যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

আদাবরে পেট্রলবোমা–গানপাউডারসহ ছাত্রলীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২: এসআরবি
রাজধানীর আদাবর থেকে ছয়টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গানপাউডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি–২। আজ সোমবা...
ছবি: সংগৃহীত।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং দুই দেশের মধ্যকার ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা নিরসনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। খবর আনাদোলুর।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং দুই দেশের মধ্যকার ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা নিরসনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। গালিবাফ একই সঙ্গে চীনবিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটির প্রতিনিধিদলের প্রধান।
গবেষণায় সহযোগিতা জোরদারে আগ্রহী থাইল্যান্ডের এআইটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যা...
নিবন্ধে গালিবাফ বলেন, যুদ্ধ বন্ধ এবং ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইরান ও আরব দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক এবং বেইজিংয়ের কূটনৈতিক উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার ও নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি করেছে। গালিবাফ জানান, চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণ করে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন।
তিনি আরো জানান, বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা কার্যক্রম সমন্বয় ও তদারকির জন্য উচ্চপর্যায়ের একটি পরিচালনা ও তদারকি সংস্থা গঠনের পরিকল্পনা রয়েছে। কৌশলগত সমন্বয়, অগ্রাধিকার নির্ধারণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করবে সংস্থাটি। তবে এটি সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বের বিকল্প হিসেবে কাজ করবে না।
চীনের সঙ্গে সহযোগিতাকে শুধু আনুষ্ঠানিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক প্রকল্পে রূপ দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি সমন্বিত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়।
এরপর থেকে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও স্থায়ী সমঝোতার শর্ত নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা এখনো আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
ইরানের অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স, এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরে নজর
ইরানের অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি বন্ধে এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরকে লক্ষ্য করছে যুক্তরাষ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।