পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৬, হামলাকারী ‘কট্টর ডানপন্থী’ মতাদর্শের

পোল্যান্ডের ক্রাকো শহরে একটি উন্মুক্ত চত্বরে গুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শহরটির ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে সন্দেহভাজন এক ব্যক্...
পোল্যান্ডের ক্রাকো শহরে একটি উন্মুক্ত চত্বরে গুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।
স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শহরটির ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে সন্দেহভাজন এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঢুকে যান। এরপর সেখানে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।
আহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্যও আছেন। তাঁদের একজনের অবস্থা সংকটাপন্ন। .পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।
তিনি পোল্যান্ডের নাগরিক। ঘটনার সময় তাঁর পরনে সামরিক ইউনিফর্মের মতো পোশাক ছিল। সঙ্গে ‘সামরিক ধাঁচের’ অস্ত্র ছিল।
ওই ব্যক্তির জব্দ করা গাড়িটি থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তি পোল্যান্ডের সামরিক বাহিনীর সদস্য নন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ। তিনি এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও চিহ্নিত করেছেন।
সংবাদ সম্মেলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভ্লাদিস্লাভ বলেন, হাসপাতালে অনেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তাঁদের মধ্যে একজন পুলিশও আছেন। ওই পুলিশ সদস্য হামলাকারীকে আরও গুলি চালানো থেকে ঠেকাতে ভূমিকা রেখেছেন।
.গুলির ঘটনার পর সংবাদ সম্মেলন করেন পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি। তিনি বলেন, সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে নিবৃত করেছে পুলিশ। একাধিক ব্যক্তি জড়িত ছিলেন—এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্দেহভাজন হামলাকারী ‘কট্টর ডানপন্থী মতাদর্শে’ অনুপ্রাণিত ছিলেন। তিনি পোল্যান্ডের নাগরিক। তাঁর বাড়িতে তল্লাশি করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মারচিন কিয়েরভিনস্কি বলেন, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ওই সন্দেহভাজন ব্যক্তি বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। গুলিতে হতাহতের ঘটনায় ক্রাকো শহরের মেয়র লুকাশ গিবালা আগামী বুধবার পর্যন্ত শোক ঘোষণা করেছেন।
পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৬, হামলাকারী ‘কট্টর ডানপন্থী’ মতাদর্শের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।