খেলাধুলাব্রেকিং

জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল

জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল
জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল
জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
আবাসিক ভবনে মাদকের আস্তানা, গ্রেফতার ২
সম্পাদকের পছন্দ

আবাসিক ভবনে মাদকের আস্তানা, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ছয়তলা ভবনে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ...

বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিলে বলা হয়েছে, এ কার্যক্রমের আওতায় ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই–জিপি) পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক হবে না। এ ছাড়া সীমিত দরপ...

বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিলে বলা হয়েছে, এ কার্যক্রমের আওতায় ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই–জিপি) পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক হবে না। এ ছাড়া সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার বিধান রাখা হয়েছে।

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ
সম্পাদকের পছন্দ

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

ছবি: সংগৃহীত।যুদ্ধ বন্ধে আলোচনায় সম্ভাব্য অগ্রগতির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে নিজেদে...

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি তিন কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর আগে গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল।

গত সোমবার অধ্যাদেশটি সংসদে তোলা হয়। অধ্যাদেশটি রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার বিলটি সংসদে আনা হয়েছে। .বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে (অপারেশনাল এক্সপেনডিচার মডেল) উপযুক্ত স্থানে স্থাপন করা যাবে।

যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় ক্যাপেক্স মডেলে (ক্যাপিটাল এক্সপেনডিচার মডেল) সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে। বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে। বিলে ক্রয়সংক্রান্ত বিশেষ বিধান রাখা হয়েছে।

এতে বলা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে আর্থিক সীমা হবে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা। এ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ই–জিপি ব্যবহার বাধ্যতামূলক হবে না। এ ছাড়া বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রমের নীতিগত দিকনির্দেশনা দেওয়ার জন্য একটি ‘জাতীয় পলিসি কাউন্সিল’ গঠনের বিধান রাখা হয়েছে।

জেলা পর্যায়ে গঠন করা হবে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’। সৌরবিদ্যুৎ ব্যবস্থা সুরক্ষায় চুরির জন্য শাস্তির বিধানও রাখা হয়েছে বিলে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তিবিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা এর কোনো যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

.বিল উত্থাপনের আগে বিতর্কবিলটি উত্থাপনের আগে এর বিরোধিতা করেন বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেন, সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। একটি অধ্যাদেশকে বিল হিসেবে সংসদে আনা হয়েছে।

যে প্রক্রিয়ায় এটি করা হয়েছে, তা সংসদের আইন প্রণয়নের সার্বভৌমত্বের পরিপন্থী। বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতির তথ্য তুলে ধরে নাজিবুর রহমান বলেন, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র গত জুলাইয়ে দেওয়া হয়েছিল। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে প্রণোদনা দেওয়া হয় ১ সেপ্টেম্বর।

তখন সংসদের অধিবেশন চলছিল। অধিবেশন শেষ হয় ১০ সেপ্টেম্বর। এরপর ১৯ অক্টোবর অধ্যাদেশ জারি করা হয়, যা এখন বিল আকারে সংসদে আনা হয়েছে।

নাজিবুর রহমান বলেন, একটি কার্যকর সংসদ থাকা সত্ত্বেও সংসদ এবং সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করার প্রয়োজন হলো কেন, তার ব্যাখ্যা দিতে হবে। .জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নাজিবুর রহমানের বক্তব্য বিভ্রান্তিমূলক। সংসদের অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে তাঁর সন্তুষ্টির বিষয়টি নিজস্ব বিবেচনার ওপর নির্ভর করে।

এ বিষয়ে আদালতেও প্রশ্ন তোলার সুযোগ নেই। আইনমন্ত্রী আরও বলেন, সংসদ আইন প্রণয়নের ক্ষেত্রে সার্বভৌম। তবে আইন প্রণয়নের এই প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতে পারেন না।

সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে রাষ্ট্রপতির সন্তুষ্টির বিষয়ে সংসদের হস্তক্ষেপের ক্ষমতা নেই। আইনমন্ত্রী ও বিরোধী দলের সংসদ সদস্যের মধ্যে এ বিতর্কের পর বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি আনার কারণ ব্যাখ্যা করেন। পরে ডেপুটি স্পিকার বিলটি উত্থাপনের অনুমতি দেওয়ার প্রস্তাব ভোটে দেন।

কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হলে বিদ্যুৎমন্ত্রী ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল ২০২৬’ সংসদে উত্থাপন করেন।

গাজায় গণবিয়ের জন্য ১১৬২২ আবেদনকারী, ৫০০ বর-কনে বাছাই যেভাবে
সম্পাদকের পছন্দ

গাজায় গণবিয়ের জন্য ১১৬২২ আবেদনকারী, ৫০০ বর-কনে বাছাই যেভাবে

যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যে দীর্ঘদিন ধরে কঠিন সময় পার করছেন ফিলিস্তিনের গাজার বাসিন্দারা।...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV