ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি

প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই সাদমান
ফিল্ডিং করার সময় মাটিতে লুটিয়ে পড়ার পরই বোঝা গিয়েছিল সাদমান ইসলামের চোটটা বেশ গুরুতর। স্ট্রেচারে করে...
ফুটবল মাঠে কত সংঘর্ষ হয়। কেউ উঠে দাঁড়ান, কেউ ব্যথায় কুঁকড়ে যান। খেলা থামে, আবার শুরু হয়। গ্যালারিতে ফিরে আসে চিৎকার। কিন্তু কিছু সংঘর্ষ আছে, যার পর আর কোনো খেলা থাকে না। থাকে শুধু শোক, অপরাধবোধ আর এক বুক অসহায়ত্ব।স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ২ নভেম্বর এমনই এক দুর্ঘটনা...
ফুটবল মাঠে কত সংঘর্ষ হয়। কেউ উঠে দাঁড়ান, কেউ ব্যথায় কুঁকড়ে যান। খেলা থামে, আবার শুরু হয়।
লাল টুকটুকে বউয়ের সাজে মোস্ট এলিজিবল সিঙ্গেল লেডি
লাল ও সোনালির মেলবন্ধনে নববধূর সাজে ধরা দিয়েছেন ‘মোস্ট এলিজিবল সিঙ্গেল লেডি’ সাফা কবির। জমকালো কারুক...
গ্যালারিতে ফিরে আসে চিৎকার। কিন্তু কিছু সংঘর্ষ আছে, যার পর আর কোনো খেলা থাকে না। থাকে শুধু শোক, অপরাধবোধ আর এক বুক অসহায়ত্ব।
স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ২ নভেম্বর এমনই এক দুর্ঘটনা ঘটেছে। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন এফসি আন্দোরার গোলকিপার হেসুস ওউনো ও তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগুয়েল। ম্যাচটি পরিত্যক্ত হয়।
হাসপাতালে নেওয়া হয়েছিল দে মিগুয়েলকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ৩০ বছর বয়সী এই ফুটবলারকে। পরদিন স্থানীয় সময় সকাল আটটায় ইউনিভার্সিটি হসপিটাল অব নুয়েস্ত্রা সেনিওরা দে কান্দেলারিয়ায় তাঁর মৃত্যু হয়।
.পৃথিবীতে তখন তাঁর জন্য অপেক্ষা করছিলেন স্ত্রী ও ছোট্ট মেয়ে। ২০২৫ সালে জন্ম নেওয়া মেয়েটি হয়তো এখনো বুঝতেই শেখেনি, বাবা কী জিনিস। আর যাঁর সঙ্গে সংঘর্ষে সেই বাবার এই মৃত্যু, সেই ওউনোও যেন হারিয়ে গেছেন নিজের ভেতর থেকে।
২৫ বছর বয়সী এই গোলকিপার এখন ঘরবন্দী। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তাঁর পরিচিত একজন বলেছেন, ‘ওউনো পুরোপুরি বিধ্বস্ত।
নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছে। ’ আরেকজনের কথায়, ‘এ মুহূর্তে সে নিজেকেও চিনতে পারছে না। যে মানুষটি মাঠে নেমেছিলেন ফুটবল খেলতে, গোল ঠেকাতে তাঁর একটি মরিয়া মুহূর্তের সঙ্গে জড়িয়ে গেল আরেকটি মানুষের মৃত্যু।
এমন ভার বইতে হয়তো কোনো প্রস্তুতিই যথেষ্ট নয়। ওউনোর জীবনও একসময় ছিল স্বপ্নের পিছু ছুটত। সেটা তাঁর কৈশোরের গল্প।
২০০১ সালের ১ মার্চ ইকুয়েটোরিয়াল গিনির বাতা শহরে তাঁর জন্ম। আট বছর বয়সে মায়ের কাছে ফিরতে স্পেনের সান সেবাস্তিয়ানে চলে আসেন। ২০২৩ সালে এক পডকাস্টে বলেছিলেন, ‘আমি পরিবারের বেশির ভাগ সদস্যকে পেছনে ফেলে এসেছিলাম।
ফুটবল খেলার স্বপ্ন নিয়ে নয়, মায়ের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন নিয়ে। ’.যুদ্ধ কেড়েছিল দুই পা, ভিনির ভালোবাসায় জাহেরের স্বপ্ন এখন আকাশে ওড়া.ফুটবল তাঁকে গোলকিপার বানিয়েছে অনেকটা ঘটনাচক্রে। শুরুতে খেলতেন আক্রমণভাগে।
একদিন নিজেদের গোলকিপার চোট পাওয়ার পর বদলে যায় তাঁর পজিশন। এরপর রিয়াল সোসিয়েদাদের একাডেমি, আলাভেস, ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় দল হয়ে আন্দোরা। ২০২২ আফ্রিকা কাপ অব নেশনসে মালির বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে আলোচনায় এসেছিলেন ওউনো।
কিন্তু ফুটবল যে শুধু স্বপ্ন পূরণের গল্প নয়, সেটিও এখন নির্মমভাবে বুঝতে হচ্ছে তাঁকে। .দে মিগুয়েলের সাবেক সতীর্থরা শোক জানাচ্ছেন। আন্দোরা আগামী রোববারের ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে।
ক্লাব জানিয়েছে, প্রয়োজন হলে ওউনোসহ সংশ্লিষ্ট সবাইকে মানসিক সহায়তা দেওয়া হবে। পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘এটি এমন এক অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা, যা আমাদের সবাইকে স্পর্শ করেছে। ’ আন্দোরা ডিফেন্ডার লাউতারো স্পাটজ লিখেছেন, ‘কিছু মুহূর্ত আসে, যখন ফুটবলের আর কোনো অর্থ থাকে না।
’ওউনো নিজেও শোক প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। কী বলব, তা খুঁজে পাচ্ছি না।
যা ঘটেছে, তা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন। হেসুসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ’.মাঠে ফাউলের শিকার, হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার.স্পেনের পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
রেফারির প্রতিবেদনে ওউনোকে লাল কার্ড দেখানোর কারণ হিসেবে প্রতিপক্ষের সঙ্গে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে সংঘর্ষে জড়ানোর কথা বলা হয়েছে। নিষেধাজ্ঞার শাস্তি হতে পারে ১২ ম্যাচ পর্যন্ত। তবে এখন এসবের চেয়েও বড় হয়ে উঠেছে দুটি পরিবারের শোক।
.ওউনো একসময় বলেছিলেন, জীবনে সবকিছু মানুষের নিয়ন্ত্রণে থাকে না। কিছু ঘটনার সঙ্গে মানিয়ে নিতে শিখতে হয়। হয়তো এখন নিজের বলা সেই কথাগুলোই তাঁকে আঁকড়ে ধরতে হবে।
একজন ফুটবলার আর ফিরবেন না। আরেকজনকে বেঁচে থাকতে হবে সেই দিনের স্মৃতি নিয়ে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি, কোন বিভাগে কে দায়িত্বে
কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।