তিনি পদক্ষেপ নেননি বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। এদিকে হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প।

রোববার রাতে তিনি হুয়াংকে ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তাঁর আসন্ন চীন সফরে হুয়াংকে সঙ্গে নেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান। যুক্তরাষ্ট্রের বড় সাত প্রযুক্তিপ্রতিষ্ঠান—অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন, এনভিডিয়া, মেটা ও টেসলা—ম্যাগনিফিসেন্ট সেভেন নামে পরিচিত।

সোমবার বাজার খোলার আগে এই সাত প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র এনভিডিয়ার শেয়ারের দর কমেছে। .নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং নিজেকে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান মেগাস্পিডের প্রধান নির্বাহী হিসেবে পরিচয় দিতেন। তবে প্রতিষ্ঠানটির নথিতে জানা যায়, আহস্ট মাসে তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুনে একটি পানশালায় জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংকে একসঙ্গে দেখা যায়। এ ছাড়া এআই চিপ খাতের অন্য বড় কর্তাদের সঙ্গেও অ্যালিসের যোগাযোগ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে এনভিডিয়ার সুপারকম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিগাবাইটের কর্মকর্তারাও আছেন।

২০২৪ সাল থেকে মেগাস্পিডের কার্যক্রম নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। চীনের হাতে এনভিডিয়ার চিপ গেছে কি না— সেই সম্ভাবনা খতিয়ে দেখছে তারা। ওই বছর মালয়েশিয়ার একটি তথ্যকেন্দ্রে এনভিডিয়ার সরঞ্জাম বাক্সবন্দী অবস্থায় দেখতে পান মার্কিন বাণিজ্য বিভাগের এক কর্মকর্তা।

এতে সন্দেহ তৈরি হয়, ওইসব সরঞ্জাম অন্য দেশে পাঠানোর প্রস্তুতি চলছিল কি না।

বাবুল শেখের হাতে গড়ে উঠেছে মফসসলের সড়কে একের পর এক যাত্রীছাউনি
সম্পাদকের পছন্দ

বাবুল শেখের হাতে গড়ে উঠেছে মফসসলের সড়কে একের পর এক যাত্রীছাউনি

রোদ কিংবা বৃষ্টিতে পথচারীদের স্বস্তির জন্য নিজের কষ্টে অর্জিত টাকায় সড়কের পাশে যাত্রীছাউনি ও শৌচাগার...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV