জয়া, বিপাশা, মৌসুমীরা আড়ালে, আলোচনায় ‘ফালতু’ বিষয়—ক্ষুব্ধ শবনম ফারিয়া

ঘর হারিয়েও গল্প বলা থামেনি তাঁদের
নিজের বাড়িতে ফিরতে না পারলে মানুষ কোথায় আশ্রয় খোঁজে? আফগান চলচ্চিত্র নির্মাতা শাহরভানু সাদাতের কাছে ...
অভিনয়শিল্পীদের কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, পোশাক কিংবা বিলাসী জীবনযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বেশি হয়—এমন একটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন অভিনয়শিল্পী শবনম ফারিয়া। তাঁর মতে, দেশের বিনোদনজগতে এমন অনেক অভিনয়শিল্পী আছেন, যাঁরা অপ্রয়োজনীয় বিনোদন না দিয়ে নিজেদের অভিনয় ...
অভিনয়শিল্পীদের কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, পোশাক কিংবা বিলাসী জীবনযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বেশি হয়—এমন একটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন অভিনয়শিল্পী শবনম ফারিয়া। তাঁর মতে, দেশের বিনোদনজগতে এমন অনেক অভিনয়শিল্পী আছেন, যাঁরা অপ্রয়োজনীয় বিনোদন না দিয়ে নিজেদের অভিনয় দিয়েই দর্শকের মনোযোগ পাওয়ার যোগ্য। অথচ তাঁদের নিয়ে আলোচনা তুলনামূলক কম।
সিরাজগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে যুবকের যাবজ্জীবন
সিরাজগঞ্জে মাদক মামলায় রফিকুল মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ...
আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করে এমন আক্ষেপের কথাই জানিয়েছেন তিনি। .ফেসবুক পোস্টে শবনম ফারিয়া প্রথমেই উল্লেখ করেছেন জয়া আহসানের নাম। অভিনয় ও ব্যক্তিত্ব—দুদিক থেকেই জয়ার প্রশংসা করেছেন তিনি।
অভিনয়ের বাইরে জয়ার পোষা প্রাণী, গাছপালা ও বাগানবাড়ির প্রতি ভালো লাগার কথাও তুলে ধরেছেন। এমনকি জয়ার ব্যাগ ও ঘড়ির সংগ্রহেরও প্রশংসা করেছেন ফারিয়া। তাঁর মতে, ‘যারা আমার মতো ব্যাগ-জুতা-ঘড়ি দেখেন, তাঁরা লক্ষ করলে দেখবেন, তাঁর ব্যাগ আর ঘড়ির কালেকশন তাঁর জামদানির কালেকশনের চেয়ে সুন্দর।
’.অভিনয়ে আসার আগে দুটি ধারাবাহিক দেখেছিলেন শবনম ফারিয়া। এর মধ্যে ‘স্পর্শের বাইরে’ সিরিজের অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয় তাঁকে মুগ্ধ করেছে। নিজের অভিনয়জীবনের শুরুর দিকে ‘কলিং বেল’ নামের একটি সিরিজে প্রীতির সঙ্গে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতাও তুলে ধরেছেন ফারিয়া।
প্রীতিকে স্বল্পভাষী উল্লেখ করে ফারিয়া লিখেছেন, ‘কখনো প্রয়োজনের বাইরে ওনাকে কথা বলতে দেখিনি। ’.নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদকে বিশেষভাবে পছন্দ করেন শবনম ফারিয়া। তাঁর অভিনয় দেখলে নিজেরও সেভাবে অভিনয় করতে ইচ্ছা হয় বলে জানিয়েছেন তিনি।
মৌসুমীকে অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী উল্লেখ করে ফারিয়া লিখেছেন, ‘ওঁর অভিনয় দক্ষতা বিধাতাপ্রদত্ত। ’ অভিনয়ের বাইরেও মৌসুমীর প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের প্রশংসা করেছেন তিনি। .নাজিয়া হক অর্ষার অভিনয় নিয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন শবনম ফারিয়া।
তাঁর মতে, অভিনয় শুধু সংলাপনির্ভর নয়, অভিনেতার চোখের অভিব্যক্তিও গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফার পর অর্ষার মধ্যেই এমন বৈশিষ্ট্য দেখেছেন বলে উপলব্ধি তাঁর। একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়েও শিডিউল জটিলতায় কাজটি করতে পারেননি ফারিয়া।
পরে সেই চরিত্রে অভিনয় করেন অর্ষা। নাটকটি দেখার পর নিজের সিদ্ধান্ত নিয়ে বরং স্বস্তি পেয়েছিলেন তিনি। ফারিয়ার মতে, ‘অর্ষা আপু যা করেছে ওই নাটকে, আমি করলে এই চরিত্রটার প্রতি সুবিচার করতে পারতাম না।
’.এ ছাড়া অভিনেত্রী বিপাশা হায়াত, অপি করিম, ইশিতা, তারিন জাহান, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, বিন্দু, রুনা খান ও নাজিফা তুষির অভিনয়েরও প্রশংসা করেছেন শবনম ফারিয়া। বিন্দুর অভিনয়, সৌন্দর্য, ফিটনেস, পোশাক-পরিচ্ছদ ও ফ্যাশন সচেতনতার কথা উল্লেখ করেছেন তিনি। ইশিতাকে ছোটবেলা থেকেই নিজের পছন্দের অভিনেত্রী বলে জানিয়েছেন।
পাশাপাশি বিপাশা, অপি, তিশা, রুনা, তারিন, মম ও তুষির অভিনয়দক্ষতার কথাও তুলে ধরেছেন। .পোস্টের শেষ দিকে শবনম ফারিয়া লিখেছেন, দেশে ভালো অভিনয় করেন, পরিশীলিত এবং সুন্দরভাবে কথা বলেন—এমন অনেক অভিনেত্রী রয়েছেন। কিন্তু তাঁদের কাজের বদলে আলোচনায় আসে পোশাকের দাম কিংবা বিদেশে কেনাকাটার মতো বিষয়।
এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘শুধু “জামার দাম লাখ টাকা, দুবাইয়ের অমুক-তমুক করে” ছাড়া আমাদের দেশে সত্যিকারে ভালো অভিনয় করে, সফিস্টিকেটেড, সুন্দর করে কথা বলে—এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা (মানুষ ও গণমাধ্যম) আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে, এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার।
বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।
জয়া, বিপাশা, মৌসুমীরা আড়ালে, আলোচনায় ‘ফালতু’ বিষয়—ক্ষুব্ধ শবনম ফারিয়া—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
, কর্মকর্তারা
Image source, ReutersImage caption, French gendarmes and rescue workers at the scene of the crash in...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।