খেলাধুলা

‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক

‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক
‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক
‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
চলন্ত অবস্থায় খুলে পড়ল ট্রেনের বগির দরজা, আহত ২
সম্পাদকের পছন্দ

চলন্ত অবস্থায় খুলে পড়ল ট্রেনের বগির দরজা, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা খুলে পড়েছে। এতে দুই যাত্রী সামান...

দক্ষিণ কোরীয় জনপ্রিয় অভিনেতা লি জং–সুককে এখন দেখা যাচ্ছে ডিজনি প্লাসের সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এ রাজপুত্র হেইনরি চরিত্রে। পর্দায় তিনি রাজপরিবারের সদস্য, বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত এক রাজপুত্র। তবে বাস্তব জীবনেও সম্পদের দিক থেকে কম যান না এই অভিনেতা। দক্ষিণ কোরিয়া...

দক্ষিণ কোরীয় জনপ্রিয় অভিনেতা লি জং–সুককে এখন দেখা যাচ্ছে ডিজনি প্লাসের সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এ রাজপুত্র হেইনরি চরিত্রে। পর্দায় তিনি রাজপরিবারের সদস্য, বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত এক রাজপুত্র। তবে বাস্তব জীবনেও সম্পদের দিক থেকে কম যান না এই অভিনেতা।

কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে শাহরুখ–আমিরদের কী হয়েছিল
সম্পাদকের পছন্দ

কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে শাহরুখ–আমিরদের কী হয়েছিল

বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ বহু পুরোনো। তবে ১৯৮০ ও ১৯৯০–এর দশকে এই যোগসূত্র বারবার আলোচনায় এস...

দক্ষিণ কোরিয়ার আবাসন খাতে তাঁর বিনিয়োগের বর্তমান আনুমানিক মূল্য ৬৩ বিলিয়ন ওন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩০ কোটি টাকা। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম এক্সপোর্টসনিউজের এক প্রতিবেদনে লি জং–সুকের বিপুল আবাসন সম্পদের তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, এক দশকের বেশি আগে তুলনামূলক কম দামে কেনা একটি বিলাসবহুল বাড়ির দাম এখন প্রায় পাঁচ গুণ বেড়েছে।

রিয়েল এস্টেট খাতে তাঁর বিচক্ষণ বিনিয়োগই সম্পদের এই বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। .সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘ওয়ান্ডার প্ল্যানেট’–এর প্রকাশিত একটি ভিডিওতে অভিনেতার সম্পত্তির হিসাব তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, ২০১৫ সালের মার্চে সিউলের হান্নাম–দং এলাকার অভিজাত আবাসিক এলাকা ইউএন ভিলেজে অবস্থিত লা তেরাসে হান্নাম আবাসন প্রকল্পে একটি বিলাসবহুল বাড়ি কেনেন লি জং–সুক।

২৮৪ বর্গমিটারের (প্রায় ৩ হাজার ৫৫ বর্গফুট) ওই বাড়িটির জন্য তিনি খরচ করেছিলেন প্রায় ৪ দশমিক ৩ বিলিয়ন ওন, তখনকার হিসাবে প্রায় ৩০ লাখ ডলার। বাড়িটি কেনার সময় দারুণ একটি সুযোগ পেয়েছিলেন অভিনেতা। প্রকল্পটির নির্মাতা প্রতিষ্ঠান ডংইয়াং গ্রুপ আর্থিক সংকটে পড়ায় মূল বিক্রয়মূল্যের ৫০ শতাংশের বেশি ছাড়ে বাড়িটি বিক্রি করা হচ্ছিল।

সেই সুযোগ কাজে লাগিয়ে তুলনামূলক কম দামে সম্পত্তিটি কিনে নেন তিনি। .এখন একই ধরনের একটি বাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ বিলিয়ন ওন। অর্থাৎ ১১ বছরে বাড়িটির দাম বেড়েছে প্রায় ১৫ দশমিক ৭ বিলিয়ন ওন।

কেনা দামের তুলনায় বর্তমান মূল্য প্রায় ৪ দশমিক ৭ গুণ। বাড়িটি এখনো লি জং–সুকের মালিকানায় রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ২০১৯ সালে একই এলাকার আরেকটি অভিজাত আবাসন প্রকল্প নাইন ওয়ান হান্নামে চলে যান অভিনেতা।

সেখানে ৩৩৪ বর্গমিটারের (প্রায় ৩ হাজার ৫৯৫ বর্গফুট) একটি অ্যাপার্টমেন্ট কেনেন প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন ওনে। প্রথমে দুই বছর ভাড়া থাকার পর বাড়িটির মালিকানা নেন তিনি। বর্তমানে একই ধরনের অ্যাপার্টমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ বিলিয়ন ওন।

হান্নাম–দং এলাকার এই দুটি আবাসনের বর্তমান আনুমানিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪৭ বিলিয়ন ওন। এর বাইরে অভিনেতার অন্য সম্পত্তিগুলোর মূল্য যোগ করলে তাঁর মোট আবাসন সম্পদের পরিমাণ ৬৩ বিলিয়ন ওন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। .অবশ্য এই হিসাবকে লি জং–সুকের মোট ব্যক্তিগত সম্পদ বা নিট সম্পদ হিসেবে দেখার সুযোগ নেই।

কারণ, সম্পত্তিগুলোর সম্ভাব্য বাজারমূল্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে; প্রকৃত বিক্রয়মূল্য নিশ্চিত নয়। এ ছাড়া সম্পত্তি কেনার জন্য নেওয়া কোনো ঋণ কিংবা অন্যান্য দায়দেনার হিসাবও এতে অন্তর্ভুক্ত করা হয়নি। ‘হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং’ ও ‘বিগ মাউথ’–এর মতো জনপ্রিয় কোরীয় সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন লি জং–সুক।

এবার ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ সিরিজে প্রিন্স হেইনরি চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তাঁর সহশিল্পী শিন মিন–আ ও জু জি–হুন। পর্দার রাজপুত্রের সঙ্গে বাস্তব জীবনের এই সম্পদের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই।

কোরিয়া টাইমস অবলম্বনে।

‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বৃত্তি নিয়ে পড়তে পারেন বুসানের ফিল্ম স্কুলে, ইচ্ছুকদের জন্য অভিনেতা মনোজের পরামর্শ
সম্পাদকের পছন্দ

বৃত্তি নিয়ে পড়তে পারেন বুসানের ফিল্ম স্কুলে, ইচ্ছুকদের জন্য অভিনেতা মনোজের পরামর্শ

গত বছর কোরিয়ার বুসান এশিয়ান ফিল্ম স্কুলে পড়াশোনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক। তাঁর পছন্দের বিষয় ছি...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV