‘২ বছর স্নান করেনি, ওঁর মৃত্যুর অপেক্ষায় ছিল চার জন’, শরদ কাপুরের ভয়াবহ পরিস্থিতির কথা জানালেন বন্ধু

বলিউডের পর্দায় তিনি বহুদিন ব্রাত্য! একসময়ে ‘দস্তক’, ‘তামান্না’, ‘জোশ’, ‘খউফ’-এর মতো বহু হিন্দি সিনেমায় তাক লাগিয়েছেন। খলচরিত্রে শরদ কাপুরের অভিনয় তখন রীতিমতো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, এমন

বলিউডের পর্দায় তিনি বহুদিন ব্রাত্য! একসময়ে ‘দস্তক’, ‘তামান্না’, ‘জোশ’, ‘খউফ’-এর মতো বহু হিন্দি সিনেমায় তাক লাগিয়েছেন। খলচরিত্রে শরদ কাপুরের অভিনয় তখন রীতিমতো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, এমনকী ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছিল। ‘রাফ অ্যান্ড টাফ’ লুক আর সুদর্শন চেহারার সেই অভিনেতাকে এখন দেখলে চেনা দায়! শরীর-স্বাস্থ্য ভেঙেছে। উধাও চেনা গ্ল্যামারও। মুম্বইয়ের এক পশুকল্যাণ কেন্দ্র থেকে সম্প্রতি অভিনেতার শীর্ণকায় চেহারার ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল।

এবার শরদ কাপুরকে ভয়াবহ পরিস্থিতিতে উদ্ধারের কথা জানালেন বন্ধু হেমা চৌধুরী। “আমি ওঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। বলেছিলাম, ‘ওঁর আপনাকে প্রয়োজন।’ কিন্তু পরে যখন যোগাযোগ করি তখন আর কথা বলতে চাননি শরদের ভাই।…” হেমাই বর্তমানে শরদ এবং তাঁর পোষ্যদের খেয়াল রাখছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনেতার এলাকায় কিছু পথকুকুরকে উদ্ধার করতে গিয়েই শরদ কাপুরের সঙ্গে প্রথম দেখা হয় হেমার। তবে তিনি যখন অভিনেতার ঘরে পৌঁছন, তখন সেই পরিবেশ দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কেন? ঘটনার বর্ণনা দিতে গিয়ে হেমা বলেন, “ততদিনে কাজ পাওয়া বন্ধ করে দিয়েছিলেন শরদ।

আমি ওঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। বলেছিলাম, ‘ওঁর আপনাকে প্রয়োজন।’ কিন্তু পরে যখন যোগাযোগ করি তখন আর কথা বলতে চাননি শরদের ভাই। হয়তো তিনি আগ্রহী নন বা এও হতে পারে সম্পত্তি সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে।” নানাবিধ সমস্যায় জেরবার অভিনেতা শরদ কাপুর। “ভয়াবহ পরিস্থিতির সঙ্গে নীরবেই লড়াই করছিলেন। তিন-চারজন হয়তো ওঁর মৃত্যু দেখার অপেক্ষায় ছিল!…” হেমা এও জানান যে, “শরদ কাপুরকে দেখার মতো কেউ ছিলেন না। চরম অবহেলার শিকার উনি। প্রায় দুই বছর স্নান করেননি।

এমনকী বিছানা থেকেও ওঠেননি। এক ভয়াবহ পরিস্থিতির সঙ্গে নীরবেই লড়াই করছিলেন। তিন-চারজন হয়তো ওঁর মৃত্যু দেখার অপেক্ষায় ছিল! প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন শরদ কাপুর। কেউ ফোন করে জানতেও চায়নি ও খেয়েছে কি না। ধীরে ধীরে যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল।” হেমা জানান, শরদ কাপুরকে সময়মতো উদ্ধার না করলে বড় বিপদ ঘটতে পারত। এমন দুঃসময়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ এবং সলমন খান।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗