অর্থনীতি

শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব

শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব
শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব
শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর, হিরুর জব্দ ৯৩ বিও হিসাব ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান
সম্পাদকের পছন্দ

নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান

শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন ও বয়স নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। প্রেম-বিয়ে কিংবা সম্পর্কের গুঞ্জ...

শেয়ারবাজারে জব্দ ৯৩টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব শর্তসাপেক্ষে অবমুক্ত করা হচ্ছে। শেয়ারবাজারের দুজন বিনিয়োগকারী ও তাঁদের পরিবারের সদস্যদের নামে এসব বিও হিসাব খোলা হয়েছিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দীর্ঘ যাচাই-ব...

শেয়ারবাজারে জব্দ ৯৩টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব শর্তসাপেক্ষে অবমুক্ত করা হচ্ছে। শেয়ারবাজারের দুজন বিনিয়োগকারী ও তাঁদের পরিবারের সদস্যদের নামে এসব বিও হিসাব খোলা হয়েছিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দীর্ঘ যাচাই-বাছাই শেষে এসব বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ল্যাপটপ গরম হচ্ছে? খরচ ছাড়াই কমাতে পারেন তাপমাত্রা
সম্পাদকের পছন্দ

ল্যাপটপ গরম হচ্ছে? খরচ ছাড়াই কমাতে পারেন তাপমাত্রা

ল্যাপটপ অতিরিক্ত গরম হলে কমে যেতে পারে কাজের গতি, ক্ষতিগ্রস্ত হতে পারে যন্ত্রাংশও। তবে কুলিং প্যাড ছ...

আজ (১০ নভেম্বর) মঙ্গলবার এ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা যায়। বিএসইসি সূত্র জানায়, ৩ নভেম্বর কমিশন সভায় সংস্থাটির জব্দ করা শতাধিক বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর এক সপ্তাহ যাচাই-বাছাই শেষে গতকালের কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

তাতে বিএসইসির জব্দ করা শতাধিক বিও হিসাবের মধ্য থেকে ৯৩টি বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব বিও হিসাবের সিংহভাগই শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর। এসব বিও হিসাব আবুল খায়ের হিরু, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, বাবা আবুল কালাম মাতব্বর, বোন কনিকা আফরোজ, ভাই সাজেদ মাতবরসহ পরিবারের সদস্যদের নামে খোলা।

বাকি ১৬টি বিও হিসাব মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান ও তাঁর স্ত্রী ফেরদৌসী বেগমসহ পরিবারের সদস্যদের নামে খোলা। বিও হিসাবের মাধ্যমেই শেয়ারবাজারে লেনদেন করা হয়। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে বিনিয়োগকারীরা বিও হিসাব খুলে থাকেন।

.সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএমবিএর সাবেক সভাপতি ও আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। শিবলী কমিশনের সময় বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে বড় অঙ্কের জরিমানাও হয়েছিল হিরুর। আর ছায়েদুর রহমানের ব্যাপারে অভিযোগ ছিল দুর্বল মানের আইপিও বাজারে তালিকাভুক্তির নানা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার।

বিএসইসি সূত্রে জানা যায়, জব্দ এসব বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও হিসাব থেকে অর্থ উত্তোলন, স্থানান্তর সুবিধা বন্ধ থাকবে। অর্থাৎ বিও হিসাবগুলোতে লেনদেন করা যাবে কিন্তু কোনো অর্থ উত্তোলন, এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর করা যাবে না। এমনকি শেয়ারও অন্য কোনো বিওতে স্থানান্তর বন্ধ থাকবে।

পাশাপাশি এসব বিও থেকে ব্লক মার্কেটে কোনো লেনদেন করা যাবে না। তবে এসব হিসাবধারীরা লেনদেনের সুবিধার্থে অর্থ জমা করতে পারবেন। এ ছাড়া কোনো হিসাবের বিপরীতে ঋণ সুবিধা থাকলে সময়ে সময়ে ঋণদাতা প্রতিষ্ঠান সেই ঋণ সমন্বয় করতে পারবে।

.* হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর করা যাবে না। * লিঙ্ক হিসাবে করা যাবে না শেয়ার স্থানান্তর। * এসব বিও থেকে ব্লক মার্কেটে লেনদেন বন্ধ থাকবে।

.সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেয়ারবাজারের আলোচিত বিভিন্ন বিনিয়োগকারী, বিএসইসির শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তির শতাধিক বিও হিসাব নিজ উদ্যোগে জব্দ করে বিএসইসি। এর বাইরে সরকারি অন্যান্য তদন্ত সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতেও কয়েক শ ব্যক্তির বিও হিসাব জব্দ করা হয়; যাঁদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ওই সময়কার সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীরাও ছিলেন। বিএসইসির বাইরে সরকারের অন্যান্য সংস্থার নির্দেশে জব্দ করা বিও হিসাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের তালিকায় রাখা হয়নি।

যেসব বিও হিসাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দু-এক দিনের মধ্যে নির্দেশনা দেওয়া হবে বলে বিএসইসি সূত্র জানায়। বিএসইসির লিখিত নির্দেশনা পাওয়ার পরই এসব বিও হিসাব সচল করবে শেয়ারবাজারে বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল। .জানতে চাইলে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, বিএসইসির পক্ষ থেকে যেসব বিও হিসাব জব্দ করা হয়েছিল, সেগুলোর মধ্য থেকে ৯৩টির ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে শর্তসাপেক্ষে।

এসব হিসাব থেকে ব্লকে কোনো লেনদেন করা যাবে না। এ ছাড়া অর্থ উত্তোলন ও স্থানান্তর এবং বিও হিসাব থেকে অন্য বিওতে শেয়ার স্থানান্তর করা যাবে না। তবে ঋণ সমন্বয় করা যাবে।

বাজারের স্বার্থে সার্বিক বিষয় যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জব্দ বিও হিসাবের লেনদেনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে এসব হিসাবে থাকা ঋণের বিষয়টিকে বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা যায়। বিও হিসাব জব্দ থাকায় একদিকে ঋণের সুদ বাড়ছিল, অন্যদিকে সুদও আদায় করতে পারছিল না ঋণদাতা প্রতিষ্ঠান।

এ অবস্থায় বাজারের বাস্তবতায় ও ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই করে ৯৩টি বিও হিসাবের বিষয়ে সিদ্ধান্ত নেয় বিএসইসি। তবে সংস্থাটি ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের উদ্যোগে ১০৫টি বিও হিসাব জব্দ করেছিল।

তুরস্কে তারেক রহমান–এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক
সম্পাদকের পছন্দ

তুরস্কে তারেক রহমান–এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বি...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV