গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ

আ.লীগের নাশকতার প্রতিবাদে জেডিপির বিক্ষোভ
দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে তাৎ...
রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের (শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক) ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।সংগঠনটির অভিযোগ, ক্লাবটি দীর্ঘদিন ধরে পার্কের জায়গা দখল করে রেখেছে। উচ্চ আদালতও ক্লাবটির দখলকে...
রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের (শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক) ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবকে দেওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনটির অভিযোগ, ক্লাবটি দীর্ঘদিন ধরে পার্কের জায়গা দখল করে রেখেছে। উচ্চ আদালতও ক্লাবটির দখলকে অবৈধ ঘোষণা করেছিলেন।
US greenlights $2.1bn Patriot missile sale to Ukraine
Deal would be one of the most significant steps to supply defensive weapons to Kyiv since Trump too...
এমন একটি ক্লাবকে আবার পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া আইনের শাসন ও নাগরিক অধিকারের পরিপন্থী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় বাপা। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজউকের এই সিদ্ধান্তের সুযোগ নিয়ে ঢাকার অন্যান্য ক্লাবও খেলার মাঠ দখলে উৎসাহিত হতে পারে।
এর ফলে খেলার মাঠ বাণিজ্যিকীকরণের পথ উন্মুক্ত হবে। .বিবৃতিতে বলা হয়, পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়ার পরপরই গুলশান ইয়ুথ ক্লাব মাঠের এক পাশে নতুন করে কংক্রিট ঢালাই দিয়ে স্থাপনা নির্মাণ করছে। এটি উন্মুক্ত স্থান, পার্ক ও জলাধার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে রাজউকের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। কোনো ব্যবসায়িক গোষ্ঠীর কাছে রাজউক এভাবে মাঠ তুলে দিতে পারে না। বাপা জানায়, গুলশান ইয়ুথ ক্লাবের বেআইনি কার্যক্রম এর আগে রাজউক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করেছিল।
উচ্চ আদালতও তাদের দখল অবৈধ ঘোষণা করেছিলেন। এমন একটি ক্লাবকে আবার পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে রাজউকের নৈতিকতা ও আইনের শাসনের পরিপন্থী। .বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিশুদের সুস্থ বিকাশ ও নিরাপদ খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রতিটি এলাকায় অন্তত একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন।
খালি জায়গা সংরক্ষণ, দখল উচ্ছেদ ও পুনরুদ্ধার এবং মেলা বা বাণিজ্যিক আয়োজনের জন্য খেলার মাঠ বরাদ্দ না দেওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। অথচ রাজউক গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব এমন একটি ক্লাবকে দিয়েছে, যাদের বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ রয়েছে। বাপার অভিযোগ, সাবেক মেয়র আতিকুল ইসলামের সময়ে নেওয়া একটি বিতর্কিত সিদ্ধান্তও রাজউকের নতুন সিদ্ধান্তের মাধ্যমে কার্যত পুনর্বহাল হয়েছে।
২০২৪ সালের ২৮ জুন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, পরিবেশবাদীদের প্রতিবাদ উপেক্ষা করে সাবেক মেয়রের অনুমোদন ও সহযোগিতায় পার্কের মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে সেখানে ফুটবল টার্ফ স্থাপন করা হয়েছিল। ক্লাবটির পরিচালনা পরিষদে প্রভাবশালী ব্যক্তিরা থাকায় বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যায়নি। .বাপা অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিদের সহায়তায় কীভাবে একটি ক্লাব দীর্ঘদিন ধরে সরকারি সম্পদ দখল ও বাণিজ্যিকীকরণ করে আসছে, তা চিহ্নিত করার দাবি জানিয়েছে।
একই সঙ্গে রাজউকের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার প্রভাব বা দায় এড়ানোর উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়ার প্রমাণ পাওয়া গেলে তাঁদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে আরও বলা হয়, সরকারি মাঠে শিশুদের খেলতে টাকা দিতে বাধ্য হওয়া নাগরিক অধিকারের পরিপন্থী। অন্তত একটি মাঠ ও পার্ক রক্ষায় সরকারের দৃঢ় অবস্থান দেশের অন্যান্য মাঠ সংরক্ষণেও দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন কীভাবে, ১০টি জরুরি প্রশ্নের উত্তর
চলতি অর্থবছরের সব করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। কিন্তু অনলাইনে আয়কর রিটার্ন বা ই–রিটার...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।