গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে গভীর রাতে সিলেট নগরীর বিভিন্ন সড়কের উন্নয়নকাজ আকস্মিক পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে গভীর রাতে সিলেট নগরীর বিভিন্ন সড়কের উন্নয়নকাজ আকস্মিক পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার গভীর রাতে মন্ত্রী নগরীর কুশিঘাট এলাকায় আধুনিক প্রযুক্তির এসফল্ট ব্যবহার করে সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের চলমান কাজ ঘুরে দেখেন। এ সময় কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের কড়া নির্দেশনা দেন তিনি।
পাশাপাশি সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা মানের সঙ্গে আপস করা হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার টেকসই ও জনকল্যাণমুখী উন্নয়নে বিশ্বাসী। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে দেশজুড়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে।
সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে শিগগিরই সিলেটে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। কুশিঘাটের কাজ পরিদর্শন শেষে মন্ত্রী নগরীর উপশহর এলাকায় যান। সেখানে এসফল্ট দিয়ে নির্মিত সড়কে ট্রাফিক সিগন্যাল ও রোড মার্কিংয়ের কাজ পরিদর্শন করেন।
কাজের সার্বিক মানে সন্তোষ প্রকাশ করে নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এসব কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলী ও কর্মকর্তারা। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।






মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।