খেলাধুলাব্রেকিং

কোন পজিশনে খেলবেন হামজা

কোন পজিশনে খেলবেন হামজা
কোন পজিশনে খেলবেন হামজা
কোন পজিশনে খেলবেন হামজা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা
সম্পাদকের পছন্দ

‘কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব’—অধিনায়কত্ব নিয়ে হামজা

‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।’ বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান ...

দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন হামজা চৌধুরী। তার পরিচয় ডিফেন্সিভ মিডফিল্ডার। মিড ফিল্ড পজিশনে অভিজ্ঞ হলেও জাতীয় দলের জার্সি গায়ে হামজা যেন একজন পুরোদস্তুর ‘স্ট্রাইকার’ হয়ে উঠছেন! বিষয়টি তার পরিসংখ্যানেই পরিষ্কার। ২০২৫ সালের মার্চ থেকে বাংলাদেশের হয়...

দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন হামজা চৌধুরী। তার পরিচয় ডিফেন্সিভ মিডফিল্ডার। মিড ফিল্ড পজিশনে অভিজ্ঞ হলেও জাতীয় দলের জার্সি গায়ে হামজা যেন একজন পুরোদস্তুর ‘স্ট্রাইকার’ হয়ে উঠছেন।

রোলার স্কেটিং ফেডারেশনে নতুন কমিটির সভাপতি কায়েস আহমেদ
সম্পাদকের পছন্দ

রোলার স্কেটিং ফেডারেশনে নতুন কমিটির সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন সাংবাদিক ও ক্রীড়া সংগঠক কা...

বিষয়টি তার পরিসংখ্যানেই পরিষ্কার। ২০২৫ সালের মার্চ থেকে বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছেন হামজা। এর মধ্যে তার নামের পাশে যোগ হয়েছে চারটি গোল ও একটি অ্যাসিস্ট।

ঘরের মাঠে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই গোল করেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। ফ্রিকিকসহ নানা পজিশন থেকে গোল করার নৈপুণ্য দেখিয়েছেন তিনি। তাই বাংলাদেশের সমর্থকদের কাছে মিডফিল্ডার পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছেন একজন ‘স্ট্রাইকার’।

দীর্ঘদিন ধরে ‘জেনুইন’ একজন স্ট্রাইকারের অভাব বোধ করছে বাংলাদেশ। ‘নাম্বার নাইন’-এর অভাবে বাংলাদেশ কোচ থমাস ডুলি আক্রমণভাগে ডিফেন্ডারকে খেলাচ্ছেন। সাফে গত ম্যাচে ভুটানের বিপক্ষে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে খেলিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই কোচ।

সেই আলোচিত পজিশনে কি এবার হামজাকে দেখা যেতে পারে। হামজা পেশাদার খেলোয়াড়। মিডফিল্ড পজিশনে খেলতেই অভ্যস্ত তিনি।

কোচ চাইলেও ওই পজিশনে খেলতে হামজার রাজি হওয়ার ব্যাপার আছে। কেননা, স্ট্রাইকার পজিশনে খেলতে অভ্যস্ত নন হামজা। মিডফিল্ড পজিশনে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

সেখানেই দক্ষতা ও অভিজ্ঞতা তার। এ পজিশন ছেড়ে তার অন্য ভূমিকায় যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ২০০৩ সালের সাফজয়ী স্ট্রাইকার আলফাজ আহমেদ মনে করেন, হামজাকে স্ট্রাইকার হিসেবে খেলানো ঠিক হবে না।

তিনি বলেন, ‘হামজা মিডফিল্ডে সেরা। প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক ব্যর্থ করে মাঠের নিয়ন্ত্রণ যেখান থেকে নেওয়া যায়, হামজাকে সেখানেই খেলানো উচিত। হামজা ফ্রিকিক, কর্নার থেকে গোল করতে পারেন।

সুযোগ হাতছাড়া করেন না সত্যি; তবে স্ট্রাইকার হিসেবে খেলতে হলে অভ্যস্ততারও একটা ব্যাপার আছে। বাংলাদেশ দলের ‘নাম্বার নাইন’ সংকটের সমস্যার সমাধান দিলেন আলফাজ। তিনি বলেন, ‘আমি যদি কোচ হিসেবে দল সাজাতাম, তাহলে রাকিবকে আমি ‘স্ট্রাইকার’ হিসেবে বেছে নিতাম।

তাছাড়া গত ম্যাচে ইব্রাহিমও গোল করেছেন। সেও ওই জায়গায় অভিজ্ঞ। এখন দেখার বিষয় কোচ কাকে ওই পজিশনে খেলান।

’ আলফাজের মতে, হামজা আসায় দলের স্পিড বহুগুণে বেড়ে যাবে। তার কারণেই বাংলাদেশ দলকে নিয়ে প্রতিপক্ষ দলের চিন্তা বেড়ে গেছে। কেননা, হামজাই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন।

আজ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার বড় দুশ্চিন্তার নাম হবেন হামজা। সেটি আর বলার অপেক্ষা রাখে না। আজ যে পজিশনেই খেলুক না কেন হামজা, শেষ হাসিটা বাংলাদেশই হাসতে চাইবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

কোন পজিশনে খেলবেন হামজা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস
সম্পাদকের পছন্দ

রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস

রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতে...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV