দুয়ারে ১৩ কার্তিক! মহা ধুমধামে পুজো করে গৃহিণী বললেন, ‘এতজন ছেলের মা হলাম’

বিয়ের পর ১০ মাসও কাটেনি। তারই মধ্যে কোলে, থুড়ি, দুয়ারে ১৩ পুত্রসন্তান! শুনে অবাক হচ্ছেন? কিন্তু ঘটনা তাইই। আর মহা ধূমধামে সেই ‘সন্তান’দের আগমন উদযাপন করল কর্মকার পরিবার। পূর্ব বর্ধমানের সমুদ্রগড

বিয়ের পর ১০ মাসও কাটেনি। তারই মধ্যে কোলে, থুড়ি, দুয়ারে ১৩ পুত্রসন্তান! শুনে অবাক হচ্ছেন? কিন্তু ঘটনা তাইই। আর মহা ধূমধামে সেই ‘সন্তান’দের আগমন উদযাপন করল কর্মকার পরিবার। পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের কর্মকার পরিবারে একেবারে উৎসবের পরিবেশ। অন্তত ২০০ জন লোক পাত পেড়ে খেলেন। এনিয়ে এখন সরগরম সমুদ্রগড়ের গৌরাঙ্গপাড়া। পাড়া-প্রতিবেশীরাও আলোচনা করছেন। কার্তিক পুজো ঘিরে মঙ্গলবার রীতিমতো উৎসবের আবহ সেখানে।

কার্তিক পুজোয় কর্মকার বাড়িতে আত্মীয়, প্রতিবেশীদের ভিড়, নিজস্ব ছবি কিন্তু বিয়ের ১০ মাসে ১৩ পুত্রসন্তানের জননী হওয়ার রহস্যটা ঠিক কী? না, এর মধ্যে কোনও গভীর রহস্য নেই। রয়েছে নিছক মজার উপকরণ। মঙ্গলবার ছিল কার্তিক পুজো। সাধারণত বাড়ির সামনে কেউ মূর্তি দিয়ে গেলে এই পুজো করতে হয়। অনেকেই বাড়ির সামনে এমন মূর্তি দেখলে রেগে যান, বিরক্ত হন। এভাবে জোর করে কি পুজো হয়? সেটা ভেবেই অনেকের মনটা খারাপ হয়ে যায়। কিন্তু ব্যতিক্রম ছিল গৌরাঙ্গপাড়ার কর্মকার পরিবার। লোকজন সকালে উঠে দেখেন, বাড়ির সামনে ১৩টি কার্তিকের মূর্তি!

চক্ষুচড়কগাছ হওয়ারই কথা। কিন্তু উলটো প্রতিক্রিয়া হয়েছে বাড়ির কর্তা শিলাদিত্য ও গৃহকর্ত্রী দোলনের। তাঁরা খুব খুশি হন। দোলনের মনে হয়, তিনি ১৩ জন পুত্রসন্তানে মা হলেন! আর তাই বেশ সমারোহ করে কার্তিক পুজোর আয়োজন করেন। আত্মীয়, বন্ধু, প্রতিবেশী-সহ অন্তত ২০০ জন আমন্ত্রিত ছিলেন। পুজো উপলক্ষে সকলে একেবারে সেজেগুজে কর্মকার বাড়িতে হাজির হয়েছিলেন। ১৭ নভেম্বর, মঙ্গলবার, কার্তিক পুজোয় ব্যস্ত কর্মকার বাড়ির কর্ত্রী দোলন দাস কর্মকার, নিজস্ব ছবি বাড়িতে এত বড় পুজো, স্বভাবতই ভারি ব্যস্ত গৃহকর্ত্রী দোলন দাস কর্মকার। তার মাঝেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন। তাঁর কথায়, ‘‘আমরা সকালে উঠে দেখি, বাড়ির সামনে ১৩টি কার্তিক!

আমার মনে হল যেন ১৩ জন ছেলের মা হয়ে গেলাম। খুব আনন্দ পেয়েছি। তাই এত বড় করে পুজোর আয়োজন করা হয়েছে। আজ আমাদের খুব আনন্দের দিন। অনেকদিন পর বাড়িতে এমন উৎসবের আবহ।” তাঁর দুই ননদ শান্তা ও প্রিয়াঙ্কা বলেন, ‘‘আমরাই প্রথম ভাইয়ের এখানে কার্তিক ঠাকুর দিয়েছিলাম। তারপর একে একে ১৩টি কার্তিক ওরা দেখতে পায়। বাড়িতে অনেকদিন পর এত বড় পুজো হচ্ছে, খুব আনন্দ হচ্ছে আমাদের।” কার্তিক পুজো ঘিরে এমন হইহই ব্যাপার সত্যিই ব্যতিক্রম।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗