সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ ৩ আসমি কারাগারে

রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো

রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর দুই আসামি হলেন—কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে আটকে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল মতিন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতকে বলেন, আসামিরা সাবেক সরকারের সহযোগী ছিলেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী খালেদা জাহান লিলি তাদের গ্রেপ্তারের বিরোধিতা করে জামিন আবেদন করেন। এ সময় তিনি আদালতকে বলেন, আসামিদের মধ্যে একজন দুই দিন আগে সিএমএইচ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। এর পাশাপাশি তিনি একজন বীর প্রতীক ও বয়স্ক ব্যক্তি।

তাই এসব বিবেচনায় তার জামিন প্রার্থনা করেন আইনজীবী। তবে মূল নথিপত্র না থাকায় আদালত জামিন আবেদনের শুনানি করেননি। পরে তাদের তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলায় অভিযোগ, গত ৭ আগস্ট রাতে বনানী থানাধীন আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল হাতে মিছিল বের করে। এ সময় তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেন।

এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে ৭০টি অর্ধপ্রজ্বলিত মশাল, একটি ব্যানার ও ৭০টি কালো মুখোশ জব্দ করা হয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗