খেলাধুলা

বিগত সরকারের সময়ের হত্যা মামলাও রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

বিগত সরকারের সময়ের হত্যা মামলাও রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার হবে: আইনমন্ত্রী
বিগত সরকারের সময়ের হত্যা মামলাও রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার হবে: আইনমন্ত্রী
বিগত সরকারের সময়ের হত্যা মামলাও রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার হবে: আইনমন্ত্রী ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
দুবার নোবেলজয়ী বিরল বিজ্ঞানী তিনি, কেন তাঁকে সিসার তৈরি বদ্ধ কফিনে সমাহিত করা হলো
সম্পাদকের পছন্দ

দুবার নোবেলজয়ী বিরল বিজ্ঞানী তিনি, কেন তাঁকে সিসার তৈরি বদ্ধ কফিনে সমাহিত করা হলো

মেরি কুরি—নামটার সঙ্গে অনেকগুলো ‘প্রথম’ জড়িয়ে আছে। তিনি প্রথম নারী নোবেলজয়ী। প্রথম দুটি নোবেল জয়ের র...

কোনো হত্যা মামলা রাজনৈতিক প্রকৃতির হলে তা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিএনপির জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে এখন মামলা আছে—শুধু ধর্ষণ মামলা বাদে, অন্য যেকোনো ধরন...

কোনো হত্যা মামলা রাজনৈতিক প্রকৃতির হলে তা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিএনপির জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে এখন মামলা আছে—শুধু ধর্ষণ মামলা বাদে, অন্য যেকোনো ধরনের মামলা, হত্যা মামলা হলেও, সেটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব। তো এখানে ইফস অ্যান্ড বাটসের সুযোগ নেই।

ইসরায়েল’ সরকার
সম্পাদকের পছন্দ

ইসরায়েল’ সরকার

xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoIsrael's রাষ্ট্রপতি Isaac Herzog, right, a...

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদের বৈঠকের প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী এ কথা বলেন। সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যখন মামলা হয়, তখন কোনো মামলায় গায়ে রাজনৈতিক মামলা লেখা থাকে না। এ কারণে প্রত্যেক ভুক্তভোগী রাজনৈতিক নেতা-কর্মী, যাদের নামে মামলা আছে, তাদের মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।

সেটা করা হলে যথাযথ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করা হবে। ফারুকের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় এমপি সাহেবেরও যদি মামলা থাকে, আমি উনাকে অনুরোধ করব, অতি দ্রুত আপনি দরখাস্ত করতে পারেন, আমরা সে মামলা প্রত্যাহার করে নেব। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো কোনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি।

আদালতের মাধ্যমে তাদের মামলাগুলো নিষ্পত্তি করা হয়েছে, কোনো অনুকম্পা না নিয়ে। জয়নুল আবদিন ফারুক তার প্রশ্নে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে ৮৬টি মামলা দায়ের করা হয়েছিল। এই সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ থাকাকালে তার বিরুদ্ধে একই দিনে দেশের ৬৪টি জেলায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছিল।

এসব মামলা প্রত্যাহার হয়নি বলে তিনি দাবি করেন। মামলা প্রত্যাহারের বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপনের দাবিও জানান তিনি। এর আগে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা বিবেচনা করে প্রত্যাহারের সুপারিশ করে।

জেলা কমিটিগুলোর সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। মামলা প্রত্যাহারের আবেদন প্রাপ্তি এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কেরামত আলী তার প্রশ্নে বলেন, সারা দেশে বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনো নিষ্পত্তি হয়নি।

ফলে হাজার হাজার নিরপরাধ মানুষ বিভিন্ন সময়ে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। এসব মামলা কী কারণে এখনো নিষ্পত্তি হয়নি এবং কবে নাগাদ নিষ্পত্তি হবে, তা জানতে চান কেরামত আলী। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

শাসন ছাড়াই সন্তানের চরিত্র গঠন: নবীজির জীবন থেকে ৭ শিক্ষা
সম্পাদকের পছন্দ

শাসন ছাড়াই সন্তানের চরিত্র গঠন: নবীজির জীবন থেকে ৭ শিক্ষা

সন্তানকে নিয়ে মা–বাবার দুশ্চিন্তার শেষ নেই। বারবার বলা সত্ত্বেও কথা শুনছে না, পড়াশোনায় মন নেই, সারাক...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV