নদী দখল বন্ধ করবে কে

মহেশখালীর চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ পেলেন বিএনপি নেতারা
কক্সবাজারের মহেশখালী উপজেলার মেয়াদোত্তীর্ণ চারটি ইউনিয়ন পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ দিয়ে...
ছবি: সংগৃহীতবাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের বুক চিরে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য নদ-নদী, খাল-বিল ও জলাশয়। কিন্তু নদীমাতৃক বাংলার আগের সেই রূপ আর নেই। নানারকম কারণে নদীগুলো আজ বিলীন হয়ে যাচ্ছে। অথচ নদী এ দেশের অর্থনীতির প্রাণ, কৃষির সহায়ক, যোগাযোগের মাধ্যম এবং জীববৈ...
ছবি: সংগৃহীতবাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের বুক চিরে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য নদ-নদী, খাল-বিল ও জলাশয়। কিন্তু নদীমাতৃক বাংলার আগের সেই রূপ আর নেই।
একাই শ্রীলঙ্কায় প্রভা, ঘুরে বেড়াচ্ছেন কোথায়
অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে অভিনয় থেকে দূরে থাকলেও নিজের মতো করে ...
নানারকম কারণে নদীগুলো আজ বিলীন হয়ে যাচ্ছে। অথচ নদী এ দেশের অর্থনীতির প্রাণ, কৃষির সহায়ক, যোগাযোগের মাধ্যম এবং জীববৈচিত্র্যের অন্যতম আধার। পৃথিবীর বড় বড় সভ্যতার অধিকাংশই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
সহজ যোগাযোগ, কৃষির জন্য পানির প্রাপ্যতা এবং উর্বর পলিমাটির কারণে নদীর তীরে জনপদ, হাটবাজার ও নগর গড়ে উঠেছে। জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও খাদ্যনিরাপত্তাহীনতার ফলে নদী ও মিঠাপানির গুরুত্ব আরো বেড়েছে। পৃথিবীর অনেক দেশ পানির সংকটে ভুগছে।
শুষ্ক ও মরুপ্রবণ দেশগুলোয় কৃষিকাজ টিকিয়ে রাখতে খাল, সেচব্যবস্থা ও পানি সংরক্ষণ প্রকল্পের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আফগানিস্তানের মতো পানিসংকটাপন্ন দেশেও কৃষির জন্য বড় সেচখাল নির্মাণ ও পুরোনো খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু যে নদী আমাদের এত কিছু দিয়েছে, সেই নদীকেই আমরা প্রতিনিয়ত হত্যা করছি।
নানাভাবে নদী দূষণ করছি, রীতিমতো নদী ভরাটের উৎসবে নেমে পড়ছি। নদী ভরাটের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের ছোট ছোট নদী অস্তিত্ব হারিয়ে মৃত নদীতে পরিণত হয়েছে। নদীর তীরে বসতবাড়ি নির্মাণের জন্য মাটি ফেলে নদী ভরাট করা হচ্ছে।
কোথাও নদীর জায়গা দখল করে গড়ে উঠছে দোকানপাট, বাজার কিংবা মার্কেট। শহর অথবা বড় কোনো বাজারের পাশ দিয়ে প্রবাহিত নদীগুলোর জায়গা ধীরে ধীরে ভরাট করে সেখানে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। একসময় যে নদী বর্ষাকালে পানিতে টইটম্বুর থাকত, সেই নদীই আজ পানিশূন্য।
ছোট নদীগুলোর ক্ষেত্রে এই চিত্র আরো ভয়াবহ। মাটি ফেলে ধীরে ধীরে নদীর বুক সংকুচিত করা হয়। সেখানে একের পর এক ঘরবাড়ি, দোকানপাট কিংবা অন্য স্থাপনা গড়ে তোলা হচ্ছে।
এভাবে কয়েক বছর পর পুরো নদীটি সরু নালা কিংবা ড্রেনে পরিণত হয়। একসময় পানিপ্রবাহ বন্ধ হয়ে নদীর অস্তিত্ব বিলীন হয়ে যায়। বড় নদীগুলোও দখল ও ভরাটের হাত থেকে রেহাই পাচ্ছে না।
প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী কিংবা রাজনৈতিকভাবে ক্ষমতাবানদের কেউ কেউ নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণ করছেন। নদীর পাড়ে অবৈধ শিল্পকারখানা গড়ে ওঠাও বড় হুমকি। এসব প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে ফেলার ফলে শুধু নদী ভরাট নয়, পানিও দূষিত হচ্ছে।
নদী ভরাট ও দখল বন্ধে প্রতিটি নদীর সীমানা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। নদী ভরাট করে স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। দখলকারী যতই প্রভাবশালী হোক, তাকে ছাড় দেওয়া যাবে না।
অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পুনর্দখল ঠেকাতে নিয়মিত নজরদারি করতে হবে। নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও পরিবেশ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যেসব নদী ভরাট হয়ে এরই মধ্যে সংকুচিত হয়ে গেছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী পুনঃখনন করতে হবে।
নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পরিকল্পিত ড্রেজিং করা যেতে পারে। তবে ড্রেজিংয়ের নামে যেন অবৈধ বালু উত্তোলন বা নদীর তীর ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখতে হবে। নদীর তীরে অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করতে হবে।
শহর কিংবা বাজার নদীর দিকে সম্প্রসারণের আগে পরিবেশ ও জলপ্রবাহের বিষয়টি বিবেচনায় নিতে হবে। নদীর তীর দখলমুক্ত করে পার্ক, সবুজ বেষ্টনী বা উন্মুক্ত স্থান হিসেবে গড়ে তোলা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা।
নদী দখলকারীর রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাব যদি তাকে আইনের ঊর্ধ্বে নিয়ে যায়, তাহলে কোনো আইনই কার্যকর হবে না। নদী রক্ষার দায়িত্ব শুধু কোনো একটি প্রতিষ্ঠানের নয়; রাষ্ট্র, প্রশাসন ও নাগরিক সবার। আজ আফগানিস্তানের মতো পানিসংকটাপন্ন দেশ কৃষির জন্য পানি নিশ্চিত করতে খাল নির্মাণ ও সেচব্যবস্থার উন্নয়ন করছে।
অথচ আমরা নদীমাতৃক দেশের মানুষ হয়েও প্রতিনিয়ত নদীকে নিজেদের হাতে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। এভাবে চলতে থাকলে একদিন হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম কেবল বইয়ের পাতায় পড়বে—অতীতে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ ছিল। তাই এখনই নদী ভরাট ও দখল বন্ধ করতে হবে।
নদীকে বাঁচানো মানে শুধু নদীকে বাঁচানো নয়; নদীকে বাঁচানো মানে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জীবন-জীবিকাকে নিরাপদ রাখা। তাই উন্নয়নের নামে নদীর বুক ভরাট করা নয়, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার—‘নদী ভরাট বন্ধ করো; নদীকে বাঁচতে দাও; নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। লেখক : শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার
যুবদল নেতা ইমরান খান সালাম। ছবি: আমার দেশবরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।