হাসিনাসহ ২৬ জনের তদন্ত প্রতিবেদন ১৪ ডিসেম্বর

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচি
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উ...
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর-১০ এলাকায় মো. সিফাত হোসেন হত্যার ঘটনায় করা মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর-১০ এলাকায় মো. সিফাত হোসেন হত্যার ঘটনায় করা মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই দিন ধার্য করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রুবিও না ভ্যান্স—রিপাবলিকান থেকে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতায় এগিয়ে কে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের পর কে আসবেন—সে প্রশ্ন এখন থেকেই আলোচন...
এদিন মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন। এই মামলায় অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল ও সালাউদ্দিন মাহমুদ (এসএম) জাহিদ, পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, জিয়াউল হক জিয়া ও মেহেদী হাসান প্রমুখ।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ মে মামলার তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তবে চার্জশিটে জিয়াউল হক জিয়া ও মেহেদী হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ায় নারাজ হন নিহত সিফাতের বাবা কামাল হাওলাদার। এরপর গত ১ সেপ্টেম্বর পুলিশি প্রতিবেদনের ওপর নারাজি আবেদন দাখিল করা হয়।
আবেদনে বলা হয়, মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার মূল বিষয়বস্তু আমলে না নিয়ে এবং ঘটনাস্থল পরিদর্শন না করেই আসামিপক্ষের প্রভাবে প্রভাবিত হয়ে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। ওই দিন শুনানি শেষে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ এলাকার সেনপাড়া এম এস টাওয়ারের সামনে হাজারো ছাত্র-জনতা কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন।
ওই সময় পুলিশ নির্বিচারে গুলি চালালে রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সিফাত হোসেন। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট নিহত সিফাতের বাবা কামাল হাওলাদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মিরপুর মডেল থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
হাসিনাসহ ২৬ জনের তদন্ত প্রতিবেদন ১৪ ডিসেম্বর—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।