নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসা পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা
নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে গভীর রাতে সিলেট নগরীর...
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। মঙ্গলবার দুপুরে সংগঠনটির একটি প্রতিনিধি দল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসা ভবন পরিদর্শন করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। মঙ্গলবার দুপুরে সংগঠনটির একটি প্রতিনিধি দল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসা ভবন পরিদর্শন করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান।
আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ
পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠে...
পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন আহত শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
একই সঙ্গে তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার পুনর্বাসনে সরকার ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। পরিদর্শনকালে সংগঠনটির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, চিকিৎসকদের পক্ষ থেকে রোগীদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসা পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের
‘হাসিমুখে ছেলেটা বের হলো, ফিরল লাশ হয়ে। বিদেশে থাকায় ছেলের মুখটাও দেখতে পারল না বাপে।’ বিলাপ করতে কর...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।