‘ক্ষমা চেয়ে বলেছিলাম, মা, তোমায় অন্যরূপে পুজো করব’, জগদ্ধাত্রী আরাধনার গল্প শোনালেন ইন্দ্রাণী দত্ত

উৎসবের রেশ, শেষ হইয়াও যেন হয় না শেষ! বাঙালিদের ক্ষেত্রে একথা যেন অক্ষরে অক্ষরে প্রযোজ্য। বাঙালি বারো মাসে তেরো পার্বণে অভ্যস্ত। এবার উমা-শ্যামার বিদায়ের রেশ ধরেই মা হৈমন্তিকার আগমনী। এযাবৎকাল জগদ

উৎসবের রেশ, শেষ হইয়াও যেন হয় না শেষ! বাঙালিদের ক্ষেত্রে একথা যেন অক্ষরে অক্ষরে প্রযোজ্য। বাঙালি বারো মাসে তেরো পার্বণে অভ্যস্ত। এবার উমা-শ্যামার বিদায়ের রেশ ধরেই মা হৈমন্তিকার আগমনী। এযাবৎকাল জগদ্ধাত্রী পুজো মানেই কৃষ্ণনগর, চন্দননগরের কথা মাথায় আসত। তবে কালে কালে কলকাতার অলি-গলিতেও মা হৈমন্তিকার পুজোর প্রচলন ঘটেছে। টালিগঞ্জ স্টুডিওপাড়ার অনেক সেলেব সদস্যদের বাড়িতেই জগদ্ধাত্রী পুজো হয়। সেই তালিকায় যেমন পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী দেবলীনা কুমার থেকে তারকাদম্পতি রূপসা চক্রবর্তী ও স্নেহাশিস চক্রবর্তীরা রয়েছেন, তেমনই অঞ্জনা বসু, ইন্দ্রাণী দত্তর বাড়িতেও পুজো হয়। “… তখন আমি মায়ের কাছে ক্ষমাপ্রার্থনা করে বলেছিলাম- তোমায় আমি অন্যরূপে পুজো করব।

তখন থেকেই আমার বাড়িতে মা জগদ্ধাত্রী রূপে আরাধ্য।” কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় জগদ্ধাত্রী পুজো। বাংলার বিভিন্ন প্রান্তে এই পুজো ঘিরে থাকে আলাদা উন্মাদনা। কোথাও বারোয়ারি আয়োজন, কোথাও বা আবার বনেদি বাড়ির পুজো। সেই তালিকায় ইন্দ্রাণী দত্তর জগদ্ধাত্রী পুজোও রয়েছে। কীভাবে এই পুজো শুরু করলেন? সংবাদ প্রতিদিন-কে ইন্দ্রাণী জানালেন, “আসলে আমার বাড়িতে দুর্গাপুজো হত। পাঁচ বছর করা হয়েছে। তো সেসময়ে আমার শো-ও থাকত। তবে পুজো আর শো, এই সব মিলিয়ে এতটা কষ্ট হত।

আর আমার বাড়িটা যেহেতু তিনতলা। পুজো আর নানাবিধ কাজের জন্য উপর-নিচ করতেই হত। তখন আমি মায়ের কাছে ক্ষমাপ্রার্থনা করে বলেছিলাম- তোমায় আমি অন্যরূপে পুজো করব। তখন থেকেই আমার বাড়িতে মা জগদ্ধাত্রী রূপে আরাধ্য।” চার বছরে পড়ল ইন্দ্রাণী-রাজনন্দিনীদের জগদ্ধাত্রী পুজো “জগদ্ধাত্রী পুজোটা আমাদের কাছে একটা আনন্দোৎসব। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের নিয়ে ভীষণ হইহই করে পুজো করি আমরা।…” মঙ্গলবার ঠাকুর এসেছে তাঁদের বাড়িতে। ইন্দ্রাণী জানালেন, এই নিয়ে তাঁর বাড়ির জগদ্ধাত্রীপুজো চার বছরে পড়ল। অভিনেত্রী বললেন, “মা তো একই। আর একইদিনে পুজো হয়ে যায়। আমরা আসলে ভক্তিতে বিশ্বাসী।

আমাদের বাড়িতে তো সেরকম পার্টির আয়োজন হয় না। তাই জগদ্ধাত্রী পুজোটা আমাদের কাছে একটা আনন্দোৎসব। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের নিয়ে ভীষণ হইহই করে পুজো করি আমরা।” মেয়ে রাজনন্দিনীও নিজে হাতে পুজোর জোগাড় করেন বলে জানালেন ইন্দ্রাণী দত্ত। তাঁর কথায়, “ও এখন বড় হয়েছে। নিজের দায়িত্ব অনেকটাই সামলে নেয়। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি।”

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗