কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের

CU admin identifies 2 molesters
The administration of Chittagong University yesterday claimed to have identified two persons who sex...
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ যুবলী...
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
লিভারপুলকে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগে জয় ফেনেরবাচের
সেই ২০০৮ সালের পর থেকে অপেক্ষা। বাছাই খেলে মূল পর্ব ওঠার লড়াই, মূল পর্বে উঠতে পারলে আবার ম্যাচ জেতার...
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশালমিছিল বের করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। সংঘর্ষে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আলমের মাথায় আঘাত লাগে।
তাঁর মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় একটি গাড়ি ভাঙচুর করে যুবলীগের নেতা-কর্মীরা। রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
.স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার গোদারবিল এলাকা থেকে যুবলীগের একটি মশালমিছিল বের করা হয়। এতে সংগঠনটির দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেয়। মিছিলটি টেকনাফ পৌরশহরের দিকে যাওয়ার খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের বাধা দেন।
এ সময় উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অহিদুর রহমান বলেন, গতকাল রাতে আহত পুলিশ কর্মকর্তা মো. জাফর আলমকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
এ কারণে তাঁর মাথায় একাধিক সেলাই করতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। .টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাতে মশালমিছিল বের করা হয়েছিল।
পুলিশ ও বিজিবির সদস্যরা বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে এসআই জাফর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
ভিডিও ফুটেজ দেখে অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
ঢাবির হলে রহস্যময় বাক্স, ভেতরে পাওয়া গেল গোলাপ-হুমকির চিঠি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠে অশ্বত্থ গাছের নিচে পাওয়া গেছে সাদা ব্যাগে ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।