খেলাধুলা

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে
বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে
বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব
সম্পাদকের পছন্দ

শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব

শেয়ারবাজারে জব্দ ৯৩টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব শর্তসাপেক্ষে অবমুক্ত করা হচ্ছে। শেয়ারবাজারের দ...

পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে আগের ম্যাচে ৩ উইকেটের হারে সেমিফাইনালে ওঠার পথ খুব কঠিন হয়ে উঠেছিল ভারতের যুবাদের জন্য। গতকাল ওমানে আল আমারাত ক্রিকেট গ্রাউন্ডে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জিততেই হতো ভারত অনূর্ধ্ব–১৯ দলকে। আর্যবীর শেবাগ এমন ম্যাচেই বাবাকে প্রতিশ্রুতি ...

পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে আগের ম্যাচে ৩ উইকেটের হারে সেমিফাইনালে ওঠার পথ খুব কঠিন হয়ে উঠেছিল ভারতের যুবাদের জন্য। গতকাল ওমানে আল আমারাত ক্রিকেট গ্রাউন্ডে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জিততেই হতো ভারত অনূর্ধ্ব–১৯ দলকে। আর্যবীর শেবাগ এমন ম্যাচেই বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেঞ্চুরি করবেন।

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, দগ্ধ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩
সম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, দগ্ধ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩

ছবি: সংগৃহীতনারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ধোঁয়ায় অসু...

বাবার মতোই ওপেনিংয়ে নেমে সেই প্রতিশ্রুতি আর্যবীর কীভাবে রেখেছেন সেটা বলে দিচ্ছে তাঁর স্কোর। ৭ ছক্কা এবং ১৭ চারে ১৬৮ বলে ১৬০ রান। এর মধ্যে ১১০ রান এসেছে বাউন্ডারি থেকে।

আর্যবীরকে তাই আপাতত শেবাগ ‘মিনি ভার্সন’ বললে মোটেও বাড়িয়ে বলা হয় না। .আগে ব্যাটিংয়ে নেমে আর্যবীরের এ ইনিংসে ভর করে ৩০৯ রান তোলার পর ৭০ রানের জয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে ভারত। উইকেট একটু চ্যালেঞ্জিং হওয়ায় আর্যবীরের শুরু অবশ্য শেবাগসুলভ ছিল না।

প্রথম রানের দেখা পেয়েছেন ১৪তম বলে। অন্তত ৪০ ওভার পর্যন্ত ক্রিজে থাকার সংকল্প থাকায় ‘ডট’ বল নিয়ে ভাবেননি। আর্যবীর সেট হওয়ার পর বোঝা গিয়েছে, ‘যেমন বাবা, তেমন ছেলে’ কথাটা কেন বলা হয়।

ছক্কা মেরে ফিফটি তুলে নেন ৬৯ বলে। সেঞ্চুরি এসেছে ১৩১ বলে। যুব ওয়ানডেতে আর্যবীরের এটাই প্রথম সেঞ্চুরি।

.তবে ইনিংসটি নিখুঁত ছিল না। ১৬তম ওভারে আর্যবীর ৪১ রানে থাকতে পরপর দুই বলে তাঁর দুটি ক্যাচ ফেলেন আরব আমিরাতের উইকেটকিপার মোহাম্মদ সাদ। তাঁর বাবা বীরেন্দর শেবাগও মারমুখী ব্যাটিং–দর্শনে বিশ্বাস করায় সব সময় নিখুঁত ইনিংস খেলতে পারেননি।

বাবার মতোই স্পিনারদের ওপর চড়াও হয়ে আমিরাতের উদ্দিশ সুরির এক ওভারে ২১ রান নেন আর্যবীর। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে লেগেছে তাঁর ২৯ বল। আর্যবীর ১৩৬ রানে থাকতে তাঁকে আরও একবার ‘জীবন’ দেন আমিরাতের উইকেটকিপার সাদ।

জয়ের পর ম্যাচসেরা আর্যবীর তাঁর বাবার প্রসঙ্গ টেনে বলেন, ‘বড় একটা স্কোর করতে চেয়েছিলাম। আজ (গতকাল) বড় স্কোর করার প্রতিশ্রুতি দিয়েছিলাম একজনকে। সেটা রাখতে পারায় ভালো লাগছে।

সেই মানুষটি আমার বাবা। ’.বাবার মতোই বিধ্বংসী শেবাগপুত্র, ৮ ছক্কা ও ১৯ চারে ১৭৩.আর্যবীরের বাবা বীরেন্দর শেবাগ ক্রিকেট ইতিহাসেই সেরা আক্রমণাত্বক ওপেনারদের একজন। ব্যাটিংয়ে শুধু বাবার ধাঁচ নয়, দর্শনেও বাবা–ছেলেকে আলাদা করা কঠিন।

শুনুন আর্যবীরের মুখেই, ‘তাঁকে (বীরেন্দর শেবাগ) বলেছিলাম যে আমি বড় সেঞ্চুরি করব, কারণ তিনি শুধু বড় সেঞ্চুরিকেই গুরুত্ব দেন—সেঞ্চুরি করার পরও তাঁর আনন্দ এবং শ্রদ্ধার পাত্র হতে হলে ১৫০ রান করা দরকার। আজ (গতকাল) তা করতে পেরে খুব ভালো লাগছে। ’.আর্যবীর নজর কাড়েন আরও আগেই।

গত অক্টোবরে ভারতের অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে দিল্লি অধিনায়ক হিসেবে চণ্ডিগড়ের বিপক্ষে খেলেছেন ১৪৩ বলে ১৭৩ রানের ইনিংস। তার আগের মাসে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত অনূর্ধ্ব-১৯ দলে আর্যবীরের অভিষেক। ভারতের সাবেক ওপেনার বাবার মতো বল বাউন্ডারিতে পাঠানো আর্যবীরের খুব পছন্দের কাজ।

সেটার প্রথম বড় প্রমাণ দেখে গেছে ২০২৪ সালে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে তাঁর ২৯৭ রানের ইনিংসে। তবে উইকেট একটু চ্যালেঞ্জিং হয়ে উঠলে ধরেও খেলতে পারেন। কালকের ইনিংসটি গড়া নিয়ে যেমন বলেছেন, ‘বল বাঁক নেওয়ায় উইকেট একটু চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল।

শুরুতে কিছু ডট বল খেলেছি। তবে বিশ্বাস ছিল যে পুষিয়ে নিতে পারব। ’আল আমারাতে আগামীকাল সেমিফাইনালে আফগানিস্তান অনুর্ধ্ব–১৯ দলের মুখোমুখি হবে ভারতের যুবারা।

একই দিন অপর সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।

মার্কিন ভিসার শর্ত লঙ্ঘনে ভ্রমণ অযোগ্য হওয়ার সতর্কতা দূতাবাসের
সম্পাদকের পছন্দ

মার্কিন ভিসার শর্ত লঙ্ঘনে ভ্রমণ অযোগ্য হওয়ার সতর্কতা দূতাবাসের

ভ্রমণ ভিসার শর্তের অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন বলে সতর্ক করেছে ঢা...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV