খেলাধুলাব্রেকিং

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা
শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা
শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
সম্পাদকের পছন্দ

আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া আরও সহজ, সমন্বিত ও সময়সাশ্রয়ী করতে সিঙ্গেল ...

ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠানে উত্তেজনা দেখা দিয়েছে। অনুষ্ঠানে দেশটির আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর উদ্দেশে কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভির কটূক্তি করেন। আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা ঘিরে একে অপরের উদ্দেশে আক্রমণ...

ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠানে উত্তেজনা দেখা দিয়েছে। অনুষ্ঠানে দেশটির আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর উদ্দেশে কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভির কটূক্তি করেন। আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা ঘিরে একে অপরের উদ্দেশে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ঘটনাও ঘটে।

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু আরটিজিএস লেনদেন
সম্পাদকের পছন্দ

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু আরটিজিএস লেনদেন

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) দেখা দেওয়া কারিগরি ত্রুটি সমাধান হয়েছে। এর ফলে সাময়...

মঙ্গলবার ছিল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নতুন সদস্যদের শপথ নেওয়ার দিন। এবারের নির্বাচনে দুটি আরব দল—জয়েন্ট লিস্ট ও রাআম একত্রে ১৯ আসন পেয়েছে। এই ফল ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন।

নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩ আসন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন। .নেসেটে মোট আসন ১২০টি।

সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে অন্তত ৬১ আসন পেতে হয়। তবে কেউই এত আসন না পাওয়ায়, এখন সরকার গঠনের জন্য আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে নেতানিয়াহু ও আইজেনকট—দুই শিবিরেরই কিছু নেতা আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনের বিষয়টি গভীর সন্দেহের চোখে দেখছেন।

মঙ্গলবার নতুন পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনকে উদ্দেশ করে বেন গভির চিৎকার করে বলেন, ‘তিনি কার প্রতি আনুগত্যের শপথ নিচ্ছেন, হামাসের প্রতি। ’ এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি আবার লেখেন, ‘যে অনুগত নয়, তাঁর ইসরায়েলি নেসেটে থাকার অধিকার নেই। ’.সরকার গঠনের ডাক পাওয়া আইজেনকট কি নেতানিয়াহুকে সরাতে পারবেন.শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছেন এএফপির একজন সাংবাদিক।

তিনি বলেন, ‘ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময় জয়েন্ট লিস্টের কয়েকজন আইনপ্রণেতা অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, জাতীয় সংগীতের সময় দাঁড়ানো এড়াতেই তাঁরা এমনটি করেছেন। তাঁদের এই প্রতিবাদ ঘিরে পার্লামেন্ট কক্ষে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।

’অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন যে আরবদের প্রধান দুটি দল ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। যদিও রাআমের নেতা মনসুর আব্বাস অতীতে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। নেতানিয়াহু অভিযোগ করেন, দল দুটি ইসরায়েলকে ধ্বংস করে সেখানে একটি ইসলামি রাষ্ট্র বা জাতীয়তাবাদী ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

.নেতানিয়াহু ইসরায়েলের নতুন জোট সরকারেও থাকছেন, কী ইঙ্গিত দিলেন আইজেনকট.নেতানিয়াহুর বক্তব্যের সময় বামপন্থী দ্য ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। পরে এক্সে তিনি লেখেন, ইসরায়েলের জনগণ তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, এটা মেনে নিতে নেতানিয়াহুর কষ্ট হচ্ছে। এখন তিনি ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করছেন।

এর অংশ হিসেবে তিনি মিথ্যা বলছেন এবং আরব জনগণের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন। তবে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের কয়েক নেতাও আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। যেমন ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান অধিবেশনকক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের বেরিয়ে যাওয়ার ঘটনার সমালোচনা করেন।

এক্সে তিনি লেখেন, ‘আপনারা কি তাদের নিয়ে জোট সরকার গঠন করতে চান। ’.নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী।

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

বাজি ফাটালে বিভিন্ন রোগ সেরে যায়: বিজেপি নেত্রী
সম্পাদকের পছন্দ

বাজি ফাটালে বিভিন্ন রোগ সেরে যায়: বিজেপি নেত্রী

পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। ছবি: সংগৃহীতকালীপূজা ও দীপাবলিকে ঘিরে আতশবাজি পোড়ানো নিয়ে...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV