নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েও কি ইরানে আবার হামলার সিদ্ধান্ত নিতে পারবেন

’ , রাষ্ট্রপতি
xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoPresident Pedro Alliana, a 52-year-old con...
বেনিয়ামিন নেতানিয়াহু কৌশলগতভাবে ইরান যুদ্ধসহ চলমান সংঘাতগুলোকে কাজে লাগাতে পারেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যর্থ করতে নেতানিয়াহু অভ্যন্তরীণ অস্থিরতাকেও উসকে দিতে পারেন। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি যা প্রয়োজন তা-ই করতে পারেন।.ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের দু...
বেনিয়ামিন নেতানিয়াহু কৌশলগতভাবে ইরান যুদ্ধসহ চলমান সংঘাতগুলোকে কাজে লাগাতে পারেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যর্থ করতে নেতানিয়াহু অভ্যন্তরীণ অস্থিরতাকেও উসকে দিতে পারেন। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি যা প্রয়োজন তা-ই করতে পারেন।
ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট
যুক্তরাষ্ট্রের ইতিহাস বলে, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল আসন হারায়। কিন্তু এবার ট্...
.ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের দুই সপ্তাহ পর দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগ বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আইজেনকোট বা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট—কারও ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নেই। তাই শেষ পর্যন্ত কে পরবর্তী সরকার গঠন করবে তা এখনও স্পষ্ট নয়।
আইজেনকোট সরকার গঠনের দায়িত্ব পেয়ে তাঁর জোটের দলগুলোর সঙ্গে আলোচনা করছেন এবং আরব দলগুলোসহ জোটের বাইরের দলগুলোর সঙ্গে দরকষাকষি করছেন। আর নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বহাল রয়েছেন। আইজেনকোট যদি সরকার গঠনে ব্যর্থ হন, তবে প্রেসিডেন্ট সরকার গঠনের জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাবেন।
তিনি সরকার গঠনে ব্যর্থ হলে বাকি প্রক্রিয়া শেষ করে নতুন নির্বাচনে নির্দেশ দেবেন প্রেসিডেন্ট। আর সেই নির্বাচনের পর নতুন সরকার গঠন পর্যন্ত অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু। .তবে অন্তর্বর্তীকালীন অবস্থা এমন এক রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করে, যেখানে ক্ষমতাসীন ব্যক্তি জনগণের সমর্থন হারালেও রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ তাঁর হাতেই থেকে যায়।
ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক ও বিশ্লেষক ইহাব জাবারীন আল–জাজিরাকে বলেন, ‘নেতানিয়াহু সরকার গঠনের অগ্রাধিকার হারিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রিত্ব হারাননি। তাঁর বর্তমান শক্তি এখানেই যে, তাঁকে সরাতে বিরোধীদের একটি সমঝোতায় আসতে হবে—আর বিরোধীদের অভ্যন্তরীণ মতভেদই তাঁর রাজনৈতিক টিকে থাকার কারণ। ’.তবে আর যা–ই হোক, নেতানিয়াহু তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির বিচার থেকে নিজেকে রক্ষা করতে কোনো নতুন আইন পাস করতে পারবেন না।
.জাবারীন ব্যাখ্যা করেন, ইসরায়েলের সংবিধানে এটা আছে। এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রীর প্রতি জনগণের সমর্থন নেই। তারপরও তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারছেন।
এটাকে জাবরীন ‘সাংবিধানিক জটিলতা’ বলে উল্লেখ করেন। তাহলে এর অর্থ কী দাঁড়ায়, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু কী কী ক্ষমতা ভোগ করেন। ইসরায়েলের কোনো একক সংবিধান নেই, বরং এটি ‘বেসিক ল’ বা মৌলিক আইন নামে পরিচিত ধারাবাহিক কিছু নীতিমালার ওপর নির্ভর করে।
.দেশের জন্য জীবন বাজি রাখতে ‘জানফেদা’, যুক্ত তিন কোটি ইরানি, আছেন তরুণীরাও.ইসরায়েলের ‘বেসিক ল: দ্য গভর্মেন্ট’-এর ৩০ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত বিদায়ী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যায়। জাবারীন বলেন, এর ফলে সরকার পরিচালনার ধারাবাহিকতার নীতি অনুসারে নতুন সরকার নেসেটের আস্থা অর্জন না করা পর্যন্ত নেতানিয়াহু ও তাঁর সরকার কাজ চালিয়ে যাবে। আর এই সময়ে, সরকারের হাতে রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে, তবে এর ব্যবহারসংযম ও সতর্কতার দায়িত্বের ওপর নির্ভরশীল।
.নেতানিয়াহুর অন্তর্বর্তীকালীন অবস্থান নিয়ে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো সামরিক বাহিনীর ওপর তাঁর কর্তৃত্ব। নতুন কাউকে নিয়োগ দেওয়া এবং নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। তবে জাবারীন উল্লেখ করেছেন, প্রতিটি পদক্ষেপে তাঁকে বাড়তি নজরদারির মুখোমুখি হতে হবে, কারণ তাঁর আইনি ক্ষমতা থাকলেও জনসমর্থন বা ‘বৈধতা’ আর আগের মতো নেই।
.ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান.নেতানিয়াহু নির্বাহী শাখার নেতৃত্বে থাকলেও, ‘বেসিক ল: দ্য গভর্মেন্ট’-এর ৪০ অনুচ্ছেদ তাঁর মন্ত্রিসভাকে একটি নতুন যুদ্ধ শুরুর অনুমোদন দেয়, যদি তারা এর পক্ষে ভোট দেয়। তিনি একা নিজের ইচ্ছায় নতুন কোনো সংঘাত শুরু করতে পারেন না। .ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যর্থ করতে নেতানিয়াহু অভ্যন্তরীণ অস্থিরতা উসকে দিতে পারেন।
তিনি ইঙ্গিত দেন যে, ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি যা কিছু প্রয়োজন তা-ই করতে পারেন। মায়সারা বাহর, ইসরায়েলবিষয়ক লেখক ও বিশ্লেষক.তবে নেতানিয়াহু কৌশলগতভাবে চলমান সংঘাতগুলোকে কাজে লাগাতে পারেন। জাবারীন বলেন, ‘সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপটটি নতুন করে যুদ্ধ তৈরি করা নয়।
আমরা একটি বিদ্যমান হুমকিকে উসকে দেওয়া এবং তা ব্যবহার করার কথা বলছি। আমরা ইরানকে নিয়ে কথা বলছি। আমরা লেবাননকে নিয়ে কথা বলছি।
’যেহেতু আইজেনকোট ও তাঁর সহযোগীরা বর্তমান নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য নন, তাই গোয়েন্দা তথ্য কীভাবে উপস্থাপন করা হবে সেটির ওপর নেতানিয়াহুর একক প্রভাব থাকে। .৬০ বছর ধরে ভয়ংকর এক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রও তাদের থামাতে পারেনি .জাবারীন ব্যাখ্যা করে বলেন, মন্ত্রীদের সামনে কোনটিকে নিয়ন্ত্রণযোগ্য বিপদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, আর কোনটিকে একটি শেষ সুযোগ হিসেবে উপস্থাপন করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভার কাছে পৌঁছানো তথ্যের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই বাড়তি দায়িত্বের কারণে বিকল্পগুলোর উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই নিয়মের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তিনিই গোয়েন্দা প্রতিবেদনগুলো পাবেন।
.নেতানিয়াহু নিরাপত্তা বাহিনী পরিচালনা করলেও, তাঁর অভ্যন্তরীণ ও আইন প্রণয়নসংক্রান্ত ক্ষমতার কার্যকর সীমাবদ্ধতা রয়েছে। ইসরায়েলবিষয়ক লেখক ও বিশ্লেষক মায়সারা বাহর ব্যাখ্যা করেন, নেতানিয়াহু যেসব আর্থিক সিদ্ধান্ত নিচ্ছেন তা পরবর্তী সরকার গঠনের দায়িত্বে যিনি আসবেন তাঁর ওপর প্রভাব ফেলতে পারে। .বাহর আল–জাজিরাকে বলেন, নেতানিয়াহু এমন কিছু পদক্ষেপ নিতে পারেন যা পরবর্তী সরকারের কাজে বাধা সৃষ্টি করতে পারে।
তবে আর যা–ই হোক, নেতানিয়াহু তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির বিচার থেকে নিজেকে রক্ষা করতে কোনো নতুন আইন পাস করতে পারবেন না। .জাবারীন বলেন, নেতানিয়াহু তাঁর অব্যাহত প্রধানমন্ত্রিত্বের পদ ব্যবহার করে বিরোধী জোটকে বিভক্ত করার চেষ্টা করছেন। উদাহরণস্বরূপ, এই বিশ্লেষক উল্লেখ করেন, নেতানিয়াহু জায়োনিস্ট ভোটার ও তাদের প্রতিনিধিত্বকারী দলগুলোর কাছে আইজেনকোটের জোটকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন যে, এটি আরব দলগুলোর ওপর নির্ভরশীল হতে পারে।
বাহর সতর্ক করে বলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যর্থ করতে নেতানিয়াহু অভ্যন্তরীণ অস্থিরতা উসকে দিতে পারেন। .ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের চেয়ে খুব একটা আলাদা নয়। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্য এবং ভারতেও অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীরা জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীদের মতোই আইনি ক্ষমতা ভোগ করেন।
তবে, সাংবিধানিক রীতি ও নিয়ম অনুযায়ী অন্তর্বর্তীকালীন অবস্থায় তাঁদের বড় কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে হয়। যুদ্ধের প্রশ্নও এর সঙ্গে অন্তর্ভুক্ত। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে একজন বিদায়ী প্রেসিডেন্টকে তাঁর উত্তরসূরির শপথগ্রহণ পর্যন্ত নির্দিষ্ট আড়াই মাসের সময়সীমার মধ্যে কাজ করতে হয় এবং এই মধ্যবর্তী সময়ে রূপান্তর, বাজেট ও নিয়োগের ক্ষেত্রে তীব্র কংগ্রেসের নজরদারির মুখোমুখি হতে হয়।
.ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন তিনি।
গোপালগঞ্জে সংঘর্ষ–আগুনের পর তিন প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।