বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা শ্রীলঙ্কা কোচের

ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট
ভারতের পশ্চিমবঙ্গ সরকার জাদুশিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার কলকাতায় একটি ম্যাজ...
সাফ থেকে বলা হয়েছিল, শ্রীলঙ্কার অনুশীলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি নেই। কিন্তু এক দিন পরই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিকেরা কি আর সহজে হাল ছাড়েন! স্থানীয় সাংবাদিকেরা ছিলেন নাছোড়বান্দা। কথা বলতে হবে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুত...
সাফ থেকে বলা হয়েছিল, শ্রীলঙ্কার অনুশীলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি নেই। কিন্তু এক দিন পরই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিকেরা কি আর সহজে হাল ছাড়েন।
আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচি
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উ...
স্থানীয় সাংবাদিকেরা ছিলেন নাছোড়বান্দা। কথা বলতে হবে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির সঙ্গে। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুশীলন শুরুর কথা থাকলেও কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শ্রীলঙ্কা দল আসে প্রায় এক ঘণ্টা দেরিতে।
সাংবাদিকদের অপেক্ষাও ততক্ষণে দীর্ঘ হয়েছে। শেষ পর্যন্ত নিজ থেকেই কথা বলতে এগিয়ে এলেন মুতাইরি। তবে শর্ত ছিল, প্রশ্ন করা যাবে মাত্র তিনটি।
কিন্তু সেই তিন প্রশ্নের উত্তর দিতেই প্রায় ১২ মিনিট সময় নিলেন শ্রীলঙ্কার কোচ। আর তাতেই বেরিয়ে এল কত কথা। কখনো রসিকতা, কখনো প্রতিপক্ষকে খোঁচা, কখনো আবার দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে আবেগময় বক্তব্য।
প্রথম প্রশ্নেই উঠে এল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তাপ। হামজা চৌধুরী ও ফারহান আলীদের মতো খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের শক্তির কথা স্বীকার করলেন মুতাইরি। তাঁর চোখে, সাফের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হতে যাচ্ছে এটি।
তবে কথার ফাঁকে জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার সামনে কোনো বিকল্প নেই। জিততে হবে, নয়তো অন্তত ড্র করতে হবে। তাঁর ভাষায়, ‘ফুটবলে আমার বিশ্বাসের একটি নিয়ম আছে—জয়ী হও, নয়তো শেষ হয়ে যাও।
’.বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী মুতাইরি। রাত আটটায় খেলার বিষয়টিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ। বেলা তিনটার ম্যাচ আর রাত আটটার ম্যাচ এক নয় বলে মনে করেন তিনি।
তবে শুধু সমীকরণ নয়, ম্যাচের প্রতিদ্বন্দ্বিতাও উপভোগ করতে চান শ্রীলঙ্কার কোচ। কথা যখন বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতায় গড়াল, তখন আরও মজার হয়ে উঠল সংবাদ সম্মেলন। সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কা কি নাগিন নাচের মতো কিছু উদ্যাপন করবে।
মুতাইরি অবশ্য ক্রিকেটের সেই উদ্যাপন ফুটবলে চান না। বরং প্রতিপক্ষকে সম্মান করার বার্তা দিলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে উদ্যাপন করার কোনো প্রয়োজন নেই। জয়-পরাজয়ই সবকিছু নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিপক্ষকে সম্মান করা।
’ক্রিকেটের সঙ্গে ফুটবলের পার্থক্য বোঝাতে গিয়ে বললেন, ‘আমরা ফুটবল খেলি, ক্রিকেট নয়। ফুটবল দিয়ে আমরা ভালোবাসা তৈরি করতে চাই। বাংলাদেশকে হারানোর পর উদ্যাপন কেমন হবে, সেই প্রশ্নে রসিকতা করে বললেন, ‘আগামীকাল আমরা জিতলে একটা কথা বলে রাখি, আমি অক্ষয় কুমারের মতো নাচতে পারি।
’.তিন প্রশ্নের দ্বিতীয়টির উত্তরেই যেন সংবাদ সম্মেলনের সবচেয়ে মজার অংশটি পাওয়া গেল। তবে শেষ প্রশ্নে মুতাইরি হয়ে উঠলেন অনেক বেশি সিরিয়াস। অস্কার ব্রুজন, হাভিয়ের কাবরেরা ও টমাস ডুলির বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে বাংলাদেশের সংবাদমাধ্যমকেই একটু খোঁচা দিলেন তিনি।
বাংলাদেশের সংবাদমাধ্যমের সঙ্গে নিজের পরিবারের তুলনা করে মুতাইরি বলেন, ‘আমি যদি আমার স্ত্রীকে বলি, কোনো কথা গোপন রাখতে হবে, তাহলে তাঁর অর্থ হলো তাঁর পরিবারের সবাই সেই কথা জেনে যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যমও অনেকটা সে রকম। এখানে কোনো কিছু গোপন থাকে না।
’এরপরই বাংলাদেশের কোচের হামজাকে নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে বললেন, ‘আমি যদি বাংলাদেশের ওপর চাপ তৈরি করতে চাই কিংবা মনস্তাত্ত্বিক খেলা খেলতে চাই, তাহলে কোচের সেই বক্তব্য ব্যবহার করতে পারতাম, যেখানে তিনি বলেছেন, হামজা অধিনায়ক হওয়ার মতো চাপ সামলাতে পারে না। তিনি কি এমন কথা বলেছেন। প্রতিটি বক্তব্যের স্ক্রিনশটও আমার কাছে আছে।
কিন্তু আমি সেগুলো ব্যবহার করতে চাই না। ’.‘ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য.বাংলাদেশের বংশোদ্ভূত খেলোয়াড়দের বিদেশি হিসেবে বিবেচনা করারও বিরোধিতা করেন মুতাইরি। হামজার বাংলাদেশে আসার সময় বিমানবন্দরে মানুষের ঢলকে উদাহরণ হিসেবে টেনে বলেন, ‘হামজা যখন বাংলাদেশের হয়ে খেলতে এল, বিমানবন্দরে কত মানুষ হয়েছিল।
বিমানবন্দর প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, পুরো ঢাকা যেন থমকে গিয়েছিল। এটি এশিয়ার সবার জন্যই গর্বের বিষয়। ’শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়েও তাঁর বড় স্বপ্ন।
সাফ চ্যাম্পিয়নশিপ জেতার মধ্যে নিজেদের লক্ষ্য সীমাবদ্ধ না রেখে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপের মতো দেশগুলোকে এশিয়া কাপের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন তিনি। .১৯৮০ সালে এশিয়া কাপে বাংলাদেশের খেলার প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলেছেন, দেশটি কেন আবার সেই মঞ্চে যেতে পারবে না। ইয়েমেনের উদাহরণও দিয়েছেন তিনি।
যুদ্ধের মধ্যেও দেশটি টানা তিনবার এশিয়া কাপে জায়গা করে নিয়েছে বলে উল্লেখ করে মুতাইরির বক্তব্য, ‘পরিকল্পনা থাকলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পক্ষেও বড় মঞ্চে পৌঁছানো সম্ভব। ’.তবে দক্ষিণ এশিয়ার মানুষকে দ্বিতীয় শ্রেণির হিসেবে বিবেচনা করার প্রবণতায় তাঁর আপত্তি সবচেয়ে বেশি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মানুষের বিশ্বজুড়ে অবদানের কথা তুলে ধরে মুতাইরি বললেন, ‘অন্য কোনো দেশ থেকে কেউ এসে যখন আমাদের দ্বিতীয় শ্রেণির মানুষ হিসেবে বিবেচনা করার চেষ্টা করে, তখন আমি খুব রেগে যাই।
আমরা দ্বিতীয় শ্রেণির নই, আমরা প্রথম সারির। ’শেষ দিকে সাংবাদিকদের থেকে চতুর্থ প্রশ্ন করতেই মুতাইরি আবার রসিকতা জুড়ে দিলেন, ‘আমার যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে আমি কী করব। ২১ বছরের সংসার, আপনারা কি চান আমার ডিভোর্স হয়ে যাক।
’ক্যামেরা বন্ধ হলেও কথার রেশ থেকে গেল। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। মুতাইরির কথায়, ম্যাচটি তাঁদের জন্য বাঁচা-মরার।
আর বাংলাদেশকে হারাতে পারলে অক্ষয় কুমারের মতো নাচার প্রতিশ্রুতিও দিয়ে রেখেছেন তিনি। এখন দেখার, জাতীয় স্টেডিয়ামে কাল নাচের মঞ্চ তৈরি হয়, নাকি সেই প্রতিশ্রুতি কেবল সংবাদ সম্মেলনেই আটকে থাকে। .গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন।
আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় খানসামা মডেল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান কর্তৃক প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় ত...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।