নারায়ণগঞ্জে ধরা পড়া কুমিরটি প্রাপ্তবয়স্ক, নেওয়া হয়েছে গাজীপুর সাফারি পার্কে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুর থেকে ধরা পড়া কুমিরটির ঠাঁই হয়েছে গাজীপুর সাফারি পার্কে। পার্কে কুমিরের জন্য নির্দিষ্ট বেষ্টনীতে অন্য কুমিরের সঙ্গে রাখা হয়েছে এটিকে।গতকাল বৃহস্পতিবার রাত সাড়

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুর থেকে ধরা পড়া কুমিরটির ঠাঁই হয়েছে গাজীপুর সাফারি পার্কে। পার্কে কুমিরের জন্য নির্দিষ্ট বেষ্টনীতে অন্য কুমিরের সঙ্গে রাখা হয়েছে এটিকে।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশেষ ব্যবস্থাপনায় কুমিরটি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে নেওয়া হয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান।নারায়ণগঞ্জের বন্দর : দুই মাসের রহস্যের অবসান, পুকুর থেকে ধরা পড়ল কুমিরকুমিরটি সুস্থ আছে জানিয়ে তারেক রহমান বলেন, পার্কে আনার পর সতর্কতার সঙ্গে প্রাণীটিকে গাড়ি থেকে নামানো হয়। এরপর কুমিরের বেষ্টনীতে নেওয়া হয়েছে।

সেখানে আগে থেকে থাকা অন্য কুমিরের সঙ্গে এটি থাকবে। কোয়ারেন্টিনে (রোগ সংক্রমণ ঠেকাতে আলাদা রাখার ব্যবস্থা) রাখার ব্যবস্থা না থাকায় সরাসরি বেষ্টনীতে ছেড়ে দেওয়া হয়েছে।এর আগে গতকাল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিপাড়া এলাকার একটি পুকুরে জাল ফেলে কুমিরটি ধরা হয়। পরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মীদের তত্ত্বাবধানে এটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়।বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিপাড়া এলাকার একটি পুকুরে জাল ফেলে কুমিরটি ধরা হয়নারায়ণগঞ্জে লোকালয়ে ঘুরছিল কুমির, কীভাবে এল জানে না কেউপ্রায় দুই মাস আগে ১৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখা গিয়েছিল। স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, পরে সেটির আর খোঁজ পাওয়া যায়নি।

ওই পুকুর থেকে প্রায় ২০০ মিটার দূরে গত মঙ্গলবার পাতাকাটা ভরঞ্জিপাড়া এলাকার আরেকটি পুকুরে কুমিরটির দেখা মেলে। পরে গতকাল অভিযান চালিয়ে এটি ধরা হয়।তবে নদী থেকে তুলনামূলক দূরের একটি পুকুরে কুমিরটি কীভাবে এল—তা এখনো রহস্য। এ বিষয়ে বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা প্রথম আলোকে বলেন, নদী থেকে অনেক দূরের পুকুরে এটি কীভাবে এল, তা স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

কুমিরটি স্ত্রী না পুরুষ, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি প্রাপ্তবয়স্ক।নারায়ণগঞ্জের বন্দর: আগের সেই কুমির কি এবার নতুন পুকুরে

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗