খেলাধুলা

কখন জনগুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলে ইসলাম

কখন জনগুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলে ইসলাম
কখন জনগুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলে ইসলাম
কখন জনগুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলে ইসলাম ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা বাছাই,  জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ
সম্পাদকের পছন্দ

বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা বাছাই, জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ

ছবি: আমার দেশচাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান তৈরি করবেন তরুণরা । এমন লক্ষ্য নিয়ে নতুন উদ্যো...

ইসলামে একবার জনস্বার্থে দায়িত্ব কাঁধে নেওয়ার পর বিনা কারণে তা থেকে পালিয়ে যাওয়া বা ইস্তফা দেওয়াকে নিরুৎসাহিত করা হয়।কিন্তু যখন পরিস্থিতি এমন দাঁড়ায় যে দায়িত্ব আঁকড়ে ধরে রাখলে জনকল্যাণের চেয়ে ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা থাকে, তখন স্বেচ্ছায় পদত্যাগ করা বা ক্ষমতা ছেড়ে দেওয়া শু...

ইসলামে একবার জনস্বার্থে দায়িত্ব কাঁধে নেওয়ার পর বিনা কারণে তা থেকে পালিয়ে যাওয়া বা ইস্তফা দেওয়াকে নিরুৎসাহিত করা হয়। কিন্তু যখন পরিস্থিতি এমন দাঁড়ায় যে দায়িত্ব আঁকড়ে ধরে রাখলে জনকল্যাণের চেয়ে ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা থাকে, তখন স্বেচ্ছায় পদত্যাগ করা বা ক্ষমতা ছেড়ে দেওয়া শুধু বৈধই নয়, ক্ষেত্রবিশেষে তা ওয়াজিব হয়ে যায়। .গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য শারীরিক সুস্থতা এবং মানসিক ভারসাম্য অপরিহার্য।

৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি
সম্পাদকের পছন্দ

৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি

একদিকে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবীর মতো তারকাদের নিয়ে তৈরি পৌরাণিক ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’, অন্যদি...

বয়সের ভারে, দুরারোগ্য ব্যাধিতে বা মানসিক বৈকল্যের কারণে যদি কোনো নেতা বা দায়িত্বশীল ব্যক্তি নিজের কাজ সম্পাদনে অক্ষম হয়ে পড়েন, তবে তাঁর জন্য পদত্যাগ করা আবশ্যকইমাম আল-মাওয়ারদি লিখেছেন, ‘নেতৃত্ব বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যার ওপর ন্যস্ত, তার মাঝে যদি এমন কোনো শারীরিক বা মানসিক অক্ষমতা (যেমন—দৃষ্টিশক্তি হারানো বা মানসিক ভারসাম্যহীনতা) তৈরি হয় যা তাকে দায়িত্ব পালনে বাধা দেয়, তবে তাকে নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হবে। ’ (আল-মাওয়ারদি, আল-আহকামুস সুলতানিয়্যাহ, পৃ. ২০, দারুল হাদিস, কায়রো, ২০০৬).দ্বিতীয় খলিফা ওমর (রা.) তাঁর নিযুক্ত গভর্নরদের এ বিষয়ে কঠোর সতর্ক করতেন। কেউ যদি নিজের দুর্বলতার কারণে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভয় পেতেন, তবে তাঁরা নিজেরাই পদত্যাগের আবেদন করতেন।

.নেতৃত্বের প্রস্তাব এলে মুমিনের করণীয় কী.নেতৃত্বের মূল ভিত্তি হলো ইনসাফ। যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি উপলব্ধি করেন যে পারিপার্শ্বিক চাপ, রাজনৈতিক প্রভাব বা নিজের দুর্বলতার কারণে তিনি আর ইনসাফ ধরে রাখতে পারছেন না এবং তাঁর পদে থাকার কারণে জুলুম বা অবিচার হচ্ছে, তবে তাঁকে দ্রুত পদত্যাগ করতে হবে। অবিচারের অংশীদার হয়ে পদে টিকে থাকা ইসলামে হারাম।

দ্বিতীয় খলিফা ওমর (রা.) তাঁর নিযুক্ত গভর্নরদের এ বিষয়ে কঠোর সতর্ক করতেন। .ক্ষমতা ধরে রাখার জন্য দেশের ভেতরে সংঘাত, গৃহযুদ্ধ বা মুসলমানদের পারস্পরিক রক্তপাত ইসলামে চরমভাবে নিন্দনীয়। যদি পদত্যাগ করার মাধ্যমে একটি বৃহত্তর সংঘাত এড়ানো যায় এবং সমাজে শান্তি ফিরে আসে, তবে পদত্যাগ করাই ইসলামের নির্দেশ।

এর সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হলেন নবীজির দৌহিত্র হাসান ইবনে আলী (রা.)। তিনি মুসলমানদের বৈধ খলিফা হওয়া সত্ত্বেও শুধু বৃহত্তর ঐক্য ও রক্তপাত এড়ানোর জন্য স্বেচ্ছায় খেলাফত থেকে পদত্যাগ করে মুয়াবিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। মহানবী (সা.) বহু আগেই তাঁর এই নিঃস্বার্থ পদত্যাগের প্রশংসা করে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘আমার এই সন্তানটি একজন সাইয়িদ (নেতা); হয়তো আল্লাহ এর মাধ্যমে মুসলমানদের দুটি বিশাল দলের মধ্যে আপস-মীমাংসা করে দেবেন।

’ (সহিহ বুখারি, হাদিস: ২৭০৪).সংকটকালে নেতৃত্ব দিতে সুরা কাহাফের ৩ শিক্ষা.যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি দেখতে পান যে ওই পদের জন্য তাঁর চেয়ে অধিক যোগ্য, পরহেজগার এবং জনগণের কাছে অধিক গ্রহণযোগ্য কোনো ব্যক্তি রয়েছেন, তবে বৃহত্তর জনকল্যাণে স্বেচ্ছায় সরে দাঁড়ানো একটি প্রশংসনীয় কাজ। .ইসলামি রাষ্ট্রদর্শনে নেতৃত্বের ভিত্তি হলো জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। যদি কোনো জনগুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তি বুঝতে পারেন যে তিনি জনগণের আস্থা ও সমর্থন পুরোপুরি হারিয়েছেন এবং জনগণ যৌক্তিকভাবেই তাঁর নেতৃত্ব প্রত্যাখ্যান করেছে, তখন জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে থাকা চরম নিন্দনীয়।

ইসলামি ফিকহের মূলনীতি ‘মাসলাহাতুল উম্মাহ’ (জনকল্যাণ) অনুযায়ী, সমাজকে অরাজকতা ও বিদ্রোহের হাত থেকে বাঁচাতে এমন পরিস্থিতিতে নেতার উচিত স্বেচ্ছায় পদত্যাগ করে জনগণের মতামতের প্রতি সম্মান জানানো। .যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি দেখতে পান যে ওই পদের জন্য তাঁর চেয়ে অধিক যোগ্য, পরহেজগার এবং জনগণের কাছে অধিক গ্রহণযোগ্য কোনো ব্যক্তি রয়েছেন, তবে বৃহত্তর জনকল্যাণে স্বেচ্ছায় সরে দাঁড়ানো একটি প্রশংসনীয় কাজ। ক্ষমতা আঁকড়ে ধরে অযোগ্যদের দিয়ে সমাজ পরিচালনা করা মূলত আমানতের খেয়ানত।

ইসলামি রাষ্ট্রদর্শন অনুযায়ী, পদত্যাগ মানেই পরাজয় বা অপমান নয়। বরং নিজের অক্ষমতা বা পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়া হলো একজন মুমিনের সর্বোচ্চ তাকওয়া (আল্লাহভীতি) এবং আমানতদারির লক্ষণ। .ইমাম জুওয়াইনির চিন্তায় আলেমদের রাষ্ট্রীয় ক্ষমতা।

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৬, হামলাকারী ‘কট্টর ডানপন্থী’ মতাদর্শের
সম্পাদকের পছন্দ

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৬, হামলাকারী ‘কট্টর ডানপন্থী’ মতাদর্শের

পোল্যান্ডের ক্রাকো শহরে একটি উন্মুক্ত চত্বরে গুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV