খেলাধুলা

উপসাগরীয় দেশগুলোর যৌথ প্রতিরক্ষা জোরদার, কুয়েতে নতুন সামরিক সদর দপ্তর

উপসাগরীয় দেশগুলোর যৌথ প্রতিরক্ষা জোরদার, কুয়েতে নতুন সামরিক সদর দপ্তর
উপসাগরীয় দেশগুলোর যৌথ প্রতিরক্ষা জোরদার, কুয়েতে নতুন সামরিক সদর দপ্তর
উপসাগরীয় দেশগুলোর যৌথ প্রতিরক্ষা জোরদার, কুয়েতে নতুন সামরিক সদর দপ্তর ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ, শত শত গ্রেপ্তারের আশঙ্কা
সম্পাদকের পছন্দ

লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ, শত শত গ্রেপ্তারের আশঙ্কা

ছবি: সংগৃহীত।যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ...

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলো কুয়েতে একটি সামরিক কমান্ড সদর দপ্তর প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর সামরিক সমন্বয় ও যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ...

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলো কুয়েতে একটি সামরিক কমান্ড সদর দপ্তর প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর সামরিক সমন্বয় ও যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এ সিদ্ধান্তকে। মঙ্গলবার জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই এ ঘোষণা দেন।

সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সম্পাদকের পছন্দ

সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বাহরাইনে জোটটির ছয় সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে ২৩তম যৌথ প্রতিরক্ষা পরিষদের অধিবেশন চলাকালে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে। জিসিসির সদস্য দেশগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমান।

সাম্প্রতিক বছরগুলোতে দেশগুলো নিজেদের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং যৌথ প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করার চেষ্টা করছে। কুয়েতে নতুন কমান্ড সদর দপ্তর প্রতিষ্ঠার অনুমোদন সেই উদ্যোগেরই অংশ। তবে জিসিসির সামরিক সহযোগিতার কাঠামোতে এর আগে থেকেই একটি সমন্বিত সামরিক কমান্ড রয়েছে, যার সদর দপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে।

নতুন করে কুয়েতে সদর দপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্তের ফলে বিদ্যমান কাঠামোর সঙ্গে এর দায়িত্ব ও কার্যক্রম কীভাবে সমন্বিত হবে, তা এখনো স্পষ্ট নয়। ইরানকে ঘিরে চলমান সংঘাত উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা, গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা এবং সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা—সব মিলিয়ে দেশগুলো প্রতিরক্ষা সহযোগিতা আরো ঘনিষ্ঠ করার প্রয়োজন অনুভব করছে।

একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার পথে প্রতিহত করা হয়েছে। হামলার আশঙ্কায় সৌদি রাজধানীর কয়েকটি স্কুলে অনলাইন ক্লাস চালু করা হয়। এদিকে, কাতারের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি৭-এর আলোচনায় যোগ দিচ্ছেন বলে জানিয়েছে ফ্রান্স।

ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া এখন ‘খুব একটা প্রয়োজনীয় মনে হচ্ছে না’। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলেও সতর্ক করেছেন তিনি। অন্যদিকে, ওমানের দিদামার দ্বীপে রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলার খবর এবং খাসাব উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনাও আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ঘটনাটিকে হামলা হিসেবে শ্রেণিবদ্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘাত শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। এমন পরিস্থিতিতে কুয়েতে নতুন সামরিক কমান্ড সদর দপ্তর প্রতিষ্ঠার অনুমোদন উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সমন্বয় বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে নতুন সদর দপ্তরের কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

উপসাগরীয় দেশগুলোর যৌথ প্রতিরক্ষা জোরদার, কুয়েতে নতুন সামরিক সদর দপ্তর—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ
সম্পাদকের পছন্দ

জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV