শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ১১:৪১ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়ব্রেকিং

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মো. জুবায়ের (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মো. জুবায়ের (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে আটক জুবায়েরের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাটির ভিটা খনন করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

৮ এপিবিএন সূত্রে জানা গেছে, এর আগে বৃহস্পতিবার পুলিশের একটি দল ক্যাম্পের বিভিন্ন ব্লকে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ অস্ত্র ও গুলি থাকার তথ্য পাওয়া যায়।

তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একপর্যায়ে একটি মাটির ভিটা শনাক্ত করা হয়। জুবায়ের জানান, কয়েক মাস আগে ওই স্থানে গর্ত করে অস্ত্র ও গুলি মাটির নিচে পুঁতে রেখেছিলেন তিনি। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাটি খনন করে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ৮ এপিবিএনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

ফরিদপুরে সংবাদপত্রের ফেরিওয়ালাদের নিয়ে প্রীতিভোজ

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে পত্রিকাটির হকার, এজেন্ট ও প্রতিনিধি নিয়ে প্রীতিভোজছবি: বন্ধুসভাভোরের আলো ফোটার আগেই ...

জাতীয়

আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬

হঠাৎ মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। খবর পেয়ে সেখানে তাৎক্ষণিক হাজির হয় পুলিশের একটি দল। মিছিলে বাধা দিতেই পুলিশের ওপর...

জাতীয়

কেমন ছিল নবীজির ঠিক পরের প্রজন্ম

সাহাবিদের পর ইসলামি ইতিহাসের সবচেয়ে সোনালি ও মর্যাদাপূর্ণ প্রজন্ম হলো ‘তাবেয়ি’দের যুগ। তাবেয়ি বলা হয় এমন মুসলিমকে, যিনি ইমান অবস্থ...

জাতীয়

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আর্মি স্টেডিয়ামে বিশেষ প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV