একুশেও কেন আবাসনের অপেক্ষায় জগন্নাথ

রামেক পরিচালকের সাথে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক ঘিরে বিক্ষোভ, অতঃপর গ্রেপ্তার
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ছবি: সংগৃহীতবিশ্ববিদ্যালয় মানে শুধু ক্লাসরুম, পরীক্ষার হল কিংবা ডিগ্রির সনদ নয়; এটি এমন পরিবেশ, যেখানে শিক্ষার্থী নিশ্চিন্তে পড়াশোনা, চিন্তার বিকাশ এবং ভবিষ্যতের প্রস্তুতি নিতে পারেন। অথচ নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অভাবে অনেকের উচ্চশিক্ষার পথ কঠিন হয়ে ওঠে। জগন্নাথ বিশ্ববি...
ছবি: সংগৃহীতবিশ্ববিদ্যালয় মানে শুধু ক্লাসরুম, পরীক্ষার হল কিংবা ডিগ্রির সনদ নয়; এটি এমন পরিবেশ, যেখানে শিক্ষার্থী নিশ্চিন্তে পড়াশোনা, চিন্তার বিকাশ এবং ভবিষ্যতের প্রস্তুতি নিতে পারেন। অথচ নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অভাবে অনেকের উচ্চশিক্ষার পথ কঠিন হয়ে ওঠে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম জন্মবার্ষিকীতে তাই আবাসন সংকট গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিচ্ছে। ২৪ ঘণ্টায় (৯ নভেম্বর সকাল ৮টা থেকে ১০ নভেম্বর সকা...
পুরান ঢাকার সীমিত পরিসর ও ব্যয়বহুল জীবনযাত্রার কারণে বিশ্ববিদ্যালয়ের এটি দীর্ঘদিনের সমস্যা। ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীদের জন্য এটি শুধু সুবিধার বিষয় নয়; অনেক ক্ষেত্রে পড়াশোনা চালিয়ে যাওয়ার সক্ষমতার সঙ্গেও জড়িত। বাসাভাড়া, খাবার ও যাতায়াত খরচ বহন করা সীমিত আয়ের পরিবারের শিক্ষার্থীদের বড় চাপ।
এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি টিউশনি কিংবা অন্য কাজ করতে হয়। টিউশনি করেও উল্লেখযোগ্য আয় কঠিন। পড়াশোনা, গবেষণা, পাঠাগারে অধ্যয়ন ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সময় কম।
এতে শিক্ষার্থীর শিক্ষাগত ও বুদ্ধিবৃত্তিক বিকাশও বাধাগ্রস্ত হয়। আবাসন শুধু মাথা গোঁজার জায়গা নয়; এটি শিক্ষার্থীর নিরাপত্তা, সময় ব্যবস্থাপনা ও শিক্ষার ধারাবাহিকতার সঙ্গে সম্পর্কিত। উপযুক্ত আবাসিক পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং সম্মিলিত জ্ঞানচর্চার সুযোগ তৈরি হয়।
অথচ পুরান ঢাকার মেসের পরিবেশ, খাবারের মান ও দাম—কোনোটিই শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক নয়। শ্রেণিকক্ষের বাইরেও শেখার পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। ছাত্রীদের জন্য একটি হল থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
বর্তমানে আরো দুটি হলের নির্মাণকাজ চলছে, কিন্তু কাজের অগ্রগতি অত্যন্ত ধীর। ফলে আবাসন সংকটের সমাধান কবে হবে, তা নিয়ে শিক্ষার্থীদের অনিশ্চয়তা কাটছে না। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনায় শিক্ষার্থীদের আবাসনকে কতটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
পরিকল্পনা থাকলেই হবে না, বাস্তবায়নও দৃশ্যমান হতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একুশ বছরে পদার্পণের এই সময়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও পর্যাপ্ত আবাসন নিশ্চিত করার উদ্যোগে গতি আনা জরুরি। কারণ আবাসন অতিরিক্ত সুবিধা নয়; মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষার মৌলিক শর্ত।
লেখক : শিক্ষার্থী, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
একুশেও কেন আবাসনের অপেক্ষায় জগন্নাথ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
টিভিতে আজকের খেলা, ১০ নভেম্বর ২০২৬
ক্রিকেট তৃতীয় ওয়ানডে নিউজিল্যান্ড-ভারত সকাল ৮টা সনি স্পোর্টস ১

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।