ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুর মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুর মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে জেলার ছাগল

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুর মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ আকিব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য।

এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার তথ্য রয়েছে। ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে হাজির করা হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗