রাজনীতি

সিদ্ধান্ত গ্রহণের আগে জানা দরকার যে ৭টি বিষয় বিজ্ঞাপন বার্তা

সিদ্ধান্ত গ্রহণের আগে জানা দরকার যে ৭টি বিষয় বিজ্ঞাপন বার্তা
সিদ্ধান্ত গ্রহণের আগে জানা দরকার যে ৭টি বিষয় বিজ্ঞাপন বার্তা
সিদ্ধান্ত গ্রহণের আগে জানা দরকার যে ৭টি বিষয় বিজ্ঞাপন বার্তা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
স্কুল ব্যাংকিং কী, হিসাব খুলতে প্রয়োজন যেসব কাগজপত্র
সম্পাদকের পছন্দ

স্কুল ব্যাংকিং কী, হিসাব খুলতে প্রয়োজন যেসব কাগজপত্র

শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করেছে দেশের...

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনার ক্ষেত্রে চীন এখন অনেক বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকের কাছে আলোচ্য নাম। তুলনামূলক কম খরচ, ইংরেজি মাধ্যম প্রোগ্রাম ও বৃত্তির সম্ভাবনাই এর মূল আকর্ষণ। তবে শুধু ‘খরচ কম’ বা ‘বৃত্তি পাওয়া যায়’—এই দুটি কথা শুনেই সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পা...

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনার ক্ষেত্রে চীন এখন অনেক বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকের কাছে আলোচ্য নাম। তুলনামূলক কম খরচ, ইংরেজি মাধ্যম প্রোগ্রাম ও বৃত্তির সম্ভাবনাই এর মূল আকর্ষণ। তবে শুধু ‘খরচ কম’ বা ‘বৃত্তি পাওয়া যায়’—এই দুটি কথা শুনেই সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

ট্রাকের চাপায় এক পরিবারের তিনজন নিহত, শোকে স্তব্ধ পুরো গ্রাম
সম্পাদকের পছন্দ

ট্রাকের চাপায় এক পরিবারের তিনজন নিহত, শোকে স্তব্ধ পুরো গ্রাম

মাদ্রাসার মাঠজুড়ে মানুষের জমায়েত। মাঝখানে পাশাপাশি রাখা দুটি খাটিয়া। এক শিক্ষক দম্পতির জন্য খাটিয়া দ...

বিশ্ববিদ্যালয়ের মান, প্রোগ্রামের ভাষা, পরিবারের আর্থিক সক্ষমতা, ভিসার শর্ত, ডিগ্রি শেষে কর্মজীবনের পরিকল্পনা—সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। .চীনে বিদেশি শিক্ষার্থীর সংখ্যাচীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১৯১টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৩ লাখ ৮০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী চীনে পড়াশোনা ও বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেখানে ২ লাখ ৫ হাজার জন ডিগ্রি অর্জনের উদ্দেশে পড়ছিলেন।

ডিগ্রিপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিষয় ‘প্রকৌশল’। এই খাতে শিক্ষার্থীর হার ২৭ দশমিক ৮ শতাংশ। উচ্চশিক্ষার জন্য চীন কাদের উপযোগীপ্রকৌশল, কম্পিউটারবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিকস, রোবোটিকস, নবায়নযোগ্য জ্বালানি, ব্যবসা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য চীনের বিশ্ববিদ্যালয়গুলো বিকল্প হতে পারে।

তবে বিষয়ের নাম দেখেই ভর্তির সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। পাঠ্যক্রম, গবেষণাগার, শিক্ষকের যোগ্যতা, ইন্টার্নশিপ, ডিগ্রির স্বীকৃতি ও স্নাতকদের কর্মজীবন সম্পর্কে আগে তথ্য সংগ্রহ করতে হবে। .কোন শহরে পড়বেনচীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে শহর নির্বাচনের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ের সুবিধা ও সেরা বিশ্ববিদ্যালয়গুলোর দিকে নজর দেওয়া জরুরি।

প্রযুক্তি, গবেষণা ও প্রকৌশলবিদ্যার জন্য সেরা গন্তব্য রাজধানী বেইজিং, যেখানে রয়েছে পেকিং ইউনিভার্সিটি, সিংহুয়া ইউনিভার্সিটি, বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজির মতো বিশ্বমানের প্রতিষ্ঠান। ব্যবসা, ফাইন্যান্স কিংবা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়ার জন্য উপযুক্ত শহর সাংহাই। এখানকার ফুদান ইউনিভার্সিটি ও সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দ।

প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ব্যবসার জন্য অনন্য হ্যাংজু, যেখানে জেজিয়াং ইউনিভার্সিটি ও হ্যাংজু দিয়ানজি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ রয়েছে। অন্যদিকে প্রকৌশল ও ইলেকট্রনিকস নিয়ে পড়ালেখার আগ্রহ থাকলে বেছে নিতে পারেন নানজিং, যেখানে রয়েছে নানজিং ইউনিভার্সিটি ও সাউথইস্ট ইউনিভার্সিটি। .বিজ্ঞান ও আধুনিক প্রকৌশলভিত্তিক শিক্ষার জন্য বিখ্যাত শহর উহান, যেখানে উহান ইউনিভার্সিটি ও হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সুযোগ রয়েছে।

আইটি, ইলেকট্রনিকস ও প্রকৌশল বিষয়ের জন্য আরেক সম্ভাবনাময় শহর চেংডু, যা সিচুয়ান ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার জন্য পরিচিত। ব্যবসা, আধুনিক প্রযুক্তি ও উৎপাদনশিল্পের (ম্যানুফ্যাকচারিং) প্রাণকেন্দ্র গুয়াংজু ও শেনজেন; যেখানে শিক্ষার্থীরা সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজি, সান ইয়াত-সেন ইউনিভার্সিটি কিংবা শেনজেন ইউনিভার্সিটিকে পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন। বিশ্ববিদ্যালয়ের নাম পরিচিত হলেই সেখানে পছন্দের বিষয়, ইংরেজি মাধ্যম প্রোগ্রাম বা বৃত্তি পাওয়া যাবে—এমন নিশ্চয়তা নেই।

প্রতিটি প্রোগ্রামের ভর্তি শর্ত ও ফি আলাদাভাবে যাচাই করতে হবে। .বছরে কত খরচচীনে পড়াশোনা ও জীবনযাত্রার খরচ নির্ভর করে বিশ্ববিদ্যালয়, বিষয়, ডিগ্রির স্তর, শহর ও আবাসনের ধরনের ওপর। মেডিক্যাল, ল্যাবভিত্তিক বা বিশেষায়িত প্রোগ্রামে খরচ বেশি হতে পারে।

সাধারণত তুলনামূলক কম ব্যয়ের শহরগুলোতে পড়াশোনা ও থাকার জন্য বছরে প্রায় ৮ থেকে ১৩ লাখ টাকা লাগতে পারে। তবে বেইজিং বা সাংহাইয়ের মতো বড় মহানগরগুলোতে এই খরচের পরিমাণ দাঁড়াতে পারে সাড়ে ১৩ থেকে সাড়ে ২৪ লাখ টাকা। এই হিসাবে টিউশন ও জীবনযাত্রার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে।

এর বাইরে আবেদন ও ভর্তি ফি, বিমানভাড়া, ভিসা, নথি অনুবাদ ও সত্যায়ন, স্বাস্থ্য পরীক্ষা, বিমা, আবাসনের জামানত এবং জরুরি তহবিলের জন্য আলাদা অর্থ লাগতে পারে। শিক্ষার্থীর পরিবারের উচিত বিশ্ববিদ্যালয় থেকে লিখিত ফি-তালিকা নেওয়া এবং আবাসন, খাবার, যাতায়াতসহ প্রথম বছরের পূর্ণ বাজেট তৈরি করা। .বৃত্তির সুযোগচীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চীনা সরকারি বৃত্তিসহ বিভিন্ন বৃত্তি রয়েছে।

যোগ্যতা ও কর্মসূচির ওপর নির্ভর করে কিছু পূর্ণ বৃত্তিতে টিউশন, আবাসন, চিকিৎসা বিমা এবং মাসিক ভাতা অন্তর্ভুক্ত থাকতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশে চীনা দূতাবাস ২০২৬ শিক্ষাবর্ষের ‘চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ, টাইপ-এ’র জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন আহ্বান করেছিল। এতে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং এক বছরের চীনা ভাষা কর্মসূচির সুযোগ ছিল।

পরবর্তী শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তি বাংলাদেশে চীনা দূতাবাস ও চীনা স্কলারশিপ কাউন্সিলের সরকারি পোর্টালে যাচাই করতে হবে। সরকারি বৃত্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বৃত্তি, প্রাদেশিক বা পৌরবৃত্তি এবং স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণা-অর্থায়নের সুযোগও থাকতে পারে। তবে সব বৃত্তি সব দেশ, বিষয় বা ডিগ্রির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত নয়।

বৃত্তির নাম দেখে আবেদন না করে জেনে নিতে হবে—কোন খরচ বহন করা হবে, মাসিক ভাতা কত, আবাসন নিশ্চিত কি না, ফলাফলের শর্ত কী এবং বৃত্তি নবায়নের নিয়ম কী। .ভর্তি ও ভিসাদীর্ঘমেয়াদি পড়াশোনার জন্য সাধারণত ‘এক্স-১’ (X1) ভিসার প্রয়োজন হয়। বাংলাদেশে চীনা দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, এ ক্ষেত্রে কনফারমেশন ফরম ফর স্টাডি ইন চায়না-জেডব্লিউ২০১ বা জেডব্লিউ২০২ (Confirmation Form for Study in China-JW201 বা JW202) এবং বিশ্ববিদ্যালয়ের মূল ভর্তিপত্র লাগে।

নিজস্ব অর্থায়নে পড়তে গেলে আর্থিক সক্ষমতার প্রমাণও প্রয়োজন হতে পারে। আবেদনের আগে সাধারণত প্রস্তুত রাখতে হয়—বৈধ পাসপোর্ট, একাডেমিক সনদ ও নম্বরপত্র, প্রোগ্রামের ভাষা অনুযায়ী ভাষাগত যোগ্যতার প্রমাণ, স্টাডি প্ল্যান বা গবেষণা প্রস্তাব (যেখানে প্রযোজ্য), সুপারিশপত্র (যেখানে প্রযোজ্য), আর্থিক সক্ষমতার প্রমাণ (যেখানে প্রযোজ্য), স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় নথি। কিছু সরকারি বৃত্তি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবেদনে স্নাতক পর্যায়ের প্রার্থীদের চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (সিএসসিএ) ফল চাওয়া হতে পারে।

তবে কোন শিক্ষাবর্ষে, কোন প্রোগ্রামে ও কোন আবেদনকারীর জন্য পরীক্ষাটি বাধ্যতামূলক, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বৃত্তির বিজ্ঞপ্তি দেখে নিশ্চিত করতে হবে। .যে ঝুঁকিগুলো এড়াতে হবেভাষা: ইংরেজি মাধ্যম প্রোগ্রাম থাকলেও দৈনন্দিন জীবন, স্থানীয়দের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য ‘মান্দারিন’ শেখা উপকারী হতে পারে। কর্মজীবন: চীনে পড়াশোনা শেষ করলেই সেখানে চাকরি বা কাজের অনুমতি পাওয়া নিশ্চিত নয়।

বাংলাদেশে ফিরলে ডিগ্রির স্বীকৃতি, নিয়োগদাতার চাহিদা এবং পেশাগত দক্ষতা বিবেচনা করতে হবে। খণ্ডকালীন কাজ: কাজের আয়ে পুরো টিউশন ও জীবনযাত্রার ব্যয় মেটানোর পরিকল্পনা ঝুঁকিপূর্ণ। ক্যাম্পাসের বাইরে কাজ বা ইন্টার্নশিপের জন্য অনুমোদন ও অনুমতি প্রয়োজন হতে পারে।

প্রতারণা: ‘শতভাগ বৃত্তি’, ‘নিশ্চিত ভিসা’ বা ‘নিশ্চিত চাকরি’র প্রতিশ্রুতিতে সতর্ক থাকতে হবে। তথ্য যাচাই করতে চায়না স্কলারশিপ কাউন্সিলের সরকারি পোর্টাল এবং বাংলাদেশে চীনা দূতাবাসের বিজ্ঞপ্তি অনুসরণ করা উচিত। .সিদ্ধান্তের আগে ৭টি প্রশ্নচীনে উচ্চশিক্ষা অর্জনের জন্য আগ্রহী শিক্ষার্থী নিচের নিচের সাতটি প্রশ্ন নিজেকে করতে পারেন।

সে ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে—১. ফলাফল ও যোগ্যতা কি নির্বাচিত প্রোগ্রামের শর্ত পূরণ করে। ২. শিক্ষার মাধ্যম কী—ইংরেজি নাকি চীনা। ৩. টিউশন, আবাসন, খাবার, বিমা, অন্যান্য ব্যয়সহ পূর্ণ বাজেট তৈরি করেছি কি।

৪. বৃত্তির যোগ্যতা, সুবিধা, সময়সীমা ও নবায়নের শর্ত যাচাই করেছি কি। ৫. বৃত্তি না পেলে পড়াশোনা চালিয়ে যাওয়ার বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা আছে কি। ৬. ভিসা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় নথি প্রস্তুতের ব্যবস্থা করেছি কি।

৭. ডিগ্রি শেষে বাংলাদেশে, চীনে বা অন্য দেশে কীভাবে ক্যারিয়ার গড়ব, তা ভেবেছি কি। চীন আন্তর্জাতিক উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। তাই চীনসহ অন্য যেকোনো দেশে যাওয়ার আগে শিক্ষার্থীর পরিবারকে শুধু ‘কত টাকা লাগবে’ তা নয়, ‘কী শিখবে, কী যোগ্যতা অর্জন করবে এবং সেই যোগ্যতা ভবিষ্যতে কীভাবে কাজে লাগাবে’—এসব প্রশ্নেরও উত্তর খুঁজতে হবে।

বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত আবেগ বা প্রচারণার ভিত্তিতে নয়; যাচাই করা তথ্য, বাস্তবসম্মত বাজেট ও দীর্ঘমেয়াদি লক্ষ্যকে ভিত্তি করেই নেওয়া উচিত। লেখা: নাজমুল হাসান রাজু, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিএইচএস এডুকেশন লিমিটেড।

ঘটনার বর্ণনা দিলেন মোটরসাইকেলের চালক
সম্পাদকের পছন্দ

ঘটনার বর্ণনা দিলেন মোটরসাইকেলের চালক

মোটরসাইকেলটিতে বসা চালক মো. ফারুক মিয়া ও যাত্রী এ বি এম আহসানুল্লাহ আরিফ। অপেক্ষা সিগন্যালে সবুজ বাত...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV