খেলাধুলাব্রেকিং

দাসপ্রথা অবসানের ২০০ বছর

দাসপ্রথা অবসানের ২০০ বছর
দাসপ্রথা অবসানের ২০০ বছর
দাসপ্রথা অবসানের ২০০ বছর ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার
সম্পাদকের পছন্দ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড সিটি হলের বাইরে ডেটা সেন্টারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন। ছবি: আলজাজিরাযুক...

দাসপ্রথা অবসানের ২০০ বছর পেরিয়ে গেছে অনেক আগেই, এ লেখাটিও প্রকাশিত হয়েছিল আজ থেকে প্রায় কুড়ি বছর আগে, ২০০৮ সালের ৪ জানুয়ারি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।.ইংল্যান্ডের পার্লামেন্টে দাসপ্রথা ব...

দাসপ্রথা অবসানের ২০০ বছর পেরিয়ে গেছে অনেক আগেই, এ লেখাটিও প্রকাশিত হয়েছিল আজ থেকে প্রায় কুড়ি বছর আগে, ২০০৮ সালের ৪ জানুয়ারি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো। .ইংল্যান্ডের পার্লামেন্টে দাসপ্রথা বিলোপ আইন পাস হয় দুই শ বছর আগে।

ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো
সম্পাদকের পছন্দ

ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো

কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে।

কী ছিল দাসপ্রথা, কেমন ছিল দাসেদের জীবন। এসব নিয়েই বর্তমান রচনা প্রাগৈতিহাসিক আমলে এর জন্ম হলেও দাসপ্রথা প্রাতিষ্ঠানিক রূপ নেয় ইতিহাসের উষালগ্নে, যখন সংগঠিত সমাজে কৃষিকর্মে উন্নতি অর্জন করা সম্ভব হয়। নিজের দেশের চেয়ে বিদেশে হামলা করে মানুষ ধরে দাস বানানো হতো।

কোনো কোনো সময় বিশেষ কিছু অপরাধের জন্য দোষী ব্যক্তিকে শাস্তি হিসেবে দাসত্বদশা ভোগ করতে হতো। অনেক সময় ঋণ পরিশোধের জন্য নিজেকে বা নিজের পরিবারের কাউকে দাস হিসেবে সমর্পণ করতে হতো। প্রাচীন সভ্যতায় দাসপ্রথা একটা গ্রহণযোগ্য ব্যবস্থা ছিল।

মিসর, মেসোপটেমিয়া, ভারত বা চীনে গৃহসেবায়, নির্মাণ বা কৃষিকর্মে দাসদের ব্যবহার করা হতো। হোমারের মহাকাব্যের যুগে যুদ্ধবন্দীর সাধারণ স্বাভাবিক নিয়তি ছিল দাসত্বদশা। গ্রিক দার্শনিকগণ এর মধ্যে কোনো খারাপ কিছু দেখেননি।

অ্যারিস্টটল অবশ্য বলেছিলেন যে বিশ্বাসী দাসদের তাদের নিষ্ঠা ও সেবার জন্য মুক্তি দেওয়া যেতে পারে। গ্রিসে সাধারণত দাসদের সঙ্গে ভালো ব্যবহার করা হলেও, স্পার্টায় বিজাতীয় দাস হেলটদের সঙ্গে কঠোর ব্যবহার করা হতো। .খ্রিষ্টধর্মের অভ্যুদয়ে দাসদের অবস্থার কিছু উন্নতি ঘটে।

ইসলাম ধর্ম দাসপ্রথাকে অস্বীকার না করলেও দাসমুক্তিকে এক বড় পুণ্যের কাজ হিসেবে বিবেচনা করে। ধর্মীয় কর্তব্য যথাযথভাবে পালন করতে না পারলে কাফফারা হিসেবে দাসমুক্তির কথা অনুমোদন করা হয়েছে। ইসলাম ধর্মে যে প্রথম মুয়াজ্জিন ছিলেন, সেই হজরত বেলাল একজন দাস ছিলেন।

.একসময় ছিল, যখন পূর্ব ইউরোপের স্লাভদের ধরে নিয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলের মুসলমান রাজ্যগুলোয় দাস হিসেবে ব্যবহার করা হতো। আফ্রিকার দাস ব্যবসা উন্মুক্ত হলে দাস বলতে অশ্বেতকায় কৃষ্ণকায়ই বোঝাত। বাংলাদেশে পাহাড়ি অঞ্চল থেকে আদিবাসীদের ধরে দাস হিসেবে মোগল দরবারে উপঢৌকন দেওয়া হতো।

বাংলাদেশে একসময় আমদানি করা হয় হাবশি দাস। হাবশি দাসরা এমন প্রভাব-প্রতিপত্তিশীল হয়ে ওঠে যে তারা স্বল্পকালের জন্য গৌড়ের মসনদ অধিকার করে নেয়। হাবশি সুলতান ফিরোজের নামে একটা মিনার এখনো সেই হাবশি রাজত্বের নিদর্শন হিসেবে টিকে রয়েছে।

দাসপ্রথার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে দাসদের শ্রম বা সেবা বলপ্রয়োগ করে নেওয়া হয়, তাদের শরীরের ওপর অন্যদের মালিকানা থাকে এবং তারা সম্পূর্ণভাবে তাদের মালিকের ইচ্ছাধীন। প্রাচীনকাল থেকে দাসরা বস্তু হিসেবেই বিবেচিত। আর সে জন্য তারা কেনাবেচা, ব্যবসা, উপহারসামগ্রী এবং দেনার জামিন হিসেবে ব্যবহৃত হতো।

.দাস কেনাবেচার বেশ কিছু দলিল কালাতিক্রম করে আমাদের গবেষকদের হাতে এসে পৌঁছেছে। বাংলা ১১৩৪ সনের একটি আত্মবিক্রয় পত্র থেকে উদ্ধৃতি দিই: ‘আমরা সপরিবারে অন্নরিন উপহতি ক্রেমে নগদ মূল্য তোমার স্থানে ১১ (এগার) রূপাইয়া পাইয়া স্বইচ্ছা পূর্ব্বক আপ্ত বিক্রি হইলাম তোমার পুত্রপৌত্র আদি ক্রেমে আমার পুত্রপৌত্র আদি ক্রেমে গোলামি করিব এহি করারে আপ্ত বিক্রয় পত্র দিলাম ইতি সন ১১৩৪ তারিখ ১৬ ফাল্গুন। ’গত বছর, ২০০৭-এ ইংল্যান্ডে দাসপ্রথা অবসানের ২০০ বছর পূর্তি পালিত হয়েছে।

অষ্টাদশ শতাব্দীতে ইংরেজ বাণিজ্যতরি আফ্রিকার পশ্চিম কূল থেকে সরাসরি আমেরিকায় দাসপণ্য বহন করত। যে পথে এ যাতায়াত ছিল, তা অভিহিত ছিল মধ্যপারাপার বা মিডল প্যাসেজ নামে। এই আফ্রিকান দাসরা নানা দিক থেকে ব্রিটেনের সমৃদ্ধির কারণ।

দাস ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত ছিল ব্রিস্টল, লিভারপুল ও লন্ডন বন্দরগুলো। এ ব্যবসা এমনই লাভজনক ছিল, ব্রিটেনের রাজপরিবার থেকে চার্চ অব ইংল্যান্ডের সঙ্গে জড়িত সব গণমান্য ব্যক্তিই এর থেকে ফায়দা ওঠান; ব্রিটেনের বহু অনুপস্থিত মালিক পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে দাসশ্রমের বদৌলতে আখ চাষে প্রচুর ধন অর্জন করে। তবু পার্লামেন্ট এই দাসপ্রথা বিলুপ্ত করে ১৮৩৩ সালে ব্রিটিশ সাম্রাজ্যে দাস মালিকানা নিষিদ্ধ করে দেয়।

এ নিয়ে বিতর্কের শেষ এখনো হয়নি। .পঞ্চদশ শতাব্দীতে পশ্চিম আফ্রিকার উপকূল উন্মোচন, উত্তর ও দক্ষিণ আমেরিকায় ইউরোপীয়দের অভিযান এবং পরবর্তী তিন শতাব্দীর মধ্যে উপনিবেশ স্থাপনে দাস ব্যবসা উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। কৃষিকর্মীর স্বল্পতাহেতু ইউরোপের পর্তুগাল প্রথম দাস আমদানি শুরু করে।

১৪৪৪-৬০ সালের মধ্যে পর্তুগাল বছরে ৭০০ থেকে ৮০০ দাস আমদানি করে। তারা আফ্রিকান কর্তৃক ধৃত হয়ে পশ্চিম উপকূলে বিক্রীত হতো। স্পেন পর্তুগালকে অনুসরণ করলেও পর্তুগাল আফ্রিকার দাস ব্যবসায় একচেটিয়া প্রাধান্য লাভ করে।

পঞ্চদশ শতাব্দী ধরে উত্তর আফ্রিকার আরব বণিকেরা মধ্য আফ্রিকা থেকে সংগৃহীত দাসদের আরব, ইরান ও ভারতবর্ষে বিক্রি করত। ষোড়শ শতাব্দীতে লাতিন আমেরিকায় স্পেনীয়রা জমিতে স্থানীয়দের কাজ করতে বাধ্য করে। কিন্তু বেশির ভাগ আমেরিন্ডিয়ানরা দাসত্বের আবহাওয়া, ইউরোপীয় রোগব্যাধির সংক্রমণ এবং অমানুষিক শ্রমের চাপে টিকতে পারেনি।

তাদের জায়গায় আফ্রিকান দাসদের ব্যবহার করা হলো। ষোড়শ শতাব্দীর শেষার্ধে ইংল্যান্ডে এবং পরে পর্তুগাল, ফ্রান্স, হল্যান্ড, ডেনমার্ক এবং আমেরিকান উপনিবেশগুলোও দাস ব্যবসায় যোগ দেয়। পলাতক দাসদের ওপর মালিকানা নির্দিষ্ট করার জন্য ম্যাসাচুসেটস কানেটিকাট ও ভার্জিনিয়া আইন তৈরি হলো।

.মার্কিন উপনিবেশে প্যান্টটেশন খামার পদ্ধতি চালু হওয়ার পর দাস আমদানি দ্রুত বৃদ্ধি পায়। দাসদের একেবারেই কোনো অধিকার ছিল না, তা বলা যাবে না। বার্ধক্যে বা অসুস্থ অবস্থায় টিকে থাকার জন্য ভরণপোষণ, সীমিত ধর্মীয় শিক্ষা, মামলা রুজু এবং সাক্ষ্য দেওয়ার অধিকার ছিল দাসদের।

রেওয়াজ অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তি, বিবাহ, নিজস্ব সময়, চুক্তির অধিকার ইত্যাদি বিষয়ে ছোটখাটো যেসব অধিকার ছিল, দাস-মালিকেরা তা মানতে বাধ্য ছিল না। নৃশংসতা, অঙ্গচ্ছেদ, অঙ্গ দাগানো, শৃঙ্খল পরানো, হত্যা ইত্যাদি বিষয় আইন দ্বারা নিষিদ্ধ বা নিয়মিত করার চেষ্টা করা হলেও নৃশংস ব্যবহার ছিল ব্যাপক। .অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি পশ্চিম আফ্রিকার ঘানা (সাবেক নাম গোল্ড কোস্ট) অঞ্চল থেকে প্রায় ৮৫ হাজার দাসকে আটলান্টিক পার করে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকার বিভিন্ন উপনিবেশে নিয়ে যাওয়া হয়।

ওরা আখ ও তামাকের খামারে কাজ করত। সুইড, দিনেমার, ফরাসি, ব্রিটিশ, ডাচ ও পর্তুগিজদের ত্রিংশাধিক কুঠি ছিল পশ্চিম আফ্রিকার ওই অঞ্চলে। ইউরোপ থেকে মদ, রাম, বন্দুক, বস্ত্র ও অন্যান্য পণ্য রপ্তানি করে বিনিময়ে দাস কেনা হতো।

একসময় ফ্রান্সের বৈদেশিক আয়ের দুই-তৃতীয়াংশ আসত সেন্ট ডোমিঙ্গো দাস ব্যবসা থেকে। সেন্ট ডোমিঙ্গো ও হেইতির পানিতে ফরাসি বাবুদের শার্ট ধোয়া হতো। ওই পানিতে শার্ট ধুলে নাকি সবচেয়ে শুভ্র হতো।

.গত শতাব্দীর চারের দশকে ঐতিহাসিকদের মধ্যে একটা ঐকমত্য ছিল যে উইলিয়াম উইলবারফোর্স এবং তাঁর ধর্মপ্রচারোন্মুখ খ্রিষ্টান অনুসারীদের ধর্মীয় ও মানবিকতার প্রচার ও আন্দোলনের জন্য দাসপ্রথার বিলোপন ঘটে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঐতিহাসিক এরিক উইলিয়ামস ১৯৪৪ সালে তাঁর ক্যাপিটালিজম অ্যান্ড স্লেভারিতে বললেন, দাসপ্রথা বিলুপ্ত হয়, তার প্রধান কারণ অর্থনৈতিক। .জাহাজের খোলে নিরক্ষীয় ভ্যাপসা আবহাওয়ায় দাসদের গাদাগাদি করে রাখা হতো।

দাসপ্রথা বিলোপকারীদের অন্যতম নেতা টমার্স ক্লার্কসন ১৭৮৯ সালে দাস জাহাজ ব্রুকসের এক পোস্টার ছাপিয়ে দেখান, কী রকম ঠাসাঠাসি করে ৪৮২ দাসকে স্বল্প পরিসর জাহাজের খোলে বন্দী করে রাখা হতো। অবরুদ্ধ খোলে শিকলের ঝনঝনানি ও বেতের সপসপানির সঙ্গে ঘুরপাক খেত দাসদের কান্না ও ফোঁপানি। নড়াচড়া করলেই মারের ভয়, ফলে অনেক দাস মটকা মেরে পড়ে থাকত।

অবশেষে মানবিক দুর্গতির বহু করুণ বর্ণনা ও লজ্জাকর অবস্থায় অভিভূত হয়ে দাস ব্যবসা উঠে গেল। অনেকে দাস ব্যবসাকে নাৎসি হলোকাস্টের সঙ্গে তুলনা করে। দুর্দশা যতই হোক, দুটি নিপীড়ন বিভিন্ন ধরনের।

.অষ্টাদশ শতাব্দীর আট ও নইয়ের দশকে দাসপ্রথার পক্ষে ও বিপক্ষে বহু প্রচারপুস্তিকা লিখিত হয়। দাসবিতর্ক বহু বিষয়কে স্পর্শ করে। ব্রিটিশ পশ্চিম ভারতীয় উপনিবেশের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, ব্রিটিশ বাণিজ্যতরি ও নৌবাহিনীর স্বার্থ, ইংল্যান্ডের দরিদ্রদের অবস্থা, আফ্রিকার দাসদের অর্থনৈতিক ও নৈতিক অবস্থা এবং মানবাধিকার ছিল সেই তর্কের নানান বিষয়।

.সেনেগালের প্রেসিডেন্ট মনে করেন, ‘অতীতের দাসপ্রথার জন্য ক্ষতিপূরণের দাবি বড়ই অসম্মানজনক এবং এর অর্থ হচ্ছে পশ্চিমা দেশগুলো আমাদের খেসারতের টাকা দিলে আমাদের পূর্বপুরুষেরা যে দুঃখ-যন্ত্রণা ভোগ করেছিলেন, তা যেন আমরা ভুলে যাব। আফ্রিকার যে ক্ষতিসাধন করা হয় তার প্রকৃত হিসাব করা প্রায় অসম্ভব। যা প্রয়োজন তা হচ্ছে, প্রকাশ্যে এটা স্বীকার করা যে দাস ব্যবসা ছিল মানবতাবিরোধী।

’.১৭৮৪ সালের এক কোয়েকার পুস্তিকায় বলা হয়, ‘ন্যায় ও মানবতা’ অমানবিক দাসপ্রথার শেষ দেখতে চায়। দাস ব্যবসায়ীদের লোভ এবং অর্থগৃধ্নুতার সঙ্গে জাহাজে বন্দী দাসদের ওপর যে অমানবিক নির্যাতন করা হতো, তা–ও আলোচিত হয়। ঘন ঘন বেত মারা, ধর্ষণ ও গাদাগাদি করে জাহাজে বোঝাইয়ের ব্যাপারটি বিশেষভাবে উল্লেখ করা হয়।

কেবল আবেগের প্রতি আবেদন না করে অনেকে দাসপ্রথার অনুপযুক্ততা বা অস্বাভাবিকতার ওপর তথ্য সংগ্রহ করে পুস্তিকাকারে বিতরণ করেন। দাসপ্রথার আইনি সিদ্ধতা থেকে দাস ব্যবসার ন্যায়তাকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না। মালিক ও দফাদারদের নৃশংসতা, বহু ঘণ্টা ধরে একটানা খাটাখাটুনি, বিশ্রামের অভাব, অপর্যাপ্ত খোরাক এবং জীবনযাত্রার অব্যবস্থার কথা উল্লেখ করা হয়।

দাসব্যবস্থার পক্ষে যারা অজুহাত দেখায়, তারা বলে যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে দাসদের জীবনযাত্রার মান আফ্রিকায় তাদের স্বদেশের চেয়ে অনেক উন্নত ছিল। দাসদের তাদের স্বদেশি মালিক-শাসকের কাছে মৃত্যুবরণ করতে হতো বা তাদের মানববলি হিসেবে ব্যবহার করা হতো। আটলান্টিক পার হয়ে তারা জীবনে বেঁচে যায় এবং তার মূল্য হিসেবে তারা শ্রম দিয়ে ঋণ পরিশোধ করে।

দাস ব্যবসার জন্য আফ্রিকায় উদ্বৃত্ত হয়ে অনাহারে দাসরা মারা যায় না; বরং তাদের স্বদেশের চেয়ে তাদের অবস্থা ভালোই ছিল। দাস ব্যবসার পক্ষে এমনও বলা হয় যে ইংল্যান্ডের দরিদ্রদের চেয়েও দাসদের অবস্থা ছিল ভালো। প্রত্যেকে নিজস্ব বাড়িতে মুরগি-শুয়োর নিয়ে তারা ভালোই ছিল।

ইংল্যান্ডের দরিদ্রদের অবস্থা তার অর্ধেকও ভালো ছিল না এবং যারা দাসদের কথা বলে তাদের উচিত, নিজের দেশের দরিদ্রদের অবস্থার উন্নতি করা। দাস ব্যবসায়ীদের আর একটি যুক্তি ছিল যে দাসদের মধ্যে মৃত্যুহার খুব বেশি এবং সে জন্য দাস সরবরাহ বন্ধ হয়ে গেলে উপনিবেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। প্ল্যান্টার্স উপনিবেশ ছেড়ে দেওয়া করতে হবে এবং তাদের সব সম্পত্তি ফরাসি বা মার্কিনদের হাতে চলে যাবে।

দাসপ্রথা যারা বন্ধ করতে চেয়েছিল, তারা এটা জানত যে চিনির ব্যবসা ইংল্যান্ডের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। দাসপ্রথার পক্ষে বাইবেল থেকে উদ্ধৃতি দেওয়া হতো। যারা বিপক্ষে ছিল তারা বলত, ঈশ্বর অজ্ঞতার প্রতি ভ্রুক্ষেপ করেনি, যখন মানুষ মঙ্গলতর আইন গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না।

দাসপ্রথার পক্ষে আর একটি যুক্তি ছিল যে এই ব্যবসার জন্য ব্রিটিশ নৌবাহিনীতে লোক ভর্তি করা সহজ ও আকর্ষণীয় ছিল। অপর পক্ষে বলা হতো নাবিকদের শতকরা ২০ ভাগ মৃত্যুহার প্রমাণ করে যে নৌবাহিনীর লোকেরা তেমন সুখে ছিল না। .মার্কিন উপনিবেশে দাসদের স্বাধীনতা দেওয়া শুরু হয় ১৭৭৬ সালে যখন জন অ্যাডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ও টমাস জেফারসন দাসপ্রথার অবসানকে আমেরিকার স্বাধীনতার আন্দোলনের অংশ হিসেবে গণ্য করেন।

ডেনমার্ক হচ্ছে প্রথম দেশ, যেখানে ১৭৮২ সালে দাস ব্যবসা বন্ধ করা হয়। ১৮০০ সালে সিমন বলিভার দাসপ্রথাকে তমসাকন্যা হিসেবে অভিহিত করেন। ২৫ মার্চ ১৮০৭ সালে ইংল্যান্ডের পার্লামেন্ট দাসপ্রথা বিলোপের আইন পাস করে, যা ওই বছরের ১ মে থেকে বলবৎ হয়।

ওই আইনটি সোসাইটি ফর দ্য অ্যাবলিশন অব দ্য স্লেভ ট্রেডের বহু বছরের আন্দোলনের ফল। এরপর আরও প্রায় ২৫ বছর কেটে যায়। ১৮৩৩ সালে ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র দাস ব্যবসা বন্ধ করা সম্ভব হয়।

ফরাসিরা তাদের দাসদের ১৮৪৮ সালে, ডাচরা তাদের দাসদের ১৮৬৩ সালে স্বাধীনতা দেয়। যুক্তরাষ্ট্রে ১৮৬৫ সালে দাসপ্রথা উঠিয়ে দেওয়া হয়। ব্রাজিলে দাসপ্রথা ১৮৮৮ সাল পর্যন্ত টিকে থাকে।

গত শতাব্দীর চারের দশকে ঐতিহাসিকদের মধ্যে একটা ঐকমত্য ছিল যে উইলিয়াম উইলবারফোর্স এবং তাঁর ধর্মপ্রচারোন্মুখ খ্রিষ্টান অনুসারীদের ধর্মীয় ও মানবিকতার প্রচার ও আন্দোলনের জন্য দাসপ্রথার বিলোপন ঘটে। প্রায় এক শ বছর একঘেয়ে আখ চাষের ফলে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং ইংরেজদের খামার জমিদারি আর তেমন লাভজনক ছিল না। তাঁর মতে, দাস ব্যবসা থেকে উদ্ভূত ধনসম্পদই ব্রিটেনের শিল্পবিপ্লবের উল্লেখযোগ্য কারণ।

অক্সফোর্ড হিস্ট্রি অব দ্য ব্রিটিশ এম্পায়ার-এ (১৯৯০) ঐতিহাসিক জে আর ওয়ার্ড বলছেন, যখন দাসপ্রথা উচ্ছেদ করা হয় তখন পশ্চিম ভারতীয় বাণিজ্য ছিল উন্নতির শীর্ষে, এই বাণিজ্যে প্রায় অর্ধেক বাণিজ্যতরি ব্যবহৃত হতো এবং কোষাগারে এক-অষ্টমাংশ ধনাগম হতো। অধ্যাপক রিকার্ডসন বলছেন, দাস ব্যবসা থেকে উদ্ভূত লাভ ছিল ব্রিটেনের অভ্যন্তরীণ বিনিয়োগের মাত্র ১ শতাংশ। দাস ব্যবসা ছিল আফ্রিকার পশ্চাত্পদতার প্রধানতম কারণ।

এই বক্তব্যের বিপক্ষে অধ্যাপক ডেভিড রিকার্ডসন বলেন, দাস ব্যবসার মূল নিয়ন্ত্রণ ছিল আফ্রিকীয় দালাল ও ব্যবসায়ীদের হাতে। আফ্রিকার পশ্চাদভূমিতে আফ্রিকীয় উপজাতীয়রা দাসদের জোগাড় করে উপকূলে এনে ব্রিটিশ ক্রেতাদের হাতে তুলে দিত। ক্রেতারা ১৭৫০ সালের পর প্রত্যেক দাসের বিনিময়ে যে পণ্য আফ্রিকীয়দের হাতে তুলে দিত, তার থেকে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে পশ্চিম ও মধ্য আফ্রিকার ব্যবসায়ী ও রাজনৈতিক সমাজপতিরা দাস ব্যবসা থেকে বেশ ভালোই ফায়দা ওঠায়।

.অ্যান্টি স্লেভারি ইন্টারন্যাশনাল পৃথিবীর প্রাচীনতম মানবাধিকার সংগঠন। ১৯২৬ সালে লিগ অব নেশনস একটি আন্তর্জাতিক স্লেভারি কনভেনশন গ্রহণ করে এবং ১৯৪৮ সালে বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণায় দাসপ্রথাবিরোধী অনুচ্ছেদ পুনরায় ঘোষণা দেওয়া হয়। ১৯৫১ সালের এক প্রতিবেদনে জাতিসংঘ উল্লেখ করে যে এই প্রথা দ্রুত উঠে গেলেও পৃথিবীর সামান্য কিছু অংশে এখনো বেঁচে আছে।

১৯৫৬ সালে ৫১ জাতির এক কনফারেন্সে দাসপ্রথা ও দাস ব্যবসা বিলুপ্ত করার জন্য একটি সাপ্লিমেন্টারি কনভেনশন গ্রহণ করে। এই কনভেনশন দাসসম অবস্থার নিন্দা করে এবং দাস ব্যবসার বিরোধে ব্যবস্থা নেওয়ার কথা বলে। এই কনভেনশন নিয়ে কোনো বিরোধ দেখা দিলে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে তা প্রেরণ করা যাবে।

ঊনবিংশ শতাব্দীর ছয়ের দশকে যুক্তরাষ্ট্রে যে গৃহযুদ্ধ হয়, সেই সময় আইন প্রণয়ন করে বলা হয় যে দাসমালিকদের জমি বাজেয়াপ্ত করে মুক্ত দাসদের প্রত্যেককে ৪০ একর করে জমি বিলি করে দেওয়া হবে। প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন ১৮৬৯ সালে ওই আইন বাতিল করে দেন। ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে যখন বর্ণদাঙ্গা বাধে, তখন যারা লুটতরাজ করে তারা বলেছিল যে তারা তো সেই প্রতিশ্রুত ৪০ একরের ভাগ নিচ্ছে।

.দাসত্ব ও দাসমুক্তির পর থেকে আমেরিকান-আফ্রিকানদের যে দুর্ভোগ হয়েছে, তার জন্য তারা চার ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ যথার্থ বলে দাবি করে। অনেকের মতে, দাসত্বের অন্যায় এতই ব্যাপক ছিল যে নগদ কোনো অর্থের দ্বারা তার ক্ষতিপূরণ সম্ভব নয়। আবার অনেকের মতে, বর্তমান কৃষ্ণকায়দের পূর্বপুরুষেরা দূর-অতীতে যে দুর্ভোগ ভোগ করেছিল, তার জন্য বর্তমানকালের শ্বেতকায়দের দায়ী করা যায় না, যাদের অনেকেই দাসমালিকদের বংশধর নয় এবং তাদের মধ্যে এমন সব বহিরাগত রয়েছে, যাদের জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য বর্ণবৈষম্য ছাড়াও অন্য নানা ধরনের বৈষম্যের সঙ্গে মোকাবিলা করতে হয়েছে।

২০০১ সালের আগস্ট মাসে ডারবানের বর্ণবাদবিরোধী সম্মেলনে দাসপ্রথার জন্য প্রায়শ্চিত্ত বা ক্ষতিপূরণের প্রশ্ন ওঠে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে দাসত্বপ্রথার প্রায়শ্চিত্ত হিসেবে ক্ষতিপূরণের দাবি উত্থাপন করার জন্য সেনেগালের প্রেসিডেন্ট আবদুলায়ে ওয়াদে আফ্রিকার ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন। একজন আফ্রিকান দাসমালিক রাজবংশোদ্ভূত ওয়াদে বলেন, ‘কেউই দাসপ্রথার কলঙ্ক থেকে মুক্ত নয়।

দাসত্বের জন্য কেউ ক্ষতিপূরণ বা খেসারত দাবি করলে, আমার পূর্বপুরুষের দাসদের উত্তরপুরুষেরাও আমার কাছে টাকা চাইতে পারে। পৃথিবীর সব জাতিই একসময় দাসত্বপ্রথার রীতি-রেওয়াজ মেনে নিয়েছিল। ’.সেনেগালের প্রেসিডেন্ট মনে করেন, ‘অতীতের দাসপ্রথার জন্য ক্ষতিপূরণের দাবি বড়ই অসম্মানজনক এবং এর অর্থ হচ্ছে পশ্চিমা দেশগুলো আমাদের খেসারতের টাকা দিলে আমাদের পূর্বপুরুষেরা যে দুঃখ-যন্ত্রণা ভোগ করেছিলেন, তা যেন আমরা ভুলে যাব।

’আধুনিক যুগে দাসপ্রথা আধুনিক যুগে মানব পাচারের মাধ্যমে দাসপ্রথা নতুনরূপে দেখা দিয়েছে। বর্তমানে হতাশাগ্রস্ত দরিদ্র অভিবাসীদের অনেক সময় দাসসম অবস্থায় কাজ করতে হয়। এক বিরাট নেটওয়ার্ক পশ্চিম ইউরোপে ও আমেরিকায় লোক পাচার করে।

যেখানেই সস্তা শ্রমের প্রয়োজন, কৃষি বা শিল্প যেখানেই হোক, অর্থনৈতিক চাহিদা মেটাতে একধরনের দাস ব্যবসা গড়ে উঠেছে। ভারতে বেগারব্যবস্থাকে একধরনের দাসত্ব বলতে হবে। সম্প্রতি চীনে ইটখোলায় ও খনিতে শিশু শ্রমিককে দাস হিসেবে ব্যবহার করার সংবাদ প্রকাশিত হয়।

.আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাবে ১২.৩ মিলিয়ন লোক জবরদস্তি শ্রম, চুক্তিবদ্ধ শ্রম, জবরদস্তি শিশুশ্রম, যৌনদাসত্ব ইত্যাদি ইচ্ছার বিরুদ্ধে নানা দাসসম অবস্থায় জীবন অতিবাহিত করে। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে প্রতিবছর এক থেকে দুই মিলিয়ন লোক বিক্রি হয়ে যায়। এদের অধিকাংশ নারী এবং উল্লেখযোগ্য অংশ শিশু।

মানব পাচার ঘটে প্রায় ১২৭টি দেশে, প্রায় ১৩৭টি দেশে সেই পাচারকৃত ব্যক্তিদের বিবিধ কাজে ব্যবহার করা হয়। অবৈধ মাদক ব্যবসা এবং অস্ত্র ব্যবসার পরেই মানব পাচারের স্থান এবং এই ব্যবসা থেকে বছরে প্রায় ৯.৫ বিলিয়ন ডলার অর্জিত হয়। .নাবালক নারী পাচার করে ভারতে বছরে প্রায় এক বিলিয়ন ডলার লেনদেন হয়।

বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোর ২১টি স্থানে মানব পাচার ঘটে। প্রতি মাসে ২০০ থেকে ৪০০ নারী-শিশু পাচার হয় পাকিস্তানে এবং বছরে ১০ থেকে ১৬ হাজার পাচার হয় ভারতে। এই অবৈধ ব্যবসায় আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এবং দালালেরা বিদেশি অপরাধী চক্রের সঙ্গে একযোগে কাজ করে।

একবিংশ শতাব্দীর প্রথম দশকেও দাসপ্রথাবিরোধী সংগঠনের প্রয়োজন ও গুরুত্ব রয়েছে। মানবসমাজে দাসসম অবস্থা এখনো বিরাজমান। এই প্রথার দুর্মরতা প্রদর্শনের জন্য আমি ইউরোপীয় মানবাধিকার আদালতের ‘সিলিয়াদিন বনাম ফ্রান্স (২০০৫)’ মামলাটি উল্লেখ করছি।

আফ্রিকার টোগোর নাগরিক সিওয়া-আকোফা সিলিয়াদিন সাড়ে ১৫ বছর বয়সে ১৯৯৪ সালে ফ্রান্সে আসে টোগো বংশোদ্ভূত ফরাসি নাগরিক মিসেস ডির সঙ্গে। সিলিয়াদিনের অভিবাসনের ব্যাপারটা নিয়মিত করে মিসেস ডি তাঁর লেখাপড়ার ব্যবস্থা করবেন। ইতিমধ্যে সিলিয়াদিন তাঁর বাসায় গৃহপরিচারিকার কাজ করে বিমানের টিকিটের মূল্য পরিশোধ করে।

সিলিয়াদিন বলতে গেলে এক বেগারদশায় পতিত হয়। ১৯৯৪ সালের অক্টোবরে তাকে মিস্টার ও মিসেস বির কাছে পোষানি দেওয়া হয়, যেন সে গৃহকর্ম করার সঙ্গে সঙ্গে তাঁদের ছেলেমেয়েদেরও দেখাশোনা করে। অন্তঃসত্ত্বা মিসেস বির প্রসবের পর তার চলে আসার কথা থাকলেও সে চলে যেতে পারেনি।

সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সে কাজ করতে বাধ্য হয়। তাকে কোনো বেতন দেওয়া হয়নি। ১৯৯৮ সালের জুলাই মাসে সে এক প্রতিবেশীকে সব কথা খুলে বলে।

ফ্রান্সের আদালতে ফৌজদারি মামলা হয়, কিন্তু আপিলে সিলিয়াদিন হেরে যায়। অবশেষে সে স্ট্রার্সবুর্গে ইউরোপীয় মানবাধিকার আদালতে মামলা করে। ২০০৫ সালের মে মাসে শুনানির পর রায়ে বলা হয়: ইতিমধ্যে কাউন্সিল অব পার্লামেন্টারি অ্যাসেমব্লি উল্লেখ করেছেন যে দেড় শ বছর আগে দাসপ্রথার বিলোপ সাধন করা হলেও ইউরোপে গৃহদাসত্ব চালু আছে এবং যার ফলে হাজার হাজার লোক, যাদের বেশির ভাগ মহিলা, দাসত্বযন্ত্রণা ভোগ করছে।

ইউরোপের সব রাষ্ট্র ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের দাসত্ব ও জবরদস্তি শ্রমবিরোধী ৪ ধারা অনুযায়ী তাদের দায়িত্ব পালন করেনি। আদালত বলেন, সিলিয়াদিনকে আক্ষরিক অর্থে দাসত্ব ভোগ করতে না হলেও জবরদস্তি শ্রম করতে বাধ্য করা হয়। ফান্সের ফৌজদারি যথাযথ বিচার করেননি।

ফ্রান্সও এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তার দায়িত্ব পালন করেনি। সিলিয়াদিন প্রার্থনা করায় তাকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তবে মামলার খরচা বাবদ তাকে ২৬ হাজার ২০৯.৬৯ ইউরোর এক ডিক্রি দেওয়া হয়।

বাংলাদেশের দণ্ডবিধিতে যেসব দাসত্ববিরোধী বিধান রয়েছে, সেগুলো যথার্থ বলতে হবে। আমাদের সংবিধানের এক অনুচ্ছেদ অনুযায়ী সব ধরনের জবরদস্তি শ্রম নিষিদ্ধ। প্রকাশ: ৪ জানুয়ারি ২০০৮, প্রথম আলো।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫
সম্পাদকের পছন্দ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫

ছবি: সংগৃহীতদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV