শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ৯:৪৭ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

লিভারপুলকে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগে জয় ফেনেরবাচের

লিভারপুলকে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগে জয় ফেনেরবাচের
লিভারপুলকে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগে জয় ফেনেরবাচের

সেই ২০০৮ সালের পর থেকে অপেক্ষা। বাছাই খেলে মূল পর্ব ওঠার লড়াই, মূল পর্বে উঠতে পারলে আবার ম্যাচ জেতার লড়াই -এভাবেই কাটল ফেনেরবাচের গত দেড় যুগ।তুরস্কের ক্লাবটি অবশেষে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ জিতল আজ। ইস্তাম্বুলে নিজেদের মাঠে ইংলিশ পরাশক্তি লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে ফেনেরব...

সেই ২০০৮ সালের পর থেকে অপেক্ষা। বাছাই খেলে মূল পর্ব ওঠার লড়াই, মূল পর্বে উঠতে পারলে আবার ম্যাচ জেতার লড়াই -এভাবেই কাটল ফেনেরবাচের গত দেড় যুগ। তুরস্কের ক্লাবটি অবশেষে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ জিতল আজ।

ইস্তাম্বুলে নিজেদের মাঠে ইংলিশ পরাশক্তি লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে ফেনেরবাচে। কাকতালীয়ভাবে ইস্তাম্বুলের ক্লাবটির সর্বশেষ জয়ও ছিল এক ইংলিশ ক্লাবের বিপক্ষে। ২০০৭-০৮ মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফেনেরবাচে ২-১ গোলে হারিয়েছিল চেলসিকে।

সেই জয়ের ১৮ বছর পর আজই পরের জয়টি পেল তুর্কি ক্লাবটি। .লিভারপুলের বিপক্ষে ম্যাচের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল ফেনেরবাচের। তবে ২৫ মিনিটে মিডফিল্ডার ট্রে নিয়োনির গোলে এগিয়ে যায় লিভারপুল।

বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া ভলি ফেনেরবাচের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ১৯ বছর বয়সী নিয়োনির লিভারপুলের জার্সিতে এটি প্রথম গোল। তবে লিভারপুলের সেই আনন্দ স্থায়ী হয় মাত্র চার মিনিট।

২৯ মিনিটে ফ্রি-কিক থেকে সমতা ফেরান মেসন গ্রিনউড। তাঁর নেওয়া শট ফেনেরবাচের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করায় কিছুই করার ছিল না লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের। .বিরতির পরও দুই দলের লড়াই ছিল জমজমাট।

৬৬ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা। মাঠে নামেন ফ্লোরিয়ান ভির্টৎজ, আলেক্সান্দার ইসাক ও কোডি গাকপো। তিন মিনিট পরই তাঁদের যৌথ প্রচেষ্টায় আবার এগিয়ে যায় লিভারপুল।

গাকপোর ক্রস থেকে হেডে গোল করেন ইসাক। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে এটি তাঁর প্রথম গোল। তবে শেষ ১৭ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ফেনেরবাচে।

৭৩ মিনিটে সমতা ফেরান আর্চি ব্রাউন। ডান দিক থেকে এনগোলো কান্তের বাড়ানো বল বক্সে পেয়ে যান ব্রাউন। কোডি গাকপোর গায়ে লেগে বলের দিক পরিবর্তন হলে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি।

এরপর ৭৯ মিনিটে জয়সূচক গোলটি করেন বদলি নামা ভেদাত মুরিকি। ব্রাউনের ক্রসে উঁচুতে লাফিয়ে দুর্দান্ত হেডে বল জালে পাঠান এই কোসোভান স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগে এটিই তাঁর প্রথম গোল।

.এই জয়ে ১০ ম্যাচের জয়হীন ধারারও অবসান ঘটাল ফেনেরবাচে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে এবার চার ম্যাচে ১০ গোল হজম করল লিভারপুল। সর্বশেষ তিন ম্যাচেই অন্তত তিনটি করে গোল খেয়েছে তারা।

ক্লাবটির ইউরোপীয় প্রতিযোগিতার ইতিহাসে টানা তিন ম্যাচে তিন বা তার বেশি গোল হজমের ঘটনা এই প্রথম। তুরস্কের কোনো ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচ অ্যাওয়ে ম্যাচেও হারল তারা। তবে কোচ ইরাওলাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিতে পারে অন্য একটি তথ্য।

বড় ইউরোপীয় প্রতিযোগিতায় মাত্র তৃতীয়বার কোনো ম্যাচে দুবার এগিয়ে গিয়েও হেরেছে লিভারপুল। এর আগে রোমা (২০১৮) ও পিএসভির (২০২৫) বিপক্ষে দলটির এমন অভিজ্ঞতা হয়েছিল। .এথেন্স স্তব্ধ করে রিয়ালকে জেতালেন ভালভের্দে।

লিভারপুলকে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগে জয় ফেনেরবাচের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ঘিরে আলোচনায় ভারত

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। গত মাসের শেষ সপ...

জাতীয়

সাটুরিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা ‘পল্লীসেবা পরিবহন’-এর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহত...

জাতীয়

দুই এসএমই কোম্পানির ১৭ কোটি টাকা কোথায় খরচ, তদন্তে নেমেছে বিএসইসি

শেয়ারবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত দুই এসএমই কোম্পানির অর্থের অপব্যবহারের তদন্তে নেমেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিক...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV