ম্যান্ডেলার মতো উত্থান, মুরসির মতো পরিণতি—কোন পথে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস, শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবা নিয়ে নতুন করে উদ্বেগের। ইমরান খানকে রাজনৈতিকভাবে দুর্বল করতে কারাবন্দি করা হলেও দীর্ঘদিনের দমন-পীড়ন তাকে বিরোধী র

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস, শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবা নিয়ে নতুন করে উদ্বেগের। ইমরান খানকে রাজনৈতিকভাবে দুর্বল করতে কারাবন্দি করা হলেও দীর্ঘদিনের দমন-পীড়ন তাকে বিরোধী রাজনীতির আরও বড় প্রতীকে পরিণত করেছে। এখন তার শারীরিক নিরাপত্তা নিয়েও গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। ইমরান খানের কারাজীবনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা এবং মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কারাবাসের তুলনা করা যায়। ম্যান্ডেলার মতো কারাগার থেকে রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হয়ে বেরিয়ে আসার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি মুরসির মতো কারাগারেই মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে নিবন্ধে ইমরান খানের শারীরিক অবস্থা ও কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, সেগুলো পাকিস্তানের সরকার অস্বীকার করে জানিয়েছে, তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ১৬ নভেম্বর ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদারের প্রকাশ করা একটি আবেদনপত্রের কথা উল্লেখযোগ্য। পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলোর বিচারপতিদের উদ্দেশে লেখা ওই চিঠিতে ইমরান খান নিজের শারীরিক অবস্থা ও কারাগারের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চিঠিতে তার দাবি, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে দিনের প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাবাসে রাখা হচ্ছে। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করা হয়েছে।

তার ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে। এ ছাড়া ১০ নভেম্বর তার রক্তচাপ ১৯৩ পর্যন্ত উঠেছিল। ইমরান খানের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তার স্ত্রী বুশরা বিবির চোখের অবস্থাও উদ্বেগজনক; প্রয়োজনীয় অস্ত্রোপচার না হলে তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইমরান খানের চিঠিতে বলা হয়েছে, গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু সেই নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তার। আদালতের নির্দেশে তাকে হাসপাতালে নেওয়ার কথা থাকলেও পরে সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) পরীক্ষা করিয়ে আবার আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়। ইমরান খানের দাবি, এতে আদালতের নির্দেশের মূল উদ্দেশ্য পূরণ হয়নি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗