রাজনীতিব্রেকিং

বাজেট ব্যয়ে লাগাম

বাজেট ব্যয়ে লাগাম
বাজেট ব্যয়ে লাগাম
বাজেট ব্যয়ে লাগাম ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
দীর্ঘ শাসন আমলে যেসব ক্ষেত্রে ব্যর্থ নেতানিয়াহু
সম্পাদকের পছন্দ

দীর্ঘ শাসন আমলে যেসব ক্ষেত্রে ব্যর্থ নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহুটানা ও বিরতি দিয়ে প্রায় ২১ বছর ধরে ইসরাইলের রাষ্ট্রক্ষমতায় থাকা কট্টর ডানপন...

আমার দেশ গ্রাফিক্সচলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেটে বাড়তি বরাদ্দ চাওয়ার সুযোগ বন্ধ করেছে অর্থ বিভাগ। মূল বাজেটে নির্ধারিত মোট ব্যয়ের মধ্যেই সমন্বয় করে অগ্রাধিকার খাতে অর্থ বরাদ্দ দিতে হবে। এ জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বিভিন্ন খাতের বরাদ্দ কমানো-বাড়ানোর নির্দেশ দে...

আমার দেশ গ্রাফিক্সচলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেটে বাড়তি বরাদ্দ চাওয়ার সুযোগ বন্ধ করেছে অর্থ বিভাগ। মূল বাজেটে নির্ধারিত মোট ব্যয়ের মধ্যেই সমন্বয় করে অগ্রাধিকার খাতে অর্থ বরাদ্দ দিতে হবে। এ জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বিভিন্ন খাতের বরাদ্দ কমানো-বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
সম্পাদকের পছন্দ

আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

ফাইল ছবিরাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে সেখানে তাৎ...

একইসঙ্গে সরকারি অর্থে নতুন ভবন নির্মাণ, যানবাহন কেনা এবং বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলন (পরিচালন ও উন্নয়ন) প্রণয়নের পরিপত্র জারি করেছে অর্থ বিভাগ। পরিপত্রে বলা হয়েছে, কোনোভাবেই মূল বাজেটে প্রদর্শিত মোট ব্যয়ের চেয়ে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

সরকারের অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে হলে বিদ্যমান বরাদ্দের মধ্যেই সমন্বয় করতে হবে। সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেটের প্রস্তাব আগামী ২৬ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং সরকারের অগ্রাধিকার খাতে প্রয়োজনীয় অর্থের সংস্থান করাই সংশোধিত বাজেট প্রণয়নের মূল লক্ষ্য।

মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় সব মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের সংশোধিত বাজেট প্রাক্কলন প্রস্তুত করতে হবে। পরিপত্রের সাধারণ নীতিমালায় স্পষ্ট করে বলা হয়েছে, চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলন মূল বাজেটে প্রদর্শিত মোট ব্যয়সীমার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

বাজেটতবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং নির্বাচনি ইশতেহারে অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম সম্পাদনের জন্য বিভিন্ন অর্থনৈতিক ও অপরিচালন কোডে বরাদ্দ কমানো বা বাড়ানো যাবে। অর্থাৎ, নতুন অর্থের সংস্থান না করে বিদ্যমান বরাদ্দ পুনর্বিন্যাসের মাধ্যমে প্রয়োজনীয় খাতে অর্থ দিতে হবে। এ ছাড়া উন্নয়ন বাজেটের কোনো অর্থ অব্যয়িত থাকবে বলে ধারণা করা হলে সেই অর্থ কোনোভাবেই পরিচালন বাজেটে স্থানান্তর করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ।

যানবাহন কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ। পরিচালন বাজেটের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাত ছাড়া নতুন আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে চলমান নির্মাণকাজের অগ্রগতি কমপক্ষে ৭০ শতাংশ হলে এবং বিভাগীয় অনুমোদন থাকলে অবশিষ্ট কাজের ব্যয় নির্বাহ করা যাবে।

সরকারি অর্থে সব ধরনের যানবাহন কেনার বরাদ্দ ব্যবহার বন্ধ থাকবে। এর মধ্যে মোটরযান, জলযান ও আকাশযান কেনাও রয়েছে। তবে ১০ বছরের বেশি পুরোনো টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপন এবং নবসৃষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে যানবাহন কেনা যাবে।

উন্নয়ন বাজেটে ৩০ জুলাই ২০২৬-এর আগে অনুমোদিত প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য। পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণ খাতে কোনো বরাদ্দ রাখা যাবে না। সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য বিশেষ অগ্রিম খাতেও অর্থ বরাদ্দ দেওয়া যাবে না।

চলতি অর্থবছরে সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অত্যাবশ্যকীয় ক্ষেত্রে সীমিত পরিসরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং অর্থ বিভাগের নির্ধারিত পরিপত্র অনুসরণ করে ব্যয় করা যাবে। অন্যদিকে আপ্যায়ন, সেমিনার, অনুষ্ঠান ও উৎসবের মতো খাতে অপরিহার্য বিবেচনায় বরাদ্দ রাখা যাবে।

তবে এসব ব্যয়ের ক্ষেত্রে আড়ম্বর পরিহার করে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশোধিত এডিপিতে প্রকল্পের সংখ্যা কমানোর নির্দেশ। উন্নয়ন বাজেটের সংশোধিত প্রাক্কলন তৈরির ক্ষেত্রে প্রকল্পের সংখ্যা সীমিত রাখার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ।

সরকারের কৌশলগত লক্ষ্য, উদ্দেশ্য ও নির্বাচনি ইশতেহারের আলোকে অগ্রাধিকার নির্ধারণ করে প্রয়োজন হলে অননুমোদিত প্রকল্প বাদ দিতে হবে। একই সংস্থার অধীনে একই উদ্দেশ্য বা প্রকৃতির একাধিক ছোট প্রকল্প পৃথকভাবে প্রস্তাব না করে একটি গুচ্ছ প্রকল্পের আওতায় একত্রে প্রস্তাব করার পরামর্শ দেওয়া হয়েছে। বৈদেশিক ঋণ ও অনুদানে বাস্তবায়নাধীন প্রকল্প, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য নেওয়া প্রকল্প; মানব উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, দারিদ্র্য হ্রাস ও সামাজিক সুরক্ষাসংশ্লিষ্ট প্রকল্পকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

এ ছাড়া কৃষি ও খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন এবং ২০২৬-২৭ অর্থবছরেই সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্পে বরাদ্দের অগ্রাধিকার দিতে হবে। বৈদেশিক ঋণ ও অনুদানে বাস্তবায়নাধীন প্রকল্পের ক্ষেত্রে পিছিয়ে থাকা অংশের অর্থ সম্পূর্ণ ব্যয় করার সুযোগ রাখার পাশাপাশি সরকারি অর্থায়নের (জিওবি) অংশের বরাদ্দকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। রাজস্ব আয়ের হিসাবও নতুন করে নির্ধারণ।

সংশোধিত বাজেটে রাজস্ব ও মূলধন প্রাপ্তির প্রাক্কলন তৈরির জন্য নির্ধারিত ‘ফরম-এ’ ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের প্রকৃত রাজস্ব আদায় এবং চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসের আদায়ের ধারা বিবেচনায় নিতে হবে। ইতোমধ্যে কোনো খাতে রাজস্ব আদায়ের হার বৃদ্ধি করা হয়ে থাকলে সংশ্লিষ্ট অতিরিক্ত আদায়ের বিষয়টিও প্রাক্কলনে বিবেচনা করতে হবে।

অর্থাৎ, বাস্তব আদায়ের প্রবণতার ভিত্তিতেই সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। উন্নয়ন বাজেটের আওতায় এডিপিবহির্ভূত স্কিমের সংশোধিত প্রাক্কলন তৈরিতে নির্ধারিত ফরম ব্যবহার করতে হবে। চলতি অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত চলমান স্কিম এবং ইতোমধ্যে অনুমোদিত নতুন স্কিম এতে অন্তর্ভুক্ত করতে হবে।

তবে অনুমোদিত নয়—এমন কোনো স্কিমের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব করা যাবে না। বরাদ্দের প্রস্তাব পাঠাতে হবে ২৬ নভেম্বরের মধ্যে। অর্থ বিভাগের পরিপত্রে চলতি ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের সংশোধিত প্রাক্কলন এবং সংশোধিত নন-এডিপি স্কিমের প্রস্তাব আগামী ২৬ নভেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পরিচালন ও উন্নয়ন বাজেটের সংশোধিত প্রাক্কলন অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ ও ২-এ পাঠাতে হবে। অন্যদিকে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও প্রকল্পের প্রাক্কলন অর্থ বিভাগের সংশ্লিষ্ট বাজেট অনুবিভাগ, পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ, সাধারণ অর্থনীতি বিভাগ এবং সংশ্লিষ্ট সেক্টর বিভাগে এক প্রস্থ করে পাঠাতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত বাজেট প্রস্তাব পাঠানোর অনুরোধ জানিয়েছে অর্থ বিভাগ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত
সম্পাদকের পছন্দ

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বদনাম করার জন্য চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বল...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV