করণ জোহরের অফিসে সইফ-করিনার সঙ্গে সিনেআড্ডায় উইলিয়াম, বলিউডি আতিথেয়তায় মুগ্ধ ব্রিটেনের যুবরাজ

একদশক বাদে ভারতে সস্ত্রীক ব্রিটেনের যুবরাজ। ২০১৬ সালের পর এইপ্রথম একসঙ্গে ভারত সফরে এলেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। আর সফরের গোড়া থেকেই কখনও বাংলার শিল্পীদের বোনা পোশাকে আবার কখনও বা রাস্তা

একদশক বাদে ভারতে সস্ত্রীক ব্রিটেনের যুবরাজ। ২০১৬ সালের পর এইপ্রথম একসঙ্গে ভারত সফরে এলেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। আর সফরের গোড়া থেকেই কখনও বাংলার শিল্পীদের বোনা পোশাকে আবার কখনও বা রাস্তায় শচিন তেন্ডুলকরের সঙ্গে ক্রিকেট খেলে ‘কাটিং চা’ খেয়ে তাক লাগিয়েছেন উইলিয়ম। তবে একগুচ্ছ কর্মসূচী নিয়ে মুম্বইতে পা রাখলেও ভারত সফরের শেষ দিনে বলিউডি আতিথেয়তা উপভোগ করার সুযোগ হাতছাড়া করেননি ব্রিটেনের রাজপরিবারের সদস্য। ব্রিটেনের যুবরাজকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন নবাব পরিবারের দুই সদস্য সইফ আলি খান এবং করিনা কাপুর। ধর্মার অফিসে এদিন সিনেআড্ডায় মেতে ওঠেন কেট-উইলিয়ম।

উপস্থিত ছিলেন করণের বিজনেস পার্টনার আদর পুনাওয়ালাও। করণ জোহরের অফিসে প্রিন্স উইলিয়ম। সঙ্গে সইফ-করিনা। ছবি- ইনস্টাগ্রাম  বুধবার বিকেলে সোজা করণ জোহরের ধর্মা প্রোডাকশনস-এর অফিসে ঢুঁ মারেন প্রিন্স উইলিয়াম। যেখানে ব্রিটেনের যুবরাজকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন বলিউডের নবাব পরিবারের দুই সদস্য সইফ আলি খান এবং করিনা কাপুর। ধর্মার অফিসে এদিন সিনেআড্ডায় মেতে ওঠেন উইলিয়ম।

উপস্থিত ছিলেন করণের বিজনেস পার্টনার আদর পুনাওয়ালাও। সেই রাজকীয় সাক্ষাতের বেশ কিছু মুহূর্ত সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন করণ জোহর। সেখানেই দেখা গেল, আদ্যোন্ত বলিউডি স্টাইলে ধর্মার অফিসে স্বাগত জানানো হয়েছে ব্রিটেনের রাজপরিবারের সদস্যকে। ‘কভি খুশি কভি গম’ ছবির ‘বলে চুড়িয়া’ এবং ‘সে শাভা শাভা’- এই দুই গানে বিশেষ নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়েছিল। উইলিয়মের সঙ্গে এহেন উপস্থাপনা উপভোগ করেন সইফ-করিনাও। ব্রিটেনের যুবরাজের সঙ্গে এই সিনেমা তৈরির নেপথ্যের নানা মজার কাহিনি ভাগ করে নেন করণ জোহর এবং করিনা কাপুর।

ব্রিটেনের যুবরাজের সঙ্গে সময় কাটিয়ে করণের মন্তব্য, “মহামান্য প্রিন্স অফ ওয়েলস, প্রিন্স উইলিয়ামকে আমার অফিসে স্বাগত জানাতে পারা সত্যিই সম্মানের ও আনন্দের বিষয়। গোটা বিকেলটা সিনেমা নিয়ে চমৎকার একটা আড্ডা হল।” এই আড্ডায় বিশেষভাবে উঠে আসে করণের পরিচালনায় তৈরি জনপ্রিয় ছবি ‘কভি খুশি কভি গম’-এর প্রসঙ্গও। ব্রিটেনের যুবরাজের সঙ্গে এই সিনেমা তৈরির নেপথ্যের নানা মজার কাহিনি ভাগ করে নেন করণ জোহর এবং করিনা কাপুর। View this post on Instagram                       A post shared by Karan Johar (@karanjohar)

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗